আন্তর্জাতিক

ইসরায়েলের নির্বাচনের ফল প্রকাশ: আরব দলগুলোর রেকর্ড ১৯ আসন, নেতানিয়াহু ও বিরোধীদের কতটা

অনলাইন ডেস্ক

শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬, ৮:৪১ পূর্বাহ্ন
ইসরায়েলের নির্বাচনের ফল প্রকাশ: আরব দলগুলোর রেকর্ড ১৯ আসন, নেতানিয়াহু ও বিরোধীদের কতটা
ছবি: সংগৃহীত

ইসরায়েলের ২০২৬ সালের জাতীয় নির্বাচনে ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক আসন পেয়েছে আরব নেতৃত্বাধীন রাজনৈতিক দলগুলো। জয়েন্ট লিস্ট ও রা’আম সম্মিলিতভাবে ১৯টি আসন অর্জন করেছে। আগের নেসেটে দল দুটির আসন ছিল ১০টি। অর্থাৎ, এবার তাদের আসনসংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। এই ফল নতুন সরকার গঠনের সমীকরণে আরব দলগুলোর গুরুত্ব বাড়িয়ে দিয়েছে।


শুক্রবার ভোরে ইসরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিটি (সিইসি) চূড়ান্ত ফল প্রকাশ করে। এতে বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট পেয়েছে ৫৩টি আসন। নেতানিয়াহুবিরোধী জোট পেয়েছে ৪৮টি এবং আরব দলগুলোর আসন ১৯টি। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা কোনো পক্ষই অর্জন করতে পারেনি।


আরব দলগুলোর এই সাফল্য সত্ত্বেও নেতানিয়াহুবিরোধী জোটের পক্ষে তাদের সমর্থন পাওয়া কঠিন হতে পারে। দ্য ডেমোক্র্যাটস ছাড়া জায়নবাদী জোটের অন্য সদস্য দলগুলো রা’আম বা জয়েন্ট লিস্টের সঙ্গে রাজনৈতিক সহযোগিতার সম্ভাবনা নাকচ করেছে। ফলে আরব দলগুলোর ১৯টি আসন বিরোধী জোটকে সংখ্যাগরিষ্ঠতা এনে দিতে পারলেও বাস্তবে তা কাজে লাগানো অনিশ্চিত।


দলভিত্তিক ফলাফলে লিকুদ পার্টি ২৭টি আসন পেয়ে সবার শীর্ষে রয়েছে। ইয়াশার পেয়েছে ২১টি, বি’ইয়াচাদ ১২টি, জয়েন্ট লিস্ট ১১টি, দ্য ডেমোক্র্যাটস ৮টি, রা’আম ৮টি, ইসরায়েল বেইতেনু ৭টি, ইউনাইটেড তোরাহ জুডাইজম ৭টি, ওৎজমা ইহুদিত ৭টি, শাস ৬টি এবং রিলিজিয়াস জায়নবাদ ৬টি আসন।


অন্যদিকে ইয়োয়াজ হেন্ডেলের রিজার্ভিস্টস-ইকোনমিক পার্টি ২ দশমিক ৬৩ শতাংশ ভোট পেলেও ৩ দশমিক ২৫ শতাংশের নির্বাচনী সীমা অতিক্রম করতে পারেনি। ওফের উইন্টারের পিপল অব ইসরায়েল পার্টি পেয়েছে ১ দশমিক ৭ শতাংশ ভোট। অতি-গোঁড়া ইহুদি সম্প্রদায়ের জন্য বিকল্প রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরার প্রতিশ্রুতি দেওয়া দ্য হারেদি পাবলিক পার্টি পেয়েছে মাত্র ০ দশমিক ২ শতাংশ ভোট।


নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৭৭ দশমিক ৯ শতাংশ, যা গত কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ। মোট ৫৭ লাখ ১৬ হাজার ৬৬৫ জন ভোটার ভোট দিয়েছেন।


এদিকে নির্বাচনে ব্যাপক ভোট কারচুপির অভিযোগ প্রত্যাখ্যান করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিটি। শুক্রবার ভোরে প্রকাশিত বিবৃতিতে কমিটি ভারপ্রাপ্ত পরিচালক ডিন লিভনের আগের দিনের বক্তব্য পুনর্ব্যক্ত করে। ভোটের ফল প্রভাবিত করতে কাতারের সম্ভাব্য প্রচারাভিযান চালানোর বিষয়ে প্রতিবেদন প্রকাশের পর কারচুপির অভিযোগ ওঠে।


বৃহস্পতিবার ডিন লিভন বলেন, ‘সারাদিন ধরে প্রকাশিত প্রতিবেদনগুলোর কোনো ভিত্তি নেই।’ তিনি জানান, অভিযোগের বিষয়ে চলমান তদন্ত প্রেসিডেন্টের কাছে জমা দেওয়া চূড়ান্ত ফলাফলে প্রভাব ফেলবে না। তদন্তটি জনসংখ্যার কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে কেন্দ্র করেও পরিচালিত হচ্ছে না বলে উল্লেখ করেন তিনি।


চূড়ান্ত নির্বাচনী ফলাফলের পূর্ণাঙ্গ সরকারি প্রতিবেদন আগামী বুধবার প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে হস্তান্তরের কথা রয়েছে। এর আগে ফলাফলে কোনো ভুলত্রুটি বা অভিযোগ থাকলে তা নিয়ে শেষ দফার তদন্ত করবে নির্বাচন কমিটি। এরপর সরকার গঠনের দায়িত্ব কাকে দেওয়া উচিত, সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর নেতাদের সুপারিশ শুনবেন প্রেসিডেন্ট। এ লক্ষ্যে প্রতিটি দলের নেতার সঙ্গে পৃথক বৈঠক করবেন তিনি।


নতুন সরকার গঠন নিয়ে আলোচনা দুই মাসেরও বেশি সময় ধরে চলতে পারে বলে ধারণা করা হচ্ছে। কোনো পক্ষই ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি অবস্থানে নেই। তবে আলোচনা দীর্ঘ হলেও আগামী ১০ নভেম্বর নতুন নেসেটের সদস্যদের শপথ নেওয়ার কথা রয়েছে।


বুধবার প্রেসিডেন্ট হারজগ রাজনৈতিক দলগুলোর নেতাদের আরেক দফা নির্বাচন এড়াতে সর্বোচ্চ চেষ্টা করার আহ্বান জানান। তিনি বলেন, ‘আরেক দফা নির্বাচন এড়াতে আমাদের সম্ভাব্য সবকিছু করতে হবে, বিশেষ করে গতকালের ঘটনার পর। তাই এখানে যারা আসবেন, তাদের প্রত্যেকের কাছেই আমি খোলা মন নিয়ে আলোচনায় অংশ নেওয়ার প্রত্যাশা করছি।’


পরবর্তী সরকার গঠনের বিষয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও গাদি আইজেনকোট দুজনই নিজেদের প্রত্যয় ব্যক্ত করেছেন। দুজনেরই দাবি, পরবর্তী সরকার তাঁরাই গঠন করবেন। মঙ্গলবার অনুষ্ঠিত এই নির্বাচন হয়েছিল চার বছর পর। এর আগে টানা তিন বছরে ইসরায়েলে পাঁচবার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই পাঁচ নির্বাচনের প্রথম চারটিতেই স্থিতিশীল সরকার গঠন সম্ভব হয়নি।


নির্বাচনে আরব দলগুলোর আসনসংখ্যা রেকর্ড পর্যায়ে পৌঁছালেও নতুন সরকার গঠনে তাদের সঙ্গে রাজনৈতিক সহযোগিতার প্রশ্নটি এখন ইসরায়েলের রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।

 

টাইম ডেস্ক/জএইচ

আন্তর্জাতিক এর আরো খবর

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় হামে শিশুর মৃত্যু; চলতি বছর দেশজুড়ে প্রাণ গেল ১২ জনের

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় হামে শিশুর মৃত্যু; চলতি বছর দেশজুড়ে প্রাণ গেল ১২ জনের

১৮ ঘন্টা আগে
আন্তর্জাতিক
থ্যাংকসগিভিংয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করবেন ৮ কোটি ১৫ লাখ মানুষ, নিউইয়র্কে তীব্র যানজটের শঙ্কা

থ্যাংকসগিভিংয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করবেন ৮ কোটি ১৫ লাখ মানুষ, নিউইয়র্কে তীব্র যানজটের শঙ্কা

১৮ ঘন্টা আগে
আন্তর্জাতিক
কানাডায় ওয়ালমার্টের সামনে দুই ভারতীয় বংশোদ্ভূতকে গুলি করে হত্যা

কানাডায় ওয়ালমার্টের সামনে দুই ভারতীয় বংশোদ্ভূতকে গুলি করে হত্যা

১ দিন আগে
আন্তর্জাতিক
বহিষ্কৃত পাঁচ শতাধিক নেতাকে দলে ফেরানোর উদ্যোগ বিএনপির

বহিষ্কৃত পাঁচ শতাধিক নেতাকে দলে ফেরানোর উদ্যোগ বিএনপির

২ দিন আগে
আন্তর্জাতিক
‘কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ের ফাঁসি ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা’—এমন মন্তব্য করেননি প্রধান বিচারপতি: চিফ প্রসিকিউটর

‘কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ের ফাঁসি ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা’—এমন মন্তব্য করেননি প্রধান বিচারপতি: চিফ প্রসিকিউটর

৩ দিন আগে
আন্তর্জাতিক
আইসিজের রায়ের বিপক্ষে ভোট দিয়েছেন ৫ দেশের বিচারপতিরা

রোহিঙ্গা গণহত্যা / আইসিজের রায়ের বিপক্ষে ভোট দিয়েছেন ৫ দেশের বিচারপতিরা

৩ দিন আগে
আন্তর্জাতিক
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় হামে শিশুর মৃত্যু; চলতি বছর দেশজুড়ে প্রাণ গেল ১২ জনের

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় হামে শিশুর মৃত্যু; চলতি বছর দেশজুড়ে প্রাণ গেল ১২ জনের

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে হামে আক্রান্ত হয়ে পাঁচ বছরের কম বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) অঙ্গরাজ্যটির স্বাস্থ্য বিভাগ...

থ্যাংকসগিভিংয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করবেন ৮ কোটি ১৫ লাখ মানুষ, নিউইয়র্কে তীব্র যানজটের শঙ্কা

যুক্তরাষ্ট্রে এবারের থ্যাংকসগিভিং ছুটিতে প্রায় ৮ কোটি ১৫ লাখ মানুষ...

থ্যাংকসগিভিংয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করবেন ৮ কোটি ১৫ লাখ মানুষ, নিউইয়র্কে তীব্র যানজটের শঙ্কা

কানাডায় ওয়ালমার্টের সামনে দুই ভারতীয় বংশোদ্ভূতকে গুলি করে হত্যা

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার সারে শহরে ওয়ালমার্টের পার্কিং লটে গুলিতে নিহত...

কানাডায় ওয়ালমার্টের সামনে দুই ভারতীয় বংশোদ্ভূতকে গুলি করে হত্যা

বহিষ্কৃত পাঁচ শতাধিক নেতাকে দলে ফেরানোর উদ্যোগ বিএনপির

দোরগোড়ায় স্থানীয় সরকার নির্বাচন। এবার দলীয় প্রতীকে নির্বাচন না হলেও...

বহিষ্কৃত পাঁচ শতাধিক নেতাকে দলে ফেরানোর উদ্যোগ বিএনপির

‘কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ের ফাঁসি ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা’—এমন মন্তব্য করেননি প্রধান বিচারপতি: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান বিচারপতিকে ঘিরে গণমাধ্যমে প্রচারিত একটি সংবাদের...

‘কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ের ফাঁসি ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা’—এমন মন্তব্য করেননি প্রধান বিচারপতি: চিফ প্রসিকিউটর

আইসিজের রায়ের বিপক্ষে ভোট দিয়েছেন ৫ দেশের বিচারপতিরা

রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা সংঘটনের দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছেন...

আইসিজের রায়ের বিপক্ষে ভোট দিয়েছেন ৫ দেশের বিচারপতিরা