বাংলাদেশ

ইলন মাস্কের টেসলা রোডস্টার ডিজাইন টিমে ছিলেন বুয়েটের তারেক সারোয়ার

অনলাইন ডেস্ক

রবিবার, অক্টোবর ২৫, ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
ইলন মাস্কের টেসলা রোডস্টার ডিজাইন টিমে ছিলেন বুয়েটের তারেক সারোয়ার
ছবি: সংগৃহীত

বিশ্বখ্যাত বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার আলোচিত রোডস্টারের নতুন মডেলের একটি গুরুত্বপূর্ণ প্রকৌশল প্রকল্পে কাজ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক শিক্ষার্থী তারেক সরোয়ার। ২০২৩ সালে টেসলায় ইন্টার্নশিপ করার সময় গাড়িটির আন্ডারবডি বা নিচের অংশের স্থায়িত্ব ও কার্যক্ষমতা মূল্যায়নের দায়িত্বে ছিলেন তিনি। সম্প্রতি গাড়িটির পূর্ণাঙ্গ রূপ প্রকাশ্যে আসার পর প্রকল্পে কাজ করার অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন তারেক। বর্তমানে তিনি বিশ্বের অন্যতম বৃহৎ বিমান ইঞ্জিন প্রস্তুতকারক প্রতিষ্ঠান হানিওয়েলে কর্মরত।


তারেক সরোয়ার বুয়েটের ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী। টেসলায় ইন্টার্নশিপের সময় তিনি রোডস্টারের নতুন মডেলের আন্ডারবডি একক অংশ হিসেবে ঢালাই করার প্রকৌশল প্রকল্পে যুক্ত হন। সাধারণত গাড়ির নিচের অংশ একাধিক ধাতব পাত জোড়া দিয়ে তৈরি করা হয়। তবে টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের লক্ষ্য ছিল প্রচলিত পদ্ধতির পরিবর্তে পুরো আন্ডারবডি একটি অংশ হিসেবে ঢালাই করা।


বড় আকারের একটি যন্ত্রাংশ একবারে ঢালাই করা ছিল অত্যন্ত জটিল প্রকৌশলগত চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় টেসলা বিশেষ ধরনের অ্যালুমিনিয়াম অ্যালয় ব্যবহার করে। দীর্ঘ প্রচেষ্টার পর প্রতিষ্ঠানটি প্রতি পাঁচ সেকেন্ডে একটি করে আন্ডারবডির একক অংশ তৈরির পদ্ধতি আয়ত্ত করে। তারেকের ভাষ্যমতে, উত্তর আমেরিকায় এত বড় একটি অংশ একবারে ঢালাই করার পূর্ববর্তী কোনো দৃষ্টান্ত নেই।


এই প্রকল্পে তারেকের মূল দায়িত্ব ছিল বিভিন্ন তীব্র আবহাওয়ায় গাড়িটির আন্ডারবডির দীর্ঘমেয়াদি স্থায়িত্ব ও কার্যক্ষমতা মূল্যায়ন করা। সময়ের সঙ্গে উপাদানটির আচরণ কেমন হবে এবং বিভিন্ন পরিবেশে এটি কতটা কার্যকর থাকবে, তা বিশ্লেষণ করতেন তিনি। তাঁর মূল্যায়ন থেকে পাওয়া ফলাফল যন্ত্রাংশটির চূড়ান্ত নকশা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


২০২৩ সালে প্রকল্পটিতে কাজ করার প্রায় তিন বছর পর সম্প্রতি গাড়িটির পূর্ণাঙ্গ রূপ প্রকাশ্যে আসে। এরপর প্রকল্পে যুক্ত থাকার অভিজ্ঞতা ও স্মৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন তারেক। তাঁর এই অভিজ্ঞতা বিশ্বমানের প্রযুক্তি ও প্রকৌশল খাতে বাংলাদেশের প্রকৌশলীদের কাজের সুযোগ এবং অবদানের বিষয়টি সামনে এনেছে।


প্রকৌশলগত উদ্ভাবনে নকশার পাশাপাশি উপাদানবিজ্ঞান, তথ্য বিশ্লেষণ এবং বিভিন্ন কারিগরি সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বুয়েটে অর্জিত ধাতব পদার্থের বৈশিষ্ট্য ও স্থায়িত্ববিষয়ক জ্ঞান তারেককে আধুনিক গাড়ি নির্মাণশিল্পের এই জটিল চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করেছে। টেসলার মতো প্রতিষ্ঠানে তাঁর কাজের অভিজ্ঞতা উন্নত প্রযুক্তিনির্ভর শিল্পে উপাদানের স্থায়িত্ব ও কার্যক্ষমতা যাচাইয়ের গুরুত্বও তুলে ধরেছে।


তারেক সরোয়ার লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের আবু তাহের ও ছাহেরা আক্তার রুমা দম্পতির বড় ছেলে। তাঁর বেড়ে ওঠা ও স্থায়ী নিবাস ঢাকার উত্তরায়। ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জনক তারেক ২০১৬ সালে কম্পিউটার প্রকৌশলী সুমাইয়া আফরিনকে বিয়ে করেন।


টেসলার মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ প্রকৌশল প্রকল্পে কাজ করার অভিজ্ঞতায় গর্বিত তাঁর পরিবারও। বুয়েটের সাবেক এই শিক্ষার্থীর পেশাগত যাত্রা আন্তর্জাতিক প্রযুক্তি খাতে বাংলাদেশের প্রকৌশলীদের অংশগ্রহণের সম্ভাবনার একটি উল্লেখযোগ্য উদাহরণ হয়ে উঠেছে।

 

টাইম ডেস্ক/জএইচ

বাংলাদেশ এর আরো খবর

রাশেদ খানকে বদদোয়া দিলেন মুফতি আমির হামজা

রাশেদ খানকে বদদোয়া দিলেন মুফতি আমির হামজা

২ সপ্তাহ আগে
বাংলাদেশ
দেশের এলপিজির ৮৫ শতাংশই আসছে মার্কিন প্রতিষ্ঠান থেকে

দেশের এলপিজির ৮৫ শতাংশই আসছে মার্কিন প্রতিষ্ঠান থেকে

২ সপ্তাহ আগে
বাংলাদেশ
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ

বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ

২ সপ্তাহ আগে
বাংলাদেশ
বাংলাদেশ কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন

বাংলাদেশ কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন

২ সপ্তাহ আগে
বাংলাদেশ
এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা

এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা

২ সপ্তাহ আগে
বাংলাদেশ
আওয়ামী লীগ পুনর্বাসনের প্রকল্প নিয়েছে বিএনপি: নাহিদ

আওয়ামী লীগ পুনর্বাসনের প্রকল্প নিয়েছে বিএনপি: নাহিদ

২ সপ্তাহ আগে
বাংলাদেশ
সর্বশেষ
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তদের বাবা-মাকেও গ্রেফতার...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

পুরুষের অণ্ডকোষ অপসারণ বা বন্ধ্যাকরণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক থাকতে পারে—এমন...

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায় বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে নির্মাণকাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন...

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায়  বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু