সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র দেশের মানুষই প্রতিহত করবে: রিজভী
অনলাইন ডেস্ক
সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে যেসব মহল ষড়যন্ত্র করছে, দেশের মানুষই তাদের প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (১৯ অক্টোবর) সকালে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশ হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের দেশ। ধর্মীয় বিশ্বাস ও আচার-অনুষ্ঠান পালনের স্বাধীনতা প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। এই অধিকার সমুন্নত রাখার পাশাপাশি সবার নিরাপত্তা নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
সরকারি বিভিন্ন বরাদ্দ বাড়ানোর কথা উল্লেখ করে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে প্রতি মাসে মন্দিরের পুরোহিত ও সেবায়েতদের মাসিক ভাতা দেওয়া হবে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আবহমানকাল থেকে চলে আসা সাম্প্রদায়িক সম্প্রীতি যেন কোনোভাবেই নষ্ট না হয়, সে বিষয়ে সরকার চেষ্টা করছে।
টাইম ডেস্ক/জএইচ
বাংলাদেশ এর আরো খবর
রাশেদ খানকে বদদোয়া দিলেন মুফতি আমির হামজা
দেশের এলপিজির ৮৫ শতাংশই আসছে মার্কিন প্রতিষ্ঠান থেকে
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ
বাংলাদেশ কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন
এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা