আমেরিকা

|| আয়না মহল শিরোনামে সাজু খাদেমের একক চিত্র প্রদর্শনী ||

আশরাফুল হাবিব মিহির

রবিবার, এপ্রিল ১৯, ২০২৬, ১০:২৮ রাত সর্বশেষ আপডেট: রবিবার, জুন ২৮, ২০২৬, ৫:৪৮ বিকাল
|| আয়না মহল শিরোনামে সাজু খাদেমের একক চিত্র প্রদর্শনী ||

আয়না মহল শিরোনামে সাজু খাদেমের একক চিত্র প্রদর্শনী

 

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরের ফ্লুগারভিল আর্টস কাউন্সিলের আয়োজনে ফ্লুগারভিল পাবলিক লাইব্রেরিতে মাসব্যাপী অনুষ্ঠিত হয়ে গেলো বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ও সঞ্চালক, পাশাপাশি চিত্রশিল্পী সাজু খাদেমের একক চিত্রপ্রদর্শনী। ‘আয়না মহল’ শিরোনামের এই প্রদর্শনীতে শিল্পীর বৈচিত্র্যময় সৃষ্টিকর্ম দর্শকদের সামনে উপস্থাপিত হয়, যেখানে রঙ, রূপ ও ভাবনার সৃজনশীল সমন্বয়ে তার শিল্পচর্চার গভীরতা স্পষ্ট হয়ে ওঠে। বিভিন্ন পটভূমির দর্শনার্থীরা প্রদর্শনীটি পরিদর্শন করে শিল্পীর কাজের প্রতি আগ্রহ ও প্রশংসা জানান, যা পুরো আয়োজনকে করে তোলে প্রাণবন্ত ও সফল।

 

গত ১৪ মার্চ শুরু হয়ে ১০ এপ্রিল পর্যন্ত প্রায় এক মাসব্যাপী চলা এই প্রদর্শনীতে ৩২টি চিত্রকর্ম স্থান পায়। নির্ধারিত সময়সূচি অনুযায়ী সোমবার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং শুক্রবার ও শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যালারি খোলা ছিল। রবিবার গ্যালারি খোলা থাকত দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

 

প্রতিদিনই বিভিন্ন শ্রেণি-পেশার দর্শনার্থীদের উপস্থিতিতে গ্যালারিতে ছিল উৎসবমুখর পরিবেশ। শিল্পপ্রেমীরা ধীরে ধীরে প্রদর্শনী ঘুরে দেখেন, শিল্পকর্মের নান্দনিকতা ও অন্তর্নিহিত ভাবনা নিয়ে আলোচনা করেন এবং নিজেদের অনুভূতি প্রকাশ করেন। দীর্ঘ সময়জুড়ে আয়োজনটি চলায় দর্শনার্থীরা সুবিধামতো সময়ে এসে প্রদর্শনী উপভোগের সুযোগ পান, যা এর সার্বিক সফলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

প্রদর্শনীর উদ্বোধনী সংবর্ধনা অনুষ্ঠিত হয় শনিবার, ২১ মার্চ ২০২৬, বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত। এতে আমন্ত্রিত অতিথি ও শিল্পপ্রেমীদের পাশাপাশি বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট সদস্য উপস্থিত ছিলেন । তারা শিল্পীর কাজের প্রশংসা করেন এবং এমন উদ্যোগকে উৎসাহিত করার গুরুত্ব তুলে ধরেন। তাদের অনুপ্রেরণা, উপস্থিতি ও সার্বিক সহযোগিতায় প্রদর্শনীটি আরও প্রাণবন্ত ও সাফল্যমণ্ডিত হয়ে ওঠে।

 

চিত্রশিল্পী সাজু খাদেম বলেন, “প্রত্যেক মানুষেরই একটি নিজস্ব জগৎ বা মহল থাকে, আমারও তেমন একটি মহল আছে, যার নাম ‘আয়না মহল’। এই শিরোনামে ফ্লুগারভিল পাবলিক লাইব্রেরিতে প্রায় এক মাসব্যাপী আমার একক চিত্রপ্রদর্শনী চলছে, যার আয়োজন করেছে ফ্লুগারভিল আর্টস কাউন্সিল। এটি আমার জন্য অত্যন্ত আনন্দের বিষয়, কারণ বাংলাদেশ থেকে এসে এখানে একটি মেইনস্ট্রিম প্রদর্শনীতে অংশ নিতে পেরেছি।

 

চিত্রকলার মাধ্যমে নিজের অনুভূতি ও অভিব্যক্তি প্রকাশের যে স্বপ্ন ছিল, তা বাস্তবায়নের সুযোগ করে দেওয়ার জন্য আমি ফ্লুগারভিল আর্টস কাউন্সিলের প্রেসিডেন্ট মেলিসা কলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এছাড়া, মেলিসা কলের সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য জুরমানা তারান্নুম লুবাকে জানাই ভালোবাসা ও কৃতজ্ঞতা। সবাই আমার জন্য দোয়া করবেন ও শুভকামনা রাখবেন। আমি এটিকে আমার যাত্রার একটি শুরু হিসেবে দেখি -এখানেই শেষ নয়, বরং এটি চলমান থাকবে।”

 

ফ্লুগারভিল আর্টস কাউন্সিলের প্রেসিডেন্ট মেলিসা কল জানান, এই সফলতার ধারাবাহিকতা বজায় রাখতে আগামী জুন মাসে একটি লাইভ পেইন্টিং শো আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে দর্শনার্থীরা সরাসরি শিল্প সৃষ্টির প্রক্রিয়া উপভোগ করার সুযোগ পাবেন।

 

বাংলাদেশে চিত্র প্রদর্শনীর ব্যাপারে অনেকবার উদ্যোগ নেয়া হলেও বড় পরিসরে শো করতে আগ্রহী না হওয়ার কারন হচ্ছে চিত্রশিল্পী পরিচয়ের চেয়ে অভিনয়শিল্পীর প্রাধান্য বেশি পাওয়ায়। চিত্র প্রদর্শনী চিত্রশিল্পী পরিচয়েই করতে চেয়েছিলেন। এবং টেক্সাসে সে-ই ভাবেই প্রদর্শনীটি আয়োজন করা হয়।

 

প্রদর্শনী চলাকালীন সময়ে মোট ১০টিরও বেশি চিত্রকর্ম বিক্রি হয়েছে, যা শিল্পীর কাজের প্রতি দর্শকদের ইতিবাচক সাড়া ও আগ্রহের প্রতিফলন। 

আমেরিকা এর আরো খবর

ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা!

ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা!

১ সপ্তাহ আগে
আমেরিকা
ময়লার সঙ্গে সুচ-সিরিঞ্জ ফেললেই ২৫০ ডলার জরিমানা: নিউইয়র্কবাসীকে সতর্কবার্তা

ময়লার সঙ্গে সুচ-সিরিঞ্জ ফেললেই ২৫০ ডলার জরিমানা: নিউইয়র্কবাসীকে সতর্কবার্তা

২ সপ্তাহ আগে
আমেরিকা
শুধু চীনা ‘গুপ্তচর’ নয়, অধীনস্থ আরেক নারী কর্মকর্তার সঙ্গেও প্রেম ছিল এনভিডিয়া সিইওর

শুধু চীনা ‘গুপ্তচর’ নয়, অধীনস্থ আরেক নারী কর্মকর্তার সঙ্গেও প্রেম ছিল এনভিডিয়া সিইওর

২ সপ্তাহ আগে
আমেরিকা
ব্রঙ্কসে ১১ বছর বয়সী শিশুকে অপহরণের চেষ্টা, সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ

ব্রঙ্কসে ১১ বছর বয়সী শিশুকে অপহরণের চেষ্টা, সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ

৩ সপ্তাহ আগে
আমেরিকা
নির্বাচনে ভরাডুবির পর ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে ‘দূরত্ব’ বাড়াচ্ছেন ভ্যান্স

নির্বাচনে ভরাডুবির পর ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে ‘দূরত্ব’ বাড়াচ্ছেন ভ্যান্স

৩ সপ্তাহ আগে
আমেরিকা
ট্রাম্প প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার গ্রেস মেংয়ের

ট্রাম্প প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার গ্রেস মেংয়ের

৩ সপ্তাহ আগে
আমেরিকা
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর প্রধান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এতে দেশটির সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্যের নিরাপত্তা নিয়ে...

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস মারা গেছেন।...

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে...

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?