বাংলাদেশ

পাহাড় অশান্ত করে রাজনৈতিক সংকট সৃষ্টির চেষ্টা সফল হতে দেয়া হবে না: রাশেদ খাঁন

অনলাইন ডেস্ক

শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
পাহাড় অশান্ত করে রাজনৈতিক সংকট সৃষ্টির চেষ্টা সফল হতে দেয়া হবে না: রাশেদ খাঁন
ছবি: সংগৃহীত

পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করে রাজনৈতিক সংকট সৃষ্টির কোনো অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি অভিযোগ করেন, প্রতিবেশী কয়েকটি দেশ পার্বত্য অঞ্চল নিয়ে ষড়যন্ত্র করছে এবং সেখানকার কিছু সশস্ত্র গোষ্ঠীকে প্রশিক্ষণ দিচ্ছে।


শুক্রবার (২৩ অক্টোবর) ঝিনাইদহ শহরে জুমার নামাজ শেষে স্থানীয়দের সঙ্গে কুশলবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।


রাশেদ খাঁন বলেন, “পার্বত্য চট্টগ্রামের পাহাড় বাংলাদেশের। পাহাড়কে অশান্ত করার চক্রান্ত চলছে। সেখানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে নানা ধরনের গুজব ও অপপ্রচার ছড়ানো হচ্ছে। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষায় তৎপর রয়েছে।”


তিনি আরও বলেন, পাহাড়ে স্থিতিশীলতা বজায় রাখতে সেনাবাহিনী জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে। পাহাড়ের সাধারণ বাসিন্দারাও শান্তি ও স্থিতিশীলতা চান। তাঁর অভিযোগ, প্রতিবেশী দেশের সশস্ত্র গোষ্ঠীর পৃষ্ঠপোষকতায় কিছু বিচ্ছিন্ন গোষ্ঠী সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। সরকার এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করবে না।


ভারতের সঙ্গে মিলে বিএনপি আওয়ামী লীগের পুরোনো ভূমিকায় ফিরতে চাইছে—জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের এমন বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে রাশেদ খাঁন বলেন, গোলাম পরওয়ার বারবার রাজনৈতিক মিথ্যাচার করছেন। বিএনপির বিরুদ্ধে ভারতের সঙ্গে আঁতাতের অভিযোগ তোলা হলেও নির্বাচনের আগে জামায়াতের নেতারা ভারতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন বলে তিনি দাবি করেন।


রাশেদ খাঁনের অভিযোগ, জামায়াত এখনো ভারতের সঙ্গে গোপনে যোগাযোগ রাখছে এবং ডিসেম্বরে আওয়ামী লীগকে পুনর্বাসনের লক্ষ্যে তৎপরতা চালাচ্ছে।


জামায়াতের খুলনা বিভাগীয় লংমার্চ কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, রাজশাহী, চট্টগ্রাম ও রংপুর অভিমুখে দলটির আগের লংমার্চগুলো জনগণের সমর্থন পায়নি। খুলনার লংমার্চও সফল হবে না বলে তিনি মনে করেন। তাঁর ভাষ্য, জামায়াত জনগণের কল্যাণে কোনো কর্মসূচি দেয় না। তাই দলটির লংমার্চ নিয়ে সরকার উদ্বিগ্ন নয়।


স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার প্রসঙ্গেও মন্তব্য করেন রাশেদ খাঁন। তিনি বলেন, আগে রুমিন ফারহানা আওয়ামী লীগের বিরোধিতা করতেন এবং অন্তর্বর্তী সরকারের সময় এনসিপি ও জামায়াতের সমালোচনা করতেন। তখন বিএনপির প্রতি তাঁর ইতিবাচক অবস্থান ছিল। তবে বিএনপির মনোনয়ন না পাওয়ার পর থেকে তিনি আওয়ামী লীগ ও শেখ হাসিনার ভাষায় কথা বলছেন বলে অভিযোগ করেন রাশেদ খাঁন।


তিনি আরও অভিযোগ করেন, ব্রাহ্মণবাড়িয়ার একটি থানায় গিয়ে রুমিন ফারহানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ‘চোর’ বলে পরিস্থিতি উত্তপ্ত করেছিলেন। তাঁর দাবি, রাজনৈতিকভাবে রুমিন ফারহানা বিএনপি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।


এর আগে ঝিনাইদহ শহরের জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন রাশেদ খাঁন। এ সময় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ঝিনাইদহ জেলা সভাপতি ডা. মো. হাসানুজ্জামানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

টাইম ডেস্ক/জএইচ

বাংলাদেশ এর আরো খবর

রাশেদ খানকে বদদোয়া দিলেন মুফতি আমির হামজা

রাশেদ খানকে বদদোয়া দিলেন মুফতি আমির হামজা

২ সপ্তাহ আগে
বাংলাদেশ
দেশের এলপিজির ৮৫ শতাংশই আসছে মার্কিন প্রতিষ্ঠান থেকে

দেশের এলপিজির ৮৫ শতাংশই আসছে মার্কিন প্রতিষ্ঠান থেকে

২ সপ্তাহ আগে
বাংলাদেশ
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ

বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ

২ সপ্তাহ আগে
বাংলাদেশ
বাংলাদেশ কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন

বাংলাদেশ কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন

২ সপ্তাহ আগে
বাংলাদেশ
এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা

এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা

২ সপ্তাহ আগে
বাংলাদেশ
আওয়ামী লীগ পুনর্বাসনের প্রকল্প নিয়েছে বিএনপি: নাহিদ

আওয়ামী লীগ পুনর্বাসনের প্রকল্প নিয়েছে বিএনপি: নাহিদ

২ সপ্তাহ আগে
বাংলাদেশ
সর্বশেষ
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তদের বাবা-মাকেও গ্রেফতার...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

পুরুষের অণ্ডকোষ অপসারণ বা বন্ধ্যাকরণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক থাকতে পারে—এমন...

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায় বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে নির্মাণকাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন...

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায়  বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু