আমেরিকা

ব্রঙ্কসে ডমিনো খেলার সময় দুই ব্যক্তিকে গুলি করে হত্যা: বন্দুকধারীদের খুঁজছে পুলিশ

টাইম টিভি ডেস্ক

শুক্রবার, জুন ১৯, ২০২৬, ৫:৪৪ বিকাল
ব্রঙ্কসে ডমিনো খেলার সময় দুই ব্যক্তিকে গুলি করে হত্যা: বন্দুকধারীদের খুঁজছে পুলিশ

নিউ ইয়র্কের ব্রঙ্কসে রাস্তার পাশে ডমিনো (এক ধরণের বোর্ড গেম) খেলার সময় দুই ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাত ১০টার কিছু সময় পর সাউন্ডভিউ এলাকার ওয়েস্টচেস্টার এভিনিউতে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ এখন বন্দুকধারীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

 

পুলিশ জানায়, ঘটনার সময় আকস্মিক গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উপস্থিত লোকজন প্রাণভয়ে দৌড়াদৌড়ি শুরু করে। ঘটনাস্থল থেকে কিছুটা দূরত্বে ৪৩ ও ৫৩ বছর বয়সী দুই ব্যক্তিকে একাধিক গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।

 

তদন্তকারীরা জানান, গুলি লাগার পর একজন ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং অন্যজন কোনোমতে দৌড়ে মোড় পার হওয়ার পর মাটিতে পড়ে যান। তাদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কাউকেই বাঁচানো সম্ভব হয়নি। পুলিশ পুরো ওয়েস্টচেস্টার এভিনিউ এলাকা ঘিরে রেখেছে এবং সেখান থেকে একাধিক বুলেটের খোসা উদ্ধার করেছে।

 

৫৩ বছর বয়সী নিহত ব্যক্তির নাম এগবার্ট রাদারফোর্ড। তার স্ত্রী অ্যাঞ্জেলিক জানান, তার স্বামী এবং অপর নিহত ব্যক্তি দুজনেই মূলত জ্যামাইকার নাগরিক ছিলেন। অত্যন্ত আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, "ঘটনার কিছুক্ষণ আগেই ও আমাদের নাতনিকে নিয়ে বাইরে ছিল। পরে নাতনিকে ঘরে রেখে ও আবার বাইরে যায়। এর কিছুক্ষণ পরেই আমি বিকট গুলির শব্দ শুনতে পাই। ভাগ্য ভালো ও নাতনিকে আগেই ঘরে রেখে এসেছিল, নয়তো মেয়েটাও আজ মারা যেত।"

 

স্বামীর স্মৃতি চারণ করে অ্যাঞ্জেলিক আরও বলেন, "আমরা ১৩ বছর ধরে বিবাহিত, তবে একে অপরকে চিনি প্রায় ৩০ বছর ধরে। ও কোনো ঝামেলা-বিবাদের মধ্যে থাকত না, সপ্তাহে সাত দিনই কাজে যেত। ওরা আমার পরিবারকে কেড়ে নিল, আমার আর কেউ রইল না।"

 

পুলিশের ধারণা, একাধিক বন্দুকধারী এই হামলায় অংশ নিয়েছিল এবং ঘটনার পরপরই তারা পালিয়ে যেতে সক্ষম হয়। এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি এবং তদন্ত চলমান রয়েছে।

আমেরিকা এর আরো খবর

ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা!

ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা!

১ সপ্তাহ আগে
আমেরিকা
ময়লার সঙ্গে সুচ-সিরিঞ্জ ফেললেই ২৫০ ডলার জরিমানা: নিউইয়র্কবাসীকে সতর্কবার্তা

ময়লার সঙ্গে সুচ-সিরিঞ্জ ফেললেই ২৫০ ডলার জরিমানা: নিউইয়র্কবাসীকে সতর্কবার্তা

২ সপ্তাহ আগে
আমেরিকা
শুধু চীনা ‘গুপ্তচর’ নয়, অধীনস্থ আরেক নারী কর্মকর্তার সঙ্গেও প্রেম ছিল এনভিডিয়া সিইওর

শুধু চীনা ‘গুপ্তচর’ নয়, অধীনস্থ আরেক নারী কর্মকর্তার সঙ্গেও প্রেম ছিল এনভিডিয়া সিইওর

২ সপ্তাহ আগে
আমেরিকা
ব্রঙ্কসে ১১ বছর বয়সী শিশুকে অপহরণের চেষ্টা, সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ

ব্রঙ্কসে ১১ বছর বয়সী শিশুকে অপহরণের চেষ্টা, সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ

৩ সপ্তাহ আগে
আমেরিকা
নির্বাচনে ভরাডুবির পর ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে ‘দূরত্ব’ বাড়াচ্ছেন ভ্যান্স

নির্বাচনে ভরাডুবির পর ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে ‘দূরত্ব’ বাড়াচ্ছেন ভ্যান্স

৩ সপ্তাহ আগে
আমেরিকা
ট্রাম্প প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার গ্রেস মেংয়ের

ট্রাম্প প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার গ্রেস মেংয়ের

৩ সপ্তাহ আগে
আমেরিকা
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর প্রধান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এতে দেশটির সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্যের নিরাপত্তা নিয়ে...

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস মারা গেছেন।...

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে...

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?