আমেরিকা

নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করলেন মামদানি: নিউ ইয়র্কে প্রায় ১০ লাখ বাড়ির ভাড়া বৃদ্ধি স্থগিত

টাইম টিভি ডেস্ক

শুক্রবার, জুন ২৬, ২০২৬, ৬:১১ বিকাল সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬, ৭:০৭ বিকাল
নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করলেন মামদানি: নিউ ইয়র্কে প্রায় ১০ লাখ বাড়ির ভাড়া বৃদ্ধি স্থগিত

নিউইয়র্ক সিটির প্রায় ১০ লাখ রেন্ট-স্ট্যাবিলাইজড (ভাড়া-নিয়ন্ত্রিত) অ্যাপার্টমেন্টের ভাড়া বৃদ্ধির ওপর এক বছরের জন্য সম্পূর্ণ নিষেধাজ্ঞা বা ‘রেন্ট ফ্রিজ’ অনুমোদন করেছে সিটির রেন্ট গাইডলাইন্স বোর্ড। ৭-১ ভোটে গৃহীত এই সিদ্ধান্তকে মেয়র জোহরান মামদানির অন্যতম বড় রাজনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ২০২৭ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে স্বাক্ষরিত এক বছর ও দুই বছরের সব রেন্ট-স্ট্যাবিলাইজড লিজের ক্ষেত্রে ভাড়া বাড়ানো যাবে না। নিউইয়র্কের ইতিহাসে প্রথমবারের মতো দুই বছরের লিজের ক্ষেত্রেও এমন নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে।

 

নির্বাচনী প্রচারণার সময় থেকেই রেন্ট ফ্রিজের পক্ষে অবস্থান নিয়ে আসছিলেন মেয়র মামদানি। তার যুক্তি, মজুরি বৃদ্ধির তুলনায় খাদ্য, পরিবহন ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অনেক বেড়ে যাওয়ায় ভাড়াটেরা তীব্র অর্থনৈতিক চাপে রয়েছেন। এই সিদ্ধান্ত তাদের জন্য বড় স্বস্তি বয়ে আনবে।

 

ব্রঙ্কসের ভাড়াটে অধিকারকর্মী সারাহ ডিলানি বলেন, “মেয়র মামদানি তার প্রতিশ্রুতি রেখেছেন। এখন অন্তত নিত্যপ্রয়োজনীয় খরচ মেটানো সহজ হবে।”

এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার মাধ্যমে বিল ডি ব্লাজিওর পর জোহরান মামদানি ই প্রথম মেয়র, যার আমলে নিউইয়র্কে রেন্ট ফ্রিজ বাস্তবায়ন হচ্ছে। এর আগে ২০২০ সালে করোনা মহামারির সময় সর্বশেষ এক বছরের জন্য ভাড়া বৃদ্ধিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

 

ভোটের পর হার্লেমের এল মিউজেও দেল ব্যারিওতে উপস্থিত শত শত ভাড়াটে উচ্ছ্বাস প্রকাশ করেন। বাইরে জড়ো হওয়া সমর্থকেরাও ‘রেন্ট ফ্রিজ’ লেখা প্ল্যাকার্ড হাতে উদযাপন করেন। এক বিবৃতিতে মেয়র মামদানি বলেন, “এটি নিউইয়র্কের শ্রমজীবী মানুষের জন্য প্রাপ্য একটি বড় স্বস্তি।”

 

তবে সিদ্ধান্তটির তীব্র বিরোধিতা করেছে বাড়িওয়ালাদের বিভিন্ন সংগঠন। তাদের দাবি, ক্রমবর্ধমান কর, বীমা ও রক্ষণাবেক্ষণ ব্যয়ের মধ্যে ভাড়া স্থির রাখলে ভবন পরিচালনা কঠিন হয়ে পড়বে। ভোটের কয়েক ঘণ্টা আগে বোর্ডের সদস্য ক্রিস্টিনা স্মিথ এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেন।

 

রিয়েল এস্টেট বিশ্লেষকদেরও আশঙ্কা, দীর্ঘদিন ভাড়া না বাড়ালে ভবন রক্ষণাবেক্ষণে আর্থিক সংকট দেখা দিতে পারে। রিয়েলটর ডটকমের সিনিয়র অর্থনীতিবিদ জ্যাক ক্রিমেল বলেন, আয়-ব্যয়ের ভারসাম্য নষ্ট হলে ভবন পরিচালনা আরও কঠিন হয়ে উঠবে।

 

উল্লেখ্য, এই রেন্ট ফ্রিজ শুধুমাত্র রেন্ট-স্ট্যাবিলাইজড অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে। নিউইয়র্কের সাধারণ বা মার্কেট-রেট অ্যাপার্টমেন্টগুলোর ভাড়ার ওপর এর কোনো প্রভাব পড়বে না। বর্তমানে ম্যানহাটনে একটি সাধারণ অ্যাপার্টমেন্টের গড় মাসিক ভাড়া প্রায় ৪ হাজার ৬৯৫ মার্কিন ডলার।

 

আমেরিকা এর আরো খবর

ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা!

ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা!

১ সপ্তাহ আগে
আমেরিকা
ময়লার সঙ্গে সুচ-সিরিঞ্জ ফেললেই ২৫০ ডলার জরিমানা: নিউইয়র্কবাসীকে সতর্কবার্তা

ময়লার সঙ্গে সুচ-সিরিঞ্জ ফেললেই ২৫০ ডলার জরিমানা: নিউইয়র্কবাসীকে সতর্কবার্তা

২ সপ্তাহ আগে
আমেরিকা
শুধু চীনা ‘গুপ্তচর’ নয়, অধীনস্থ আরেক নারী কর্মকর্তার সঙ্গেও প্রেম ছিল এনভিডিয়া সিইওর

শুধু চীনা ‘গুপ্তচর’ নয়, অধীনস্থ আরেক নারী কর্মকর্তার সঙ্গেও প্রেম ছিল এনভিডিয়া সিইওর

২ সপ্তাহ আগে
আমেরিকা
ব্রঙ্কসে ১১ বছর বয়সী শিশুকে অপহরণের চেষ্টা, সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ

ব্রঙ্কসে ১১ বছর বয়সী শিশুকে অপহরণের চেষ্টা, সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ

৩ সপ্তাহ আগে
আমেরিকা
নির্বাচনে ভরাডুবির পর ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে ‘দূরত্ব’ বাড়াচ্ছেন ভ্যান্স

নির্বাচনে ভরাডুবির পর ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে ‘দূরত্ব’ বাড়াচ্ছেন ভ্যান্স

৩ সপ্তাহ আগে
আমেরিকা
ট্রাম্প প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার গ্রেস মেংয়ের

ট্রাম্প প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার গ্রেস মেংয়ের

৩ সপ্তাহ আগে
আমেরিকা
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর প্রধান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এতে দেশটির সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্যের নিরাপত্তা নিয়ে...

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস মারা গেছেন।...

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে...

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?