আওয়ামী লীগ-বিএনপির সমঝোতা স্পষ্ট, থলের বিড়াল বেরোনোর ভয়ে নীরব বিএনপি: হামিদুর রহমান আযাদ
অনলাইন ডেস্ক
সরকার ও ফ্যাসিবাদী শক্তি মিলে নতুন পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন।
হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই আন্দোলনে হত্যাকাণ্ড, আহত হওয়া, পঙ্গুত্ববরণসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের দৃশ্যমান বিচার এখনো হয়নি। কিছু রায় হলেও সেগুলো কার্যকর করা হয়নি বলে দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, বর্তমান সরকার ফ্যাসিবাদী সরকারের সঙ্গে আঁতাত করে নতুন পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র করছে।
ব্রিফিংয়ে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সমঝোতার অভিযোগও তোলেন সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আযাদ। তিনি দাবি করেন, বিএনপির বিভিন্ন নেতা সংসদ নির্বাচনে তাঁদের দলের ভোটের ৩০ শতাংশ আওয়ামী লীগের বলে উল্লেখ করেছেন। আওয়ামী লীগের পক্ষ থেকেও এ বিষয়ে বক্তব্য এসেছে বলে দাবি করেন তিনি। শেখ হাসিনা ও শামীম ওসমানের ফাঁস হওয়া অডিও কথোপকথনেও এ-সংক্রান্ত তথ্য রয়েছে বলে উল্লেখ করেন আযাদ।
জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের সঙ্গে আওয়ামী লীগের আঁতাতের বিষয়ে সরকারের অভিযোগকে ভুয়া ও অসত্য দাবি করে তিনি বলেন, এ বিষয়ে সরকারের কাছে গোয়েন্দা তথ্য থাকলে তা প্রকাশ করা হোক। তাঁর অভিযোগ, গোয়েন্দা সংস্থার তৈরি প্রতিবেদনের ভিত্তিতে সরকার রাজনৈতিক বক্তব্য দিচ্ছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে—স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে হামিদুর রহমান আযাদ বলেন, দেশে খুন, মাদক, ঘুষ, কালোবাজারি ও দুর্নীতি বেড়েছে। তাঁর দাবি, গত ছয় থেকে সাত মাসে দলীয় কোন্দলের জেরে ক্ষমতাসীন দলের ৪০ জন কর্মী নিজেদের দলের লোকজনের হাতে নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযযম হোসাইন হেলাল, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন, লিবারেল ডেমোক্রেটিক পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লা
টাইম ডেস্ক/জএইচ
বাংলাদেশ এর আরো খবর
রাশেদ খানকে বদদোয়া দিলেন মুফতি আমির হামজা
দেশের এলপিজির ৮৫ শতাংশই আসছে মার্কিন প্রতিষ্ঠান থেকে
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ
বাংলাদেশ কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন
এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা