নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে ১ অক্টোবর থেকে কার্ডে পরিশোধ করতে হবে কনস্যুলার ফি
নিজস্ব প্রতিবেদক
আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্কে স্ব-শরীরে উপস্থিত হয়ে কনস্যুলার সেবা গ্রহণের ক্ষেত্রে সকল ধরনের কনস্যুলার ফি শুধুমাত্র ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করা যাবে। বুধবার (১ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কনস্যুলেট কর্তৃপক্ষ।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কনস্যুলার সেবাকে আরও স্বচ্ছ, নিরাপদ, আধুনিক ও জবাবদিহিমূলক করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী, ১ অক্টোবর থেকে কনস্যুলেটে সরাসরি সেবা নিতে এলে মানি অর্ডার বা ব্যাংক সার্টিফাইড চেক গ্রহণ করা হবে না।
তবে ডাকযোগে পাঠানো আবেদন এই নীতির আওতার বাইরে থাকবে। এসব আবেদনের ক্ষেত্রে বিদ্যমান নিয়ম অনুযায়ী আগের মতোই মানি অর্ডার অথবা ব্যাংক সার্টিফাইড চেকের মাধ্যমে ফি পরিশোধ করা যাবে।
কনস্যুলেট সেবাগ্রহীতাদের কনস্যুলেটে আসার সময় বৈধ ও সক্রিয় ডেবিট বা ক্রেডিট কার্ড সঙ্গে রাখার অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে স্পষ্ট করে বলা হয়েছে, নগদ অর্থ বা অন্য কোনো বিকল্প পদ্ধতিতে ফি গ্রহণ করা হবে না।
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক জানিয়েছে, প্রবাসী বাংলাদেশিদের জন্য সর্বোচ্চ মানসম্পন্ন, দক্ষ ও সময়োপযোগী কনস্যুলার সেবা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ব্যবস্থার সফল বাস্তবায়নে প্রবাসীদের আন্তরিক সহযোগিতাও কামনা করেছে কনস্যুলেট।
আমেরিকা এর আরো খবর
ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা!
ময়লার সঙ্গে সুচ-সিরিঞ্জ ফেললেই ২৫০ ডলার জরিমানা: নিউইয়র্কবাসীকে সতর্কবার্তা
শুধু চীনা ‘গুপ্তচর’ নয়, অধীনস্থ আরেক নারী কর্মকর্তার সঙ্গেও প্রেম ছিল এনভিডিয়া সিইওর
ব্রঙ্কসে ১১ বছর বয়সী শিশুকে অপহরণের চেষ্টা, সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ
নির্বাচনে ভরাডুবির পর ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে ‘দূরত্ব’ বাড়াচ্ছেন ভ্যান্স