আমেরিকা

উডসাইডে তরুণী নিশাতকে চাপা দিয়ে হত্যা; অবশেষে সেই ট্রাক চালককে গ্রেপ্তার

টাইম টিভি ডেস্ক

শনিবার, জুন ৬, ২০২৬, ৭:৩৮ বিকাল সর্বশেষ আপডেট: মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
উডসাইডে তরুণী নিশাতকে চাপা দিয়ে হত্যা; অবশেষে সেই ট্রাক চালককে গ্রেপ্তার

কুইন্সের উডসাইডের ১৯ বছর বয়সী বাংলাদেশি তরুণী নিশাত জান্নাতকে চাপা দিয়ে হত্যার ঘটনায় অবশেষে গ্রেপ্তার করা হয়েছে বর্জ্যবাহী ট্রাকের চালককে।
নিউইয়র্ক পুলিশ জানায়, ব্রঙ্কসের বাসিন্দা ৩৯ বছর বয়সী মাইরা ক্রুজকে বুধবার, ৩ জুন সকালে গ্রেপ্তার করা হয়। তিনি গত ২৯ মার্চ রাতে রয়্যাল ওয়েস্ট সার্ভিসেসের একটি ব্যক্তিমালিকানাধীন স্যানিটেশন ট্রাক চালাচ্ছিলেন।


ঘটনাটি ঘটে রাত প্রায় ১২টার দিকে। মাইরা ক্রুজ রুজভেল্ট অ্যাভিনিউয়ের পূর্বমুখী লেন থেকে ৬২তম স্ট্রিটে উত্তরমুখী দিকে মোড় নেওয়ার সময় পথচারী পারাপারের ক্রসওয়াকে থাকা নিশাত জান্নাতকে ধাক্কা দেন।
৯১১ নম্বরে ফোন পেয়ে ১০৮তম প্রিসিঙ্কটের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায়, নিশাত ট্রাকের ডান পাশের নিচে আটকে আছেন। তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই মৃত্যু ঘোষণা করেন জরুরি সেবা কর্মীরা।
পরে নিহত তরুণীকে উডসাইডের বাসিন্দা নিশাত জান্নাত হিসেবে শনাক্ত করা হয়।


পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, নিশাত জামাইকার পার্সন্স বুলেভার্ডের একটি পার্কিং গ্যারেজে রিসেপশনিস্ট হিসেবে কাজ করতেন। সেদিন তিনি ছোট বোনের জন্মদিনের জন্য একটি কেক কিনে বাড়ি ফিরছিলেন। বাড়ি থেকে মাত্র আধা মাইল দূরে রুজভেল্ট অ্যাভিনিউ ও ৬২তম স্ট্রিটের সংযোগস্থলে তিনি প্রাণ হারান।


দুর্ঘটনার পর চালক মাইরা ক্রুজ ঘটনাস্থলেই ছিলেন এবং সামান্য আঘাতের জন্য চিকিৎসা নেন। তবে দীর্ঘ তদন্তের পর নিউইয়র্ক পুলিশ বিভাগের হাইওয়ে ডিস্ট্রিক্টের কলিশন ইনভেস্টিগেশন স্কোয়াড তাকে গ্রেপ্তার করে।
তার বিরুদ্ধে পথচারীকে অগ্রাধিকার না দেওয়ার ফলে আঘাত ও মৃত্যুর ঘটনা ঘটানো এবং যথাযথ সতর্কতা অবলম্বন না করে গুরুতর ক্ষতির কারণ হওয়ার অভিযোগ আনা হয়েছে। তাকে ২৩ জুন আদালতে হাজিরার নির্দেশ দিয়ে ডেক্স অ্যাপিয়ারেন্স টিকিট দেওয়া হয়েছে।


নিশাতের মৃত্যুর পর উডসাইডের বাংলাদেশি কমিউনিটি ও কমিউনিটি বোর্ড-২ এর সদস্যরা গত ১৫ মে ওই মোড়ে সমাবেশ করেন। তারা রুজভেল্ট অ্যাভিনিউতে পথচারীদের নিরাপত্তা বাড়ানো, ক্রসওয়াক সংস্কার এবং সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান।


এই মর্মান্তিক ঘটনায় উডসাইডের বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে এবং স্থানীয় বাসিন্দারা এলাকাটিতে দ্রুত নিরাপত্তা উন্নয়নের দাবি অব্যাহত রেখেছেন।

আমেরিকা এর আরো খবর

ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা!

ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা!

১ সপ্তাহ আগে
আমেরিকা
ময়লার সঙ্গে সুচ-সিরিঞ্জ ফেললেই ২৫০ ডলার জরিমানা: নিউইয়র্কবাসীকে সতর্কবার্তা

ময়লার সঙ্গে সুচ-সিরিঞ্জ ফেললেই ২৫০ ডলার জরিমানা: নিউইয়র্কবাসীকে সতর্কবার্তা

২ সপ্তাহ আগে
আমেরিকা
শুধু চীনা ‘গুপ্তচর’ নয়, অধীনস্থ আরেক নারী কর্মকর্তার সঙ্গেও প্রেম ছিল এনভিডিয়া সিইওর

শুধু চীনা ‘গুপ্তচর’ নয়, অধীনস্থ আরেক নারী কর্মকর্তার সঙ্গেও প্রেম ছিল এনভিডিয়া সিইওর

২ সপ্তাহ আগে
আমেরিকা
ব্রঙ্কসে ১১ বছর বয়সী শিশুকে অপহরণের চেষ্টা, সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ

ব্রঙ্কসে ১১ বছর বয়সী শিশুকে অপহরণের চেষ্টা, সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ

৩ সপ্তাহ আগে
আমেরিকা
নির্বাচনে ভরাডুবির পর ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে ‘দূরত্ব’ বাড়াচ্ছেন ভ্যান্স

নির্বাচনে ভরাডুবির পর ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে ‘দূরত্ব’ বাড়াচ্ছেন ভ্যান্স

৩ সপ্তাহ আগে
আমেরিকা
ট্রাম্প প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার গ্রেস মেংয়ের

ট্রাম্প প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার গ্রেস মেংয়ের

৩ সপ্তাহ আগে
আমেরিকা
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর প্রধান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এতে দেশটির সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্যের নিরাপত্তা নিয়ে...

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস মারা গেছেন।...

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে...

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?