বাংলাদেশ

১ জানুয়ারি চালুর লক্ষ্য

মোবাইল ফোনের নিবন্ধন দুই ধাপে চালুর পরিকল্পনা

অনলাইন ডেস্ক

বুধবার, অক্টোবর ২১, ২০২৬, ৭:৩৬ পূর্বাহ্ন
মোবাইল ফোনের নিবন্ধন  দুই ধাপে চালুর পরিকল্পনা
ছবি: সংগৃহীত

বৈধভাবে আমদানি করা মোবাইল ফোনের নিবন্ধন ও ব্যবহার নিয়ন্ত্রণে দুই ধাপে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালুর পরিকল্পনা করছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। প্রথম ধাপে আগামী ১ জানুয়ারি ব্যবস্থা চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ পর্যায়ে অবৈধভাবে উৎপাদিত ও আমদানি করা ফোন শনাক্ত করে সেগুলোর ব্যবহার নিয়ন্ত্রণ করা হবে। তবে ক্লোন বা নকল আইএমইআই নম্বর ব্যবহার করা ফোন বন্ধের সুবিধা প্রথম ধাপে থাকছে না। এ সুবিধা যুক্ত হবে দ্বিতীয় ধাপে।


বিটিআরসির কমিশন সভার কার্যবিবরণী অনুযায়ী, প্রথম ধাপে এনইআইআরের মূল সুবিধাগুলো চালু হবে। এর মাধ্যমে অবৈধ ফোন শনাক্ত করে সেগুলোর ক্রয়-বিক্রয় ও ব্যবহার নিয়ন্ত্রণের সুযোগ তৈরি হবে। তবে একই আইএমইআই নম্বর একাধিক ফোনে ব্যবহার করে চালানো ক্লোন সেট বন্ধ করা যাবে না। দ্বিতীয় ধাপে ফোনের নিবন্ধন বাতিল বা ডি-রেজিস্ট্রেশন সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে। এর ফলে ফোনের প্রকৃত মালিক শনাক্ত করা এবং মালিকানা পরিবর্তনের তথ্য হালনাগাদ করা সহজ হবে। তবে এ ধাপ চালুর নির্দিষ্ট তারিখ এখনো ঠিক হয়নি।


বর্তমানে মোবাইল নেটওয়ার্কে সচল ফোনগুলো স্বয়ংক্রিয়ভাবে এনইআইআরে অন্তর্ভুক্ত হয়েছে। আমদানিকারকদের কাছে থাকা অবিক্রীত ফোনের আইএমইআই নম্বর ও প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার সুযোগও রয়েছে। ব্যবস্থা চালুর আগে গ্রাহক ও ব্যবসায়ীদের সচেতন করতে অন্তত দুই মাস প্রচার চালানোর পরিকল্পনা করেছে বিটিআরসি।


প্রথম ধাপে এনইআইআর চালুর জন্য সরকারের পূর্বানুমোদন চেয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। ফলে ১ জানুয়ারি চালুর লক্ষ্য থাকলেও তা সরকারের অনুমোদন ও প্রয়োজনীয় প্রস্তুতির ওপর নির্ভর করছে।


মোবাইল ফোন ইন্ডাস্ট্রিয়াল ওনার্স অব বাংলাদেশের সভাপতি জাকারিয়া শহীদ বলেন, “আমরা চাই দ্রুত পূর্ণাঙ্গভাবে এনইআইআর চালু হোক। এতে সরকারের রাজস্ব যেমন বাড়বে, তেমনি গ্রাহকরা ভালো মানের ফোন ব্যবহারের সুযোগ পাবে।”


প্রধানমন্ত্রীর টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, অবৈধ ফোনের ব্যবহার বন্ধ করতে চায় সরকার। তবে এ ক্ষেত্রে তাড়াহুড়া করা হবে না। সব পক্ষের সঙ্গে আলোচনা করে কার্যকর সমাধান বের করা হবে, যাতে আগের মতো এই উদ্যোগ ব্যর্থ না হয়। ব্যবসায়ী, উদ্যোক্তা, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), সরকার ও গ্রাহক—সবার স্বার্থ বিবেচনায় নিয়েই এ পদ্ধতি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।


আগের উদ্যোগেও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি

মোবাইল ফোনের আইএমইআই নম্বর যাচাই করে অবৈধ ও চুরি যাওয়া ফোন শনাক্ত এবং নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে এনইআইআর তৈরি করা হয়। ২০২১ সালের ১ জুলাই এর পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছিল। তবে অবৈধ ফোন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করা এবং ক্লোন ফোন শনাক্তের সুবিধা পুরোপুরি চালু না হওয়ায় ব্যবস্থাটির মূল উদ্দেশ্য পূরণ হয়নি বলে বিটিআরসির কার্যবিবরণীতে উল্লেখ করা হয়েছে।


২০২৪ সালের ২৯ অক্টোবর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিটিআরসিকে চিঠি দিয়ে জানায়, অবৈধভাবে উৎপাদিত ও আমদানি করা ফোনের কারণে বছরে প্রায় দুই হাজার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। এরপর এনইআইআর পূর্ণাঙ্গভাবে চালুর উদ্যোগ নেওয়া হয়।


২০২৫ সালের ১ ডিসেম্বর ডাক ও টেলিযোগাযোগ বিভাগে অনুষ্ঠিত সভায় এ ব্যবস্থা চালুর সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী ২০২৬ সালের ১ জানুয়ারি সব সুবিধাসহ এনইআইআর চালুর প্রস্তুতি নিয়েছিল বিটিআরসি। তবে জাতীয় নির্বাচন সামনে রেখে জনভোগান্তির আশঙ্কায় কিছু সুবিধা পুরোপুরি চালু করা হয়নি।


পরে ৯ জুন এনইআইআর পূর্ণাঙ্গভাবে চালুর সুপারিশ করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। ২ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভায়ও বিষয়টি নিয়ে আলোচনা হয়। এরপর ২২ সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আগামী ১ জানুয়ারির মধ্যে ব্যবস্থা চালুর প্রস্তাব আসে। সর্বশেষ বিটিআরসির কমিশন সভায় দুই ধাপে এনইআইআর চালুর পরিকল্পনা নেওয়া হয়।


চালুর উদ্যোগ ঘিরে ব্যবসায়ীদের আন্দোলন

এনইআইআর চালুর আগের উদ্যোগকে কেন্দ্র করে ২০২৫ সালের নভেম্বর ও ডিসেম্বরে ধারাবাহিক আন্দোলন করেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। অবিক্রীত ফোন বিক্রির জন্য পর্যাপ্ত সময় দেওয়া, আমদানি শুল্ক কমানো এবং আমদানি প্রক্রিয়া সহজ করার দাবি জানান তাঁরা।


সে সময় ১৬ ডিসেম্বর এনইআইআর চালুর প্রস্তুতি থাকলেও অবিক্রীত ফোনের তথ্য জমা দেওয়ার সময়সীমা বাড়ায় বিটিআরসি। একই সঙ্গে চালুর তারিখ পরিবর্তন করে ২০২৬ সালের ১ জানুয়ারি নির্ধারণ করা হয়।


ফোনের দাম নিয়ে উদ্বেগ

এনইআইআর চালুর ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে বৈধ ফোনের দাম ও বাজারে সহজলভ্যতাকে। ফোন ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, বছরের শুরুতে ১৩ হাজার টাকায় বিক্রি হওয়া একটি মডেলের দাম সেপ্টেম্বরে বেড়ে প্রায় ১৮ হাজার টাকায় দাঁড়িয়েছে। তাঁদের আশঙ্কা, বছরের শেষ নাগাদ সবচেয়ে কম দামের স্মার্টফোনের দাম ২৫ হাজার টাকা পর্যন্ত হতে পারে। মেমোরি চিপের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকটকে এর কারণ বলে মনে করছেন ব্যবসায়ীরা।


চলতি বছরের শুরুতে সরকার মোবাইল ফোনের যন্ত্রাংশ আমদানিতে শুল্ক কমালেও বাজারদরে এর প্রত্যাশিত প্রভাব পড়েনি বলে অভিযোগ করেছেন শিল্প-সংশ্লিষ্ট ব্যক্তিরা।

 


টাইম ডেস্ক/জএইচ

বাংলাদেশ এর আরো খবর

রাশেদ খানকে বদদোয়া দিলেন মুফতি আমির হামজা

রাশেদ খানকে বদদোয়া দিলেন মুফতি আমির হামজা

২ সপ্তাহ আগে
বাংলাদেশ
দেশের এলপিজির ৮৫ শতাংশই আসছে মার্কিন প্রতিষ্ঠান থেকে

দেশের এলপিজির ৮৫ শতাংশই আসছে মার্কিন প্রতিষ্ঠান থেকে

২ সপ্তাহ আগে
বাংলাদেশ
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ

বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ

২ সপ্তাহ আগে
বাংলাদেশ
বাংলাদেশ কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন

বাংলাদেশ কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন

২ সপ্তাহ আগে
বাংলাদেশ
এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা

এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা

২ সপ্তাহ আগে
বাংলাদেশ
আওয়ামী লীগ পুনর্বাসনের প্রকল্প নিয়েছে বিএনপি: নাহিদ

আওয়ামী লীগ পুনর্বাসনের প্রকল্প নিয়েছে বিএনপি: নাহিদ

২ সপ্তাহ আগে
বাংলাদেশ
সর্বশেষ
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তদের বাবা-মাকেও গ্রেফতার...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

পুরুষের অণ্ডকোষ অপসারণ বা বন্ধ্যাকরণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক থাকতে পারে—এমন...

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায় বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে নির্মাণকাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন...

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায়  বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু