আমেরিকা

নিউ ইয়র্কে সলিড শাটার নিষিদ্ধ: গেট আইনের গ্যাঁড়াকলে ক্ষুদ্র ব্যবসায়ীরা

টাইম টিভি ডেস্ক

শুক্রবার, মে ১৫, ২০২৬, ৩:৫৪ অপরাহ্ন সর্বশেষ আপডেট: বুধবার, জুলাই ১৫, ২০২৬, ৭:৫৯ বিকাল
নিউ ইয়র্কে সলিড শাটার নিষিদ্ধ: গেট আইনের গ্যাঁড়াকলে ক্ষুদ্র ব্যবসায়ীরা

নিউ ইয়র্ক সিটিতে ১৭ বছর পুরনো একটি আইন অবশেষে আগামী ১ জুলাই থেকে কঠোরভাবে কার্যকর হতে যাচ্ছে। এই আইন অনুযায়ী, বাণিজ্যিক প্রতিষ্ঠান বা দোকানের সামনে প্রচলিত নিরেট (সলিড) লোহার রোল-ডাউন গেট বা শাটার ব্যবহার করা যাবে না; তার পরিবর্তে অন্তত ৭০ শতাংশ স্বচ্ছ বা আরপার দেখা যায় এমন গ্রিল বা গেট ব্যবহার করতে হবে। তবে এই নতুন নিয়মের কারণে অর্থনৈতিকভাবে সংকটে থাকা ক্ষুদ্র ব্যবসায়ীরা নতুন গেট লাগানোর খরচ কীভাবে মেটাবেন, তা নিয়ে এখন সিটি কাউন্সিল এবং ব্যবসায়ী নেতাদের মধ্যে তুমুল বিতর্ক চলছে।

 

আইনটি কার্যকরের সময়সীমা ঘনিয়ে আসায় কুইন্সের ‘সিটি গেটস ইউএসএ’র মতো গেট নির্মাতা প্রতিষ্ঠানগুলোতে অর্ডার হু হু করে বাড়ছে। তবে ব্যবসার এই সুসময়েও সাধারণ দোকানদারদের আর্থিক ক্ষতি নিয়ে চিন্তিত কোম্পানির প্রেসিডেন্ট ভিনসেন্ট গ্রেকো। তিনি বলেন, “ব্যবসার দিক থেকে এটি আমাদের জন্য ভালো হলেও, সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকায় এটি নেতিবাচক প্রভাব ফেলবে।” তিনি জানান, পুরো গেট পরিবর্তন না করে বিদ্যমান নিরেট গেটে ছিদ্র করে বা পাঞ্চ করেও আইনের বাধ্যবাধকতা পূরণ করা সম্ভব, তবে সেটিও ব্যয়বহুল।

 

ব্যবসায়ীদের এই আর্থিক সংকটের কথা বিবেচনা করে নিউ ইয়র্ক সিটি কাউন্সিলে আইনটি কিছুটা শিথিল করার তোড়জোড় শুরু হয়েছে। ব্রঙ্কসের কাউন্সিল মেম্বার আলথিয়া স্টিভেন্স গত বৃহস্পতিবার একটি নতুন বিল উত্থাপন করেছেন। এই বিল অনুযায়ী, যেসব দোকানে অলরেডি পুরনো গেট লাগানো আছে সেগুলোকে ছাড় দেওয়া হবে (গ্র্যান্ডফাদার ক্লজ)। তবে ভবিষ্যতে কোনো নতুন গেট লাগাতে হলে তা অবশ্যই ৭০% স্বচ্ছতার নিয়ম মেনে করতে হবে। কাউন্সিল মেম্বার স্টিভেন্স বলেন, “অধিকাংশ ক্ষুদ্র ব্যবসায়ী জানে না যে এমন কোনো আইন কার্যকর হতে যাচ্ছে। তাদের সচেতন না করে হুট করে জরিমানা করা ঠিক হবে না।”

 

মেয়র কার্যালয় এবং নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব বিল্ডিংস (DOB) এই নতুন বিলটিকে সমর্থন জানিয়েছে। অর্থনৈতিক ন্যায়বিচার বিষয়ক ডেপুটি মেয়র জুলি সু এক বিবৃতিতে বলেন, “আমাদের মূল লক্ষ্য ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর থেকে খরচের বোঝা কমানো এবং আমলাতান্ত্রিক জটিলতা দূর করা। সিটি কাউন্সিলে এই বিলটি পাস হওয়ার সম্ভাবনা থাকলে আমরা আইন প্রয়োগের সময়সীমা আরও পিছিয়ে দেওয়ার কথা বিবেচনা করব।”

 

অন্যদিকে, নিরাপত্তা ও সৌন্দর্যের খাতিরে ‘গার্মেন্ট ডিস্ট্রিক্ট অ্যালায়েন্স’-এর মতো কিছু ব্যবসায়ী সংগঠন দীর্ঘদিন ধরেই এই স্বচ্ছ গেটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। তাদের মতে, রাতে নিরেট শাটার বন্ধ থাকলে পুরো এলাকা অন্ধকার ও ভুতুড়ে দেখায়, যা পথচারীদের মনে ভয়ের সৃষ্টি করে। স্বচ্ছ গেট থাকলে বাইরে থেকে ভেতরের আলো ও নিরাপত্তা ব্যবস্থা দেখা যায়, যা অপরাধ কমাতে সাহায্য করে। তবে তারাও ঢালাওভাবে জরিমানা না করে ব্যবসায়ীদের মানিয়ে নেওয়ার জন্য অন্তত এক বছরের ‘গ্রেস পিরিয়ড’ বা বাড়তি সময় দেওয়ার পক্ষে মত দিয়েছেন।

 

তথ্যসুত্র: সিবিএস নিউজ

আমেরিকা এর আরো খবর

ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা!

ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা!

১ সপ্তাহ আগে
আমেরিকা
ময়লার সঙ্গে সুচ-সিরিঞ্জ ফেললেই ২৫০ ডলার জরিমানা: নিউইয়র্কবাসীকে সতর্কবার্তা

ময়লার সঙ্গে সুচ-সিরিঞ্জ ফেললেই ২৫০ ডলার জরিমানা: নিউইয়র্কবাসীকে সতর্কবার্তা

২ সপ্তাহ আগে
আমেরিকা
শুধু চীনা ‘গুপ্তচর’ নয়, অধীনস্থ আরেক নারী কর্মকর্তার সঙ্গেও প্রেম ছিল এনভিডিয়া সিইওর

শুধু চীনা ‘গুপ্তচর’ নয়, অধীনস্থ আরেক নারী কর্মকর্তার সঙ্গেও প্রেম ছিল এনভিডিয়া সিইওর

২ সপ্তাহ আগে
আমেরিকা
ব্রঙ্কসে ১১ বছর বয়সী শিশুকে অপহরণের চেষ্টা, সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ

ব্রঙ্কসে ১১ বছর বয়সী শিশুকে অপহরণের চেষ্টা, সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ

৩ সপ্তাহ আগে
আমেরিকা
নির্বাচনে ভরাডুবির পর ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে ‘দূরত্ব’ বাড়াচ্ছেন ভ্যান্স

নির্বাচনে ভরাডুবির পর ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে ‘দূরত্ব’ বাড়াচ্ছেন ভ্যান্স

৩ সপ্তাহ আগে
আমেরিকা
ট্রাম্প প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার গ্রেস মেংয়ের

ট্রাম্প প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার গ্রেস মেংয়ের

৩ সপ্তাহ আগে
আমেরিকা
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর প্রধান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এতে দেশটির সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্যের নিরাপত্তা নিয়ে...

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস মারা গেছেন।...

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে...

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?