আমেরিকা

প্রবাসে বাংলা ঐতিহ্যের ছোঁয়া, মেডফোর্ডে পিঠা উৎসব

আশরাফুল হাবিব মিহির

বৃহস্পতিবার, মে ৭, ২০২৬, ৫:২৬ পূর্বাহ্ন সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, মে ৭, ২০২৬, ৫:২৭ পূর্বাহ্ন
প্রবাসে বাংলা ঐতিহ্যের ছোঁয়া, মেডফোর্ডে পিঠা উৎসব

প্রবাসে বাংলা ঐতিহ্যের ছোঁয়া, মেডফোর্ডে পিঠা উৎসব

 

যুক্তরাষ্ট্রের বোস্টনের মেডফোর্ড শহরে গত ২৪ এপ্রিল বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী পিঠা উৎসব। বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠাকে কেন্দ্র করে আয়োজিত এ উৎসবে প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।

 

উৎসবে বাংলাদেশের বিভিন্ন জেলার ঐতিহ্যবাহী পিঠা পরিবেশন করা হয়। এর মধ্যে ছিল ভাপা পিঠা, পাটিসাপটা, দুধ চিতই, নারিকেল পুলি, পাকন পিঠা, মুঘ পাকন, সাজ পিঠা, পুয়া পিঠা ও সন্দেশ পিঠাসহ নানা ধরনের দেশীয় পিঠা। এছাড়াও মিষ্টান্নের আয়োজনে ছিল জিলাপি, ডালের সন্দেশসহ বিভিন্ন মুখরোচক খাবার। ঝাল কর্নারে পরিবেশন করা হয় চটপটি, চনা, ডালপুরিসহ জনপ্রিয় দেশীয় খাবার। অনুষ্ঠানের শেষ পর্বে ছিল নৈশভোজের আয়োজন।

 

আয়োজকরা জানান, এ উৎসবের মূল লক্ষ্য ছিল বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী পিঠাকে নতুন প্রজন্ম ও প্রবাসীদের সামনে তুলে ধরা। উৎসবে পিঠা প্রতিযোগিতারও আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, এ ধরনের আয়োজন প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

 

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আমানা রশিদ। আয়োজনে সহযোগিতা করেন চুমকি, রুমা, ফেরদৌস, বিলকিস আফরোজ, আফসানা ও কাশফিয়া। আয়োজকরা আরও জানান, আগামী মাসে “বৈশাখ-জ্যৈষ্ঠ্যের আড্ডা” শিরোনামে আরও একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

 

 

আমেরিকা এর আরো খবর

ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা!

ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা!

১ সপ্তাহ আগে
আমেরিকা
ময়লার সঙ্গে সুচ-সিরিঞ্জ ফেললেই ২৫০ ডলার জরিমানা: নিউইয়র্কবাসীকে সতর্কবার্তা

ময়লার সঙ্গে সুচ-সিরিঞ্জ ফেললেই ২৫০ ডলার জরিমানা: নিউইয়র্কবাসীকে সতর্কবার্তা

২ সপ্তাহ আগে
আমেরিকা
শুধু চীনা ‘গুপ্তচর’ নয়, অধীনস্থ আরেক নারী কর্মকর্তার সঙ্গেও প্রেম ছিল এনভিডিয়া সিইওর

শুধু চীনা ‘গুপ্তচর’ নয়, অধীনস্থ আরেক নারী কর্মকর্তার সঙ্গেও প্রেম ছিল এনভিডিয়া সিইওর

২ সপ্তাহ আগে
আমেরিকা
ব্রঙ্কসে ১১ বছর বয়সী শিশুকে অপহরণের চেষ্টা, সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ

ব্রঙ্কসে ১১ বছর বয়সী শিশুকে অপহরণের চেষ্টা, সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ

৩ সপ্তাহ আগে
আমেরিকা
নির্বাচনে ভরাডুবির পর ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে ‘দূরত্ব’ বাড়াচ্ছেন ভ্যান্স

নির্বাচনে ভরাডুবির পর ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে ‘দূরত্ব’ বাড়াচ্ছেন ভ্যান্স

৩ সপ্তাহ আগে
আমেরিকা
ট্রাম্প প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার গ্রেস মেংয়ের

ট্রাম্প প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার গ্রেস মেংয়ের

৩ সপ্তাহ আগে
আমেরিকা
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর প্রধান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এতে দেশটির সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্যের নিরাপত্তা নিয়ে...

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস মারা গেছেন।...

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে...

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?