আন্তর্জাতিক

চরম আবহাওয়ায় ২০২৪ সালে বাংলাদেশি সাড়ে ৩ কোটি শিশুর পড়াশোনা বিঘ্নিত: ইউনিসেফ

অনলাইন ডেস্ক

সোমবার, জানুয়ারী ২৭, ২০২৫, ৯:২৯ রাত
চরম আবহাওয়ায় ২০২৪ সালে বাংলাদেশি সাড়ে ৩ কোটি শিশুর পড়াশোনা বিঘ্নিত: ইউনিসেফ

চরম আবহাওয়ার প্রভাবে ২০২৪ সালে সাড়ে ৩ কোটি বাংলাদেশি শিশুর পড়াশোনা ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। ৮৫টি দেশের তথ্য হালনাগাদ করে সংস্থাটি জানিয়েছে, চরম আবহাওয়ার ফলে গত বছর সারা বিশ্বে স্কুলগামী প্রায় ২৪ কোটি ২০ লাখ শিশুর পড়াশোনা বিঘ্নিত হয়েছে। যার মধ্যে ক্ষতিগ্রস্ত হওয়া বাংলাদেশি শিশুর সংখ্যা প্রায় সাড়ে ৩ কোটি। বার্তা সংস্থা এএফপিকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। এতে বলা হয়, বিশ্বের স্কুলগামী শিক্ষার্থীদের প্রতি সাতজনে একজনের পড়াশোনা বিঘ্নিত হয়েছে। আগামী বছর এ সংখ্যা আরও বাড়তে পারে বলেও সতর্ক করেছে ইউনিসেফ। সংস্থাটি বলছে, বিশ্বজুড়ে জলবায়ু সংকটের ফলে স্কুলগামী শিশুদের পড়াশোনায় বিঘ্ন ঘটা উপেক্ষিত বিষয়ের একটি। ইউনিসেফের প্রতিবেদনে বলা হয়েছে, চরমভাবাপন্ন আবহাওয়ার মধ্যে রয়েছে অতিরিক্ত তাপপ্রাবহ। যার ফলে স্কুলগামী শিশুদের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। সংস্থাটির নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল সতর্ক করে বলেন, চরম আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত হওয়ার সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে শিশুরা।
বিশেষ করে যেসকল শ্রেণিকক্ষে প্রচণ্ড গরমে কোনো স্বস্তির ব্যবস্থা নেই সেখানে শিশুদের পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ বিঘ্নিত হয়। এছাড়া স্কুলে যাওয়া আসার পথ বন্যার পানিতে প্লাবিত হওয়ায় শিশুদের পড়ালেখায় খারাপ প্রভাব পড়ে বলেও উল্লেখ করেছেন ওই কর্মকর্তা। প্রতিবেদনের তথ্য বলছে, প্রচণ্ড তাপপ্রবাহের কারণে বাংলাদেশ, কলম্বিয়া, ভারত, থাইল্যান্ড ও ফিলিপাইনসে শুধু এপ্রিল মাসেই ১১ কোটি ৮০ লাখ শিশুসহ ওই বছর অন্তত ১৭ কোটি ১০ লাখ শিশু ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে ফিলিপাইনসে শিশুদের হাইপারথার্মিয়ায় (শরীরে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা, যা জ্বর বা হিট স্ট্রোকের মতো অসুস্থতা কারণ হতে পারে) আক্রান্ত হওয়ার আশঙ্কায় শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থার বাইরে থাকা হাজারো স্কুল বন্ধ করে দেয়া হয়। এমন বৈরী পরিস্থিতি সামনের সময়গুলোতে আরও বাড়তে পারে বলেও সতর্ক করেছে ইউনিসেফ। সংস্থাটি বলছে, তাপমাত্রা অব্যাহতভাবে বাড়তে থাকায় সামনের বছরগুলোয় ক্ষতির মুখে পড়া শিশুর সংখ্যা সম্ভবত বাড়বে। সংস্থাটি আরও বলছে, জলবায়ু ও পরিবেশগত ক্ষতির উচ্চ ঝুঁকিতে থাকা দেশগুলোতে বাস করে প্রায় ১০০ কোটি শিশু, যা বিশ্বের মোট শিশুর অর্ধেক। এক্ষেত্রে শ্রেণিকক্ষগুলোকে ক্ষতিপ্রতিরোধী হিসেবে তৈরি করার পরামর্শ দিয়েছে ইউনিসেফ।

আন্তর্জাতিক এর আরো খবর

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

৭ ঘন্টা আগে
আন্তর্জাতিক
নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

২২ ঘন্টা আগে
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

৩ দিন আগে
আন্তর্জাতিক
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

সর্বশেষ
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর প্রধান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এতে দেশটির সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্যের নিরাপত্তা নিয়ে...

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস মারা গেছেন।...

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে...

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...