খুলনায় ১৩ ঘন্টার ব্যবধানে এবার নারীকে কুপিয়ে ও গুলি করে হত্যা
অনলাইন ডেস্ক
খুলনা মহানগরীর লবণচরা থানার জিন্নাহপাড়া এলাকায় খুশি নামে ২৫ বছর বয়সী এক নারীকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে বউবাজারের সাত নম্বর গলিতে এ ঘটনা ঘটে। একই দিন ভোরে তুষার নামে এক যুবকও গুলিতে নিহত হন।
নিহত খুশি ওই এলাকার বাসিন্দা সুমন সরদারের স্ত্রী। তিনি ‘ব্লেড বাবু’ নামে পরিচিত। লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোশারেফ হোসেন জানান, মাদকসংক্রান্ত বিরোধের জেরে দুর্বৃত্তরা খুশিকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে ৩২ বছর বয়সী তুষারকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ নিয়ে গত ১০ মাসে খুলনায় হত্যাকাণ্ডের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪টিতে।
টাইম ডেস্ক/জএইচ
বাংলাদেশ এর আরো খবর
রাশেদ খানকে বদদোয়া দিলেন মুফতি আমির হামজা
দেশের এলপিজির ৮৫ শতাংশই আসছে মার্কিন প্রতিষ্ঠান থেকে
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ
বাংলাদেশ কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন
এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা