বাংলাদেশ

এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা

অনলাইন ডেস্ক

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬, ৯:১০ পূর্বাহ্ন
এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা

 

বিদেশে কর্মরত বাংলাদেশিদের পরিচয় নিশ্চিত করা এবং তাদের মর্যাদা ও অধিকার সুরক্ষায় ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা করছে সরকার। কার্ডটি চালু হলে প্রবাসীরা সহজে বিভিন্ন সরকারি সেবা ও প্রয়োজনীয় সহযোগিতা পাবেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী।

 

মঙ্গলবার (৩ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশনের আয়োজনে ‘সিআইপি (এনআরবি) সম্মাননা ২০২৬’ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ পরিকল্পনার কথা জানান তিনি।

 

মন্ত্রী বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। বিদেশে কঠোর পরিশ্রম করে পাঠানো রেমিট্যান্সে লাখ লাখ পরিবার উপকৃত হচ্ছে। পাশাপাশি বিদেশে ব্যবসা, শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা ও আন্তর্জাতিক বাণিজ্যে অংশগ্রহণের মাধ্যমেও প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

 

প্রবাসী ব্যবসায়ীদের দেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, আবাসন ছাড়াও শিল্প, কৃষি, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে। এসব খাতে বিনিয়োগ বাড়লে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি বিদেশে বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণ এবং বিভিন্ন দেশে শ্রমিকের চাহিদা সম্পর্কে সরকারকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান তিনি।

 

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে মন্ত্রী দেশটির সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতা আরও বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি।

 

বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের স্থানীয় আইন ও বিধিবিধান মেনে চলার পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, কোনো কর্মকাণ্ডের কারণে যেন দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

 

অনুষ্ঠানে চট্টগ্রামের দুই সংসদ সদস্য মো. আবু সুফিয়ান ও মোহাম্মদ এনামুল হক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক, আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ, সংযুক্ত আরব আমিরাতের সাবেক মন্ত্রিপরিষদ সদস্য ড. মোহাম্মেদ সাঈদ আল কিন্দি এবং দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল রাশেদুজ্জামান উপস্থিত ছিলেন।

 

টাইম ডেস্ক/জএইচ

বাংলাদেশ এর আরো খবর

রাশেদ খানকে বদদোয়া দিলেন মুফতি আমির হামজা

রাশেদ খানকে বদদোয়া দিলেন মুফতি আমির হামজা

২ সপ্তাহ আগে
বাংলাদেশ
দেশের এলপিজির ৮৫ শতাংশই আসছে মার্কিন প্রতিষ্ঠান থেকে

দেশের এলপিজির ৮৫ শতাংশই আসছে মার্কিন প্রতিষ্ঠান থেকে

২ সপ্তাহ আগে
বাংলাদেশ
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ

বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ

২ সপ্তাহ আগে
বাংলাদেশ
বাংলাদেশ কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন

বাংলাদেশ কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন

২ সপ্তাহ আগে
বাংলাদেশ
আওয়ামী লীগ পুনর্বাসনের প্রকল্প নিয়েছে বিএনপি: নাহিদ

আওয়ামী লীগ পুনর্বাসনের প্রকল্প নিয়েছে বিএনপি: নাহিদ

২ সপ্তাহ আগে
বাংলাদেশ
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ৫১ মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ৫১ মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ

২ সপ্তাহ আগে
বাংলাদেশ
সর্বশেষ
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তদের বাবা-মাকেও গ্রেফতার...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

পুরুষের অণ্ডকোষ অপসারণ বা বন্ধ্যাকরণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক থাকতে পারে—এমন...

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায় বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে নির্মাণকাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন...

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায়  বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু