আমেরিকা

‘অথৈ অন্তরে’ ও ‘বরফের বাড়ি’ নিয়ে সাহিত্য আড্ডায় মুগ্ধ শ্রোতারা

আশরাফুল হাবিব মিহির

বৃহস্পতিবার, মে ৭, ২০২৬, ৫:১১ পূর্বাহ্ন
‘অথৈ অন্তরে’ ও ‘বরফের বাড়ি’ নিয়ে সাহিত্য আড্ডায় মুগ্ধ শ্রোতারা

‘অথৈ অন্তরে’ ও ‘বরফের বাড়ি’ নিয়ে সাহিত্য আড্ডায় মুগ্ধ শ্রোতারা

 

গত ২৪ এপ্রিল ২০২৬, শুক্রবার সাহিত্য সংগঠন ‘শব্দশিল্প -এর আয়োজনে সুইডেনপ্রবাসী কবি রানা হক -এর কাব্যগ্রন্থ ‘অথৈ অন্তরে’ এবং নিউইয়র্কপ্রবাসী কবি ওয়াহিদুজ্জামান বকুল-এর প্রথম কাব্যগ্রন্থ ‘বরফের বাড়ি’ নিয়ে এক মনোজ্ঞ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

বিকেল চারটায় শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিজাম উদ্দিন আহমেদ। অনুষ্ঠানের সূচনা করেন আকাশ আহমেদ। এ সময় কবি ওয়াহিদুজ্জামান বকুলের ‘দূরবর্তী অভিমান’ কবিতাটি আবৃত্তি করা হয়, যা শ্রোতাদের মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।

 

অনুষ্ঠানের প্রধান আলোচ্য বিষয় ছিল কবি রানা হকের সাহিত্যকর্ম ও ব্যক্তিজীবন। সাংস্কৃতিক অঙ্গনে পরিচিত এই কবিকে ঘিরে আলোচনায় উঠে আসে তাঁর সাহিত্যজীবনের পাশাপাশি ছাত্রজীবন, খেলাধুলার সঙ্গে সম্পৃক্ততা এবং ব্যক্তিজীবনের নানা স্মৃতিচারণ। বক্তারা তাঁর কবিতার গভীর আবেগ, জীবনবোধ ও সংবেদনশীলতার কথা তুলে ধরেন। ছোটবেলার সহপাঠী ও ঘনিষ্ঠজনেরা বলেন, রানা হক ছিলেন হাসিখুশি, স্টাইলিশ ও ব্যক্তিত্বসম্পন্ন একজন মানুষ। তিনি সবার প্রতি আন্তরিক ও স্নেহশীল ছিলেন। তাঁকে মূলত একজন খেলোয়াড় হিসেবেই অনেকেই চিনতেন; তিনি যে একজন কবি, তা অনেকের কাছেই নতুনভাবে জানা গেছে।

 

অন্যদিকে কবি ওয়াহিদুজ্জামান বকুলের কাব্যগ্রন্থ ‘বরফের বাড়ি’ নিয়ে আলোচনায় এমরান আহমেদ বলেন, “বকুলের কবিতায় ভাষা ও অনুভূতির গভীর মেলবন্ধন রয়েছে, যা আবৃত্তির জন্য বিশেষভাবে উপযোগী।” মুখ্য আলোচক স্বরূপ হাসান শাহীন বলেন, “ওয়াহিদুজ্জামান বকুলের কবিতা আবেগনির্ভর এবং আবৃত্তিযোগ্যতায় সমৃদ্ধ, যা তাঁর লেখাকে আলাদা মাত্রা দিয়েছে।” এ ছাড়া রফিকুল ইসলাম খোকন কবিতা আবৃত্তি পরিবেশন করেন, যা উপস্থিত দর্শকদের মধ্যে বিশেষ সাড়া ফেলে।

 

অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন নিজাম উদ্দিন আহমেদ। তিনি আগ্রাবাদের অন্যান্য লেখক ও সাহিত্যচর্চাকারীদের নিয়ে এ ধরনের নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন, যাতে স্থানীয় সাহিত্যচর্চা আরও বিস্তৃত ও সমৃদ্ধ হয়। অনুষ্ঠানে দুই কবির কবিতা পাঠ করেন অ্যাডভোকেট তানিয়া বক্স, আকাশ আহমেদ, ইমরান আখন্দ ও রফিকুল ইসলাম খোকন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিজানুর রহমান লাভলু, হেনা আহমেদ, নীলা রহমান, লুৎফে হাবীব, ইমরান আখন্দ, শাহীন, কাওসার প্রমুখ।

 

অনুষ্ঠানের শেষ পর্বে সম্মাননা প্রদান করা হয়। এ সময় কবি রানা হক ও কবি ওয়াহিদুজ্জামান বকুলকে ক্রেস্ট প্রদান করা হয়। কবি রানা হকের পক্ষে নিজাম উদ্দিন আহমেদ এবং কবি ওয়াহিদুজ্জামান বকুলের পক্ষে আকাশ আহমেদ ক্রেস্ট গ্রহণ করেন। সম্মাননা প্রদানের মধ্য দিয়ে পুরো আয়োজনটি আন্তরিক, আবেগঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সমাপ্ত হয়।

 

আমেরিকা এর আরো খবর

ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা!

ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা!

১ সপ্তাহ আগে
আমেরিকা
ময়লার সঙ্গে সুচ-সিরিঞ্জ ফেললেই ২৫০ ডলার জরিমানা: নিউইয়র্কবাসীকে সতর্কবার্তা

ময়লার সঙ্গে সুচ-সিরিঞ্জ ফেললেই ২৫০ ডলার জরিমানা: নিউইয়র্কবাসীকে সতর্কবার্তা

২ সপ্তাহ আগে
আমেরিকা
শুধু চীনা ‘গুপ্তচর’ নয়, অধীনস্থ আরেক নারী কর্মকর্তার সঙ্গেও প্রেম ছিল এনভিডিয়া সিইওর

শুধু চীনা ‘গুপ্তচর’ নয়, অধীনস্থ আরেক নারী কর্মকর্তার সঙ্গেও প্রেম ছিল এনভিডিয়া সিইওর

২ সপ্তাহ আগে
আমেরিকা
ব্রঙ্কসে ১১ বছর বয়সী শিশুকে অপহরণের চেষ্টা, সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ

ব্রঙ্কসে ১১ বছর বয়সী শিশুকে অপহরণের চেষ্টা, সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ

৩ সপ্তাহ আগে
আমেরিকা
নির্বাচনে ভরাডুবির পর ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে ‘দূরত্ব’ বাড়াচ্ছেন ভ্যান্স

নির্বাচনে ভরাডুবির পর ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে ‘দূরত্ব’ বাড়াচ্ছেন ভ্যান্স

৩ সপ্তাহ আগে
আমেরিকা
ট্রাম্প প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার গ্রেস মেংয়ের

ট্রাম্প প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার গ্রেস মেংয়ের

৩ সপ্তাহ আগে
আমেরিকা
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর প্রধান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এতে দেশটির সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্যের নিরাপত্তা নিয়ে...

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস মারা গেছেন।...

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে...

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?