ডেঙ্গু আক্রান্ত ব্যারিস্টার ফুয়াদ, আদালত অবমাননার ব্যাখ্যা দিতে চাইলেন এক মাস সময়
অনলাইন ডেস্ক
আদালত অবমাননার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তলবের পর নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে এক মাস সময় চেয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় বুধবার (৪ নভেম্বর) আইনজীবীর মাধ্যমে ট্রাইব্যুনালে সময়ের আবেদন করেন তিনি।
ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে ‘বস্তায় বস্তায় কিংবা কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে’—এমন মন্তব্যের ব্যাখ্যা দিতে বুধবার তাঁর সশরীরে হাজির হওয়ার কথা ছিল।
এর আগে গত রোববার (১ নভেম্বর) ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল আদালত অবমাননার অভিযোগে স্বপ্রণোদিত হয়ে তাঁকে তলব করেন। একই সঙ্গে ৪ নভেম্বর সশরীরে উপস্থিত হয়ে বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
সম্প্রতি এবি পার্টির একটি অনুষ্ঠানে ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বক্তব্য দেওয়ার সময় ব্যারিস্টার ফুয়াদ ওই মন্তব্য করেন। তাঁর বক্তব্য ট্রাইব্যুনালের নজরে আসার পর আদালত স্বপ্রণোদিত হয়ে আদালত অবমাননার নোটিশ জারি করেন।
পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সাংবাদিকদের জানান, ফুয়াদকে ৪ নভেম্বর ট্রাইব্যুনালে সশরীরে হাজির হয়ে বক্তব্যের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এর আগে ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া ও রায় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তিমূলক মন্তব্যের অভিযোগে আরও দুই আইনজীবীকে আদালত অবমাননার অভিযোগে তলব করা হয়েছিল।
টাইম ডেস্ক/জএইচ
বাংলাদেশ এর আরো খবর
রাশেদ খানকে বদদোয়া দিলেন মুফতি আমির হামজা
দেশের এলপিজির ৮৫ শতাংশই আসছে মার্কিন প্রতিষ্ঠান থেকে
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ
বাংলাদেশ কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন
এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা