নিউইয়র্কে যৌন কেলেঙ্কারীর অভিযোগে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত
টাইম টিভি ডেস্ক
নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে অবস্থিত ফোউর্টি সিক্সথ প্রিসিঙ্কটে যৌন কেলেঙ্কারীর অভিযোগে দুই NYPD পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্তরা হলেন ২৯ বছর বয়সী এরিক জোয়াতলাসেবাদা এবং ২৯ বছর বয়সী ইউলেনি কাম্পোস—সাভেদ্রা।
নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, প্রিসিঙ্কটের লকার রুমে দায়িত্ব পালনের সময় দুই কর্মকর্তা অন্তরঙ্গ যৌন সম্পর্কে জড়িয়ে পড়েন এবং ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করেন। পরে ওই নারী কর্মকর্তার সন্তানের বাবা ভিডিওটি দেখতে পান এবং থানার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পৌঁছে দেন। তবে কীভাবে তিনি ভিডিওটি হাতে পেয়েছেন, তা এখনও স্পষ্ট নয়।
পুলিশ বিভাগের নথি অনুযায়ী, গত ২৪ ফেব্রুয়ারি দুই কর্মকর্তাকে বেতন ছাড়া সাময়িক বরখাস্ত করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্রের মতে, তদন্ত শেষে তাদের চাকরি স্থায়ীভাবে বাতিল হওয়ার সম্ভাবনাও রয়েছে।
পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
আমেরিকা এর আরো খবর
ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা!
ময়লার সঙ্গে সুচ-সিরিঞ্জ ফেললেই ২৫০ ডলার জরিমানা: নিউইয়র্কবাসীকে সতর্কবার্তা
শুধু চীনা ‘গুপ্তচর’ নয়, অধীনস্থ আরেক নারী কর্মকর্তার সঙ্গেও প্রেম ছিল এনভিডিয়া সিইওর
ব্রঙ্কসে ১১ বছর বয়সী শিশুকে অপহরণের চেষ্টা, সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ
নির্বাচনে ভরাডুবির পর ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে ‘দূরত্ব’ বাড়াচ্ছেন ভ্যান্স