ইরান দূতাবাসের ব্রিফিং
বাংলাদেশের জ্বালানি পরিবহনের নিরাপত্তায় তেহরান সরাসরি ভূমিকা রাখতে পারে না: রাষ্ট্রদূত
অনলাইন ডেস্ক
বাংলাদেশসহ অন্য কোনো দেশে জ্বালানি পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে ইরান সরাসরি কোনো ভূমিকা রাখতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদী। একই সঙ্গে হরমুজ প্রণালিতে সাম্প্রতিক হামলার ঘটনাগুলোর সঙ্গে ইরানের কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেছেন তিনি।
বুধবার (৪ নভেম্বর) ঢাকায় ইরানি দূতাবাসে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন রাষ্ট্রদূত। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কাছে সমঝোতার অর্থ আত্মসমর্পণ। তবে এ ধরনের আত্মসমর্পণ মেনে নেবে না ইরান।
সংঘাতের তৃতীয় দফায় পারমাণবিক হামলার আশঙ্কা রয়েছে বলেও উল্লেখ করেন জলিল রাহিমি। এ ধরনের হামলা হলে ইরান পাল্টা জবাব দেবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল পরাজিত হলেও ইরান ইস্যুতে দেশটির নীতিতে পরিবর্তন আসবে না বলে মনে করেন রাষ্ট্রদূত। তার ধারণা, নির্বাচনের ফল যা-ই হোক, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের অবস্থান একই থাকবে।
ইরান ইস্যুতে বাংলাদেশের মানুষের অবস্থানে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, নানা সীমাবদ্ধতা সত্ত্বেও এ বিষয়ে বাংলাদেশ সরকারের অবস্থান যৌক্তিক। এ ছাড়া আরবের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি না থাকলে ইরান সেসব দেশে হামলা চালাত না বলেও মন্তব্য করেন তিনি।
টাইম ডেস্ক/জএইচ
বাংলাদেশ এর আরো খবর
রাশেদ খানকে বদদোয়া দিলেন মুফতি আমির হামজা
দেশের এলপিজির ৮৫ শতাংশই আসছে মার্কিন প্রতিষ্ঠান থেকে
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ
বাংলাদেশ কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন
এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা