নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি আইটি ইঞ্জিনিয়ার নিহত
টাইম টিভি ডেস্ক
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন হবিগঞ্জের চুনারুঘাটের বাসিন্দা ও আইটি ইঞ্জিনিয়ার শাহ মো. আরদি। তার বয়স হয়েছিল ২৪ বছর। তিনি যুক্তরাষ্ট্রে কর্মরত ছিলেন।
স্থানীয় সময় শনিবার (৩ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে কর্মস্থল থেকে বাসায় ফেরার সময় মেজর ডিগান এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার শিকার হন আরদি। এতে গুরুতর আহত হওয়ার পর তার মৃত্যু হয়।
শাহ মো. আরদি চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের বাসিন্দা। তিনি চুনারুঘাট অ্যাসোসিয়েশন ইউএসএ ইনকের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ মো. ছাদেক মিয়ার ছোট ভাই শাহ মো. আসাদ মিয়ার বড় ছেলে।
পরিবার ও স্বজনরা জানান, প্রতিদিনের মতো কাজ শেষ করে ভোর সাড়ে ৪টার দিকে বাসার উদ্দেশে রওনা দিয়েছিলেন আরদি। পথে মেজর ডিগান এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরে তার মৃত্যু হয়
।
শাহ মো. আরদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের মধ্যে শোক নেমে আসে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাসরত চুনারুঘাটের প্রবাসীদের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে।
আমেরিকা এর আরো খবর
ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা!
ময়লার সঙ্গে সুচ-সিরিঞ্জ ফেললেই ২৫০ ডলার জরিমানা: নিউইয়র্কবাসীকে সতর্কবার্তা
শুধু চীনা ‘গুপ্তচর’ নয়, অধীনস্থ আরেক নারী কর্মকর্তার সঙ্গেও প্রেম ছিল এনভিডিয়া সিইওর
ব্রঙ্কসে ১১ বছর বয়সী শিশুকে অপহরণের চেষ্টা, সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ
নির্বাচনে ভরাডুবির পর ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে ‘দূরত্ব’ বাড়াচ্ছেন ভ্যান্স