এলজিআরডিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রিজভী
অনলাইন ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে হাসপাতালে দেখতে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন মঈন খানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি।
চিকিৎসকরা জানিয়েছেন, ড. মঈন খানের শারীরিক অবস্থা কিছুটা সংকটাপন্ন। তাঁর মাল্টিডিসিপ্লিনারি চিকিৎসা চলছে। এ সময় তিনি দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
হাসপাতালে এ সময় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
টাইম ডেস্ক/জএইচ
বাংলাদেশ এর আরো খবর
রাশেদ খানকে বদদোয়া দিলেন মুফতি আমির হামজা
দেশের এলপিজির ৮৫ শতাংশই আসছে মার্কিন প্রতিষ্ঠান থেকে
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ
বাংলাদেশ কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন
এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা