এবার বাংলাদেশে সৌহার্দ্যপূর্ণ দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে: দিনেশ ত্রিবেদী
অনলাইন ডেস্ক
সম্প্রীতির বাংলাদেশ গড়তে দুর্গাপূজায় যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ দেখা যায়, তা সারা বছর বজায় রাখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। তিনি বলেন, এবার বাংলাদেশে বর্ণিল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে।
সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
দিনেশ ত্রিবেদী বলেন, প্রথমবারের মতো বাংলাদেশে দুর্গাপূজার উদ্যাপনে অংশ নিয়ে তিনি দুই দেশের সাংস্কৃতিক সম্প্রীতির মিল খুঁজে পেয়েছেন।
সহাবস্থান ও সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “পূজায় হাইকমিশনার হিসেবে আসিনি, এসেছি পরিবারের সদস্য হিসেবে পূজার আনন্দ ভাগাভাগি করতে।”
এ সময় দেশ ও মানুষের শান্তি ও মঙ্গল কামনা করে অঞ্জলি দেন ভারতীয় হাইকমিশনার।
বাংলাদেশে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা উৎসবমুখর পরিবেশে শেষ হবে বলে আশা প্রকাশ করেন দিনেশ ত্রিবেদী। ভবিষ্যতেও মানুষের মধ্যে আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
টাইম ডেস্ক/জএইচ
বাংলাদেশ এর আরো খবর
রাশেদ খানকে বদদোয়া দিলেন মুফতি আমির হামজা
দেশের এলপিজির ৮৫ শতাংশই আসছে মার্কিন প্রতিষ্ঠান থেকে
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ
বাংলাদেশ কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন
এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা