বাংলাদেশ

পোশাক শ্রমিকের ন্যূনতম মজুরি নির্ধারণে ১৫ দফা দাবি জামায়াতের

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬, ৯:৫০ পূর্বাহ্ন
পোশাক শ্রমিকের ন্যূনতম মজুরি নির্ধারণে ১৫ দফা দাবি জামায়াতের

পোশাক শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, গাজীপুরে শ্রমিক তৌফিক শেখ হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার এবং বন্ধ কারখানাগুলো দ্রুত খুলে দেওয়াসহ ১৫ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার পোশাকশিল্পের চলমান পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন জামায়াত নেতারা। তাঁরা বলেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং শিল্পের স্থিতিশীলতা রক্ষা করা পরস্পরবিরোধী নয়। শ্রমিকদের জীবনমানের উন্নয়ন ছাড়া পোশাকশিল্পের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব নয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, দ্রব্যমূল্য, বাড়িভাড়া, চিকিৎসা, শিক্ষা ও যাতায়াত ব্যয় বেড়েছে। কিন্তু সেই অনুপাতে শ্রমিকদের আয় বাড়েনি। ফলে নিজেদের ও পরিবারের মৌলিক চাহিদা পূরণে হিমশিম খাচ্ছেন তাঁরা। এ পরিস্থিতিতে শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানানো হয়েছে। জামায়াতের নেতারা বলেন, শ্রমিকের ন্যায্য মজুরি কোনো অনুগ্রহ নয়, এটি তাঁর অধিকার।

 

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার গত ১ নভেম্বর ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করেছে এবং ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রমিকদের প্রকৃত জীবনযাত্রার ব্যয়, বাজারদর, পরিবারের সদস্যসংখ্যা ও মৌলিক চাহিদা বিবেচনায় নিয়ে বোর্ডকে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য সুপারিশ দিতে হবে। শ্রমিকদের কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করে দ্রুত ন্যূনতম মজুরি ঘোষণা এবং ২০২৭ সালের জানুয়ারি থেকে তা কার্যকর করার দাবিও জানান তিনি।

তৌফিক শেখ হত্যার তদন্ত ও বিচার দাবি

গাজীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলনের মধ্যে সংঘর্ষ ও হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জামায়াত। এ ঘটনায় তৌফিক শেখ (২১) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে নিহতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের পাশাপাশি আহত শ্রমিকদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানানো হয়।

কী পরিস্থিতিতে প্রাণহানির ঘটনা ঘটেছে এবং কারা দায়ী, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকাশ করার আহ্বান জানিয়েছে দলটি। একই সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

 

সংবাদ সম্মেলনে বলা হয়, কারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও যানবাহনে হামলার মাধ্যমে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। এতে শ্রমিকদের কর্মসংস্থান ঝুঁকিতে পড়ে, মালিকদের বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হয় এবং জাতীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ে।

চলমান শ্রম অসন্তোষকে কেন্দ্র করে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ কিংবা অন্য কোনো স্বার্থান্বেষী মহল উসকানি ও নাশকতার চেষ্টা করছে কি না, তা নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানানো হয়। তবে প্রমাণ ছাড়া সাধারণ শ্রমিকদের দায়ী না করা এবং প্রকৃত অপরাধীদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে বিচারের আওতায় আনার আহ্বান জানায় দলটি।

 

নিরপরাধ শ্রমিকদের মুক্তির দাবি

জামায়াতের নেতারা বলেন, শ্রমিকদের যৌক্তিক আন্দোলন দমনের নামে হয়রানি, নির্যাতন, অযাচিত বলপ্রয়োগ ও গণগ্রেপ্তার গ্রহণযোগ্য নয়। চলমান অসন্তোষের ঘটনায় গ্রেপ্তার নিরপরাধ শ্রমিক ও শ্রমিক নেতাদের মুক্তি এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিও জানান তাঁরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সাভার, আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ ও মিরপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের কারণে সহস্রাধিক কারখানার উৎপাদন ব্যাহত হয়েছে। শত শত কারখানা সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে। এতে হাজার হাজার শ্রমিক কাজে যোগ দিতে পারেননি।

এ ছাড়া সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) উদ্ধৃতি দিয়ে বলা হয়, গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে সাম্প্রতিক সময়ে শতাধিক পোশাক কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়েছে এবং প্রায় ৬২ হাজার শ্রমিক কর্মসংস্থান হারিয়েছেন। এ পরিস্থিতি অব্যাহত থাকলে বিদেশি ক্রেতাদের ক্রয়াদেশ বাতিল, সময়মতো পণ্য সরবরাহে ব্যর্থতা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

 

সংকট নিরসনে সরকার, মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে দ্রুত ত্রিপক্ষীয় সংলাপের আহ্বান জানিয়েছে জামায়াত। দলটির পক্ষ থেকে শ্রমিকদের বকেয়া বেতন, ভাতা ও ওভারটাইম পরিশোধ, অন্যায়ভাবে শ্রমিক ছাঁটাই বন্ধ, কালো তালিকাভুক্ত শ্রমিকদের পুনরায় কাজে ফেরানোর সুযোগ এবং বন্ধ কারখানা চালুর দাবি জানানো হয়।

১৫ দফা দাবিতে আরও যা রয়েছে

জামায়াতের ১৫ দফা দাবির মধ্যে আরও রয়েছে—শিল্পাঞ্চলে শ্রমিক, কারখানা ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করা; ন্যায্যমূল্যে খাদ্যসামগ্রী সরবরাহে রেশনিং ব্যবস্থা চালু; শ্রমিকদের স্বাস্থ্যসেবা, আবাসন ও সামাজিক নিরাপত্তা সম্প্রসারণ এবং নারী শ্রমিকদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিত করা।

 

সংবাদ সম্মেলনে সরকারকে শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়ন, শ্রমিক হত্যার বিচার এবং বন্ধ কারখানা চালুর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। মালিকদের শ্রমিকদের প্রতিপক্ষ নয়, শিল্পের অপরিহার্য অংশীদার হিসেবে বিবেচনা করার পাশাপাশি শ্রমিক সংগঠনগুলোকে শান্তিপূর্ণ ও দায়িত্বশীলভাবে আন্দোলন পরিচালনার অনুরোধ জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য মাওলানা আনম শামসুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সাবেক সংসদ সদস্য ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. আবদুর রব, অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমানসহ কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা।

বাংলাদেশ এর আরো খবর

রাশেদ খানকে বদদোয়া দিলেন মুফতি আমির হামজা

রাশেদ খানকে বদদোয়া দিলেন মুফতি আমির হামজা

২ সপ্তাহ আগে
বাংলাদেশ
দেশের এলপিজির ৮৫ শতাংশই আসছে মার্কিন প্রতিষ্ঠান থেকে

দেশের এলপিজির ৮৫ শতাংশই আসছে মার্কিন প্রতিষ্ঠান থেকে

২ সপ্তাহ আগে
বাংলাদেশ
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ

বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ

২ সপ্তাহ আগে
বাংলাদেশ
বাংলাদেশ কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন

বাংলাদেশ কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন

২ সপ্তাহ আগে
বাংলাদেশ
এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা

এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা

২ সপ্তাহ আগে
বাংলাদেশ
আওয়ামী লীগ পুনর্বাসনের প্রকল্প নিয়েছে বিএনপি: নাহিদ

আওয়ামী লীগ পুনর্বাসনের প্রকল্প নিয়েছে বিএনপি: নাহিদ

২ সপ্তাহ আগে
বাংলাদেশ
সর্বশেষ
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তদের বাবা-মাকেও গ্রেফতার...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

পুরুষের অণ্ডকোষ অপসারণ বা বন্ধ্যাকরণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক থাকতে পারে—এমন...

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায় বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে নির্মাণকাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন...

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায়  বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু