আন্তর্জাতিক

অবশেষে উত্তর গাজায় ফিরতে শুরু করেছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা

অনলাইন ডেস্ক

রবিবার, জানুয়ারী ২৬, ২০২৫, ১১:৪২ রাত সর্বশেষ আপডেট: শুক্রবার, মার্চ ৭, ২০২৫, ৬:৫৮ পূর্বাহ্ন
মধ্যস্থতাকারী দেশ কাতার জানিয়েছে যে, আগামী বৃহস্পতিবার এবং পরের সপ্তাহের শনিবার মোট ছয় জিম্মিকে মুক্তি দেবে হামাস। যার মধ্যে ইসরাইলের ওই নারীকেও মুক্তি দেয়া হবে। মূলত ওই নারীর বিষয়ে হামাসের সবুজ সংকেত পাওয়ার পরই অবরুদ্ধ ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ডে প্রবেশের অনুমতি দিয়েছে ইসরাইল।

অবশেষে নিজ বাসভূমিতে ফিরতে শুরু করেছে ফিলিস্তিনিরা। যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি সোমবার সকাল থেকে উত্তর গাজার দিকে যাত্রা শুরু করেছে। ইসরাইলের হামলায় গত ১৫ মাসে ধ্বংসপ্রাপ্ত শহরের রাস্তা দিয়ে পায়ে হেঁটে নিজ এলাকার দিকে যাচ্ছেন তারা। আনন্দে অশ্রুশিক্ত গাজাবাসী একজন অন্যজনকে জড়িয়ে ধরছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে সমুদ্রের তীর ধরে বালুকাময় পথে বাড়ির পথে হেঁটে চলেছেন বাস্তুচ্যুত গাজাবাসী। তাদের গন্তব্য উপত্যকার উত্তরাঞ্চল। এ খবর দিয়েছে অনলাইন দ্য গার্ডিয়ান। 

এতে বলা হয়, সংশ্লিষ্ট এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপি’র কাছে বলেছেন, নেতজারিম চেকপয়েন্টের পশ্চিম অংশ দিয়ে আল রশিদ রোড ধরে গাজার মূল শহরের মধ্য দিয়ে উত্তর অংশে যাত্রা শুরু করেছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। শনিবারই নেতজারিম করিডোরের কাছে জড়ো হন তারা। ইসরাইলের অধিকৃত ভূমির ওই অংশ দিয়ে নিজ ভূমিতে ফিরতে অনুমতির আশায় সেখানে জড়ো হন ফিলিস্তিনিরা। কিন্তু শনিবার ইসরাইলি সেনারা তাদের অবরুদ্ধ করে রাখে এবং কিছু লোকের ওপর গুলি চালায়। এতে একজন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলেও জানা গেছে।

শনিবারের জিম্মি মুক্তির তালিকায় আরবেল ইয়েহুদের নাম না থাকায় নিরস্ত্র ফিলিস্তিনিদের আটকে দেয় ইসরাইল। তাদের অভিযোগ ছিল চুক্তি অনুযায়ী ইয়েহুদ নামের ওই নারীকে মুক্তি দেয়নি হামাস। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে যে, নুসেইরাত শরণার্থী শিবিরের কাছে করিডোর পার হতে অপেক্ষারত বেসামরিক নাগরিকদের ভিড়ের ওপর ইসরাইলি হামলায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

হামাসও পাল্টা অভিযোগ করে বলেছে, উত্তর গাজা অভিমুখী ফিলিস্তিনিদের পথ রুদ্ধ করাও যুদ্ধবিরতির চুক্তির লঙ্ঘন।

মধ্যস্থতাকারী দেশ কাতার জানিয়েছে যে, আগামী বৃহস্পতিবার এবং পরের সপ্তাহের শনিবার মোট ছয় জিম্মিকে মুক্তি দেবে হামাস। যার মধ্যে ইসরাইলের ওই নারীকেও মুক্তি দেয়া হবে। মূলত ওই নারীর বিষয়ে হামাসের সবুজ সংকেত পাওয়ার পরই অবরুদ্ধ ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ডে প্রবেশের অনুমতি দিয়েছে ইসরাইল।

আন্তর্জাতিক এর আরো খবর

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

৫৩ মিনিট আগে
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

১ ঘন্টা আগে
আন্তর্জাতিক
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

২ দিন আগে
আন্তর্জাতিক
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

৩ দিন আগে
আন্তর্জাতিক
সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

সর্বশেষ
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তদের বাবা-মাকেও গ্রেফতার...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

পুরুষের অণ্ডকোষ অপসারণ বা বন্ধ্যাকরণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক থাকতে পারে—এমন...

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায় বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে নির্মাণকাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন...