এক মাসের মধ্যে দ্বিতীয়বার তুষারঝড়ের আশঙ্কায় নিউইয়র্ক সিটি
নিজস্ব প্রতিবেদক
নিউইয়র্ক: গত জানুয়ারির তুষারপাতের দূর্ভোগের রেশ কাটতে না কাটতে নিউইয়র্ক সিটি আবারও শক্তিশালী তুষারঝড়ের মুখোমুখি হতে যাচ্ছে। এতে করে তুষারঝড় পরবর্তী চরম দুর্ভোগে ফের পড়তে পারেন সিটির বাসিন্দারা, এমন আশঙ্কা দেখা দিয়েছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহান্তে সিটির ৫ বোরো ও আশপাশের ট্রাই-স্টেট অঞ্চলে ভারী তুষারপাত, তীব্র শৈত্যপ্রবাহ এবং ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ মাইল বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, ঝড়ের তীব্রতা বৃদ্ধি পেলে কিছু এলাকায় ১২ থেকে ২০ ইঞ্চি পর্যন্ত তুষার জমতে পারে, যার ফলে দৃষ্টিসীমা প্রায় শূন্যে নেমে আসার আশঙ্কা রয়েছে এবং সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।
এই পরিস্থিতি তৈরি হচ্ছে এক মাসের ব্যবধানে দ্বিতীয় বড় তুষারঝড় হিসেবে। গত জানুয়ারিতে নিউইয়র্ক স্টেটসহ সিটি জুড়ে ভারী তুষারপাত রেকর্ড করা হয়েছিল। সিটির সেন্ট্রাল পার্ক এলাকায় তখন প্রায় ১১ ইঞ্চির বেশি তুষার জমেছিল, আর ব্রুকলিন ও স্টেটেন আইল্যান্ডের কিছু অংশে তুষারের পরিমাণ ১২ থেকে ১৪ ইঞ্চি পর্যন্ত পৌঁছায়। সেই ঝড়ের কারণে বহু ফ্লাইট বাতিল হয়, গণপরিবহন সীমিত আকারে পরিচালিত হয় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল।
তুষার সরাতে শহর প্রশাসনকে টানা কয়েকদিন কাজ করতে হয়েছিল। এছাড়া তুষার পরিস্থিতিতে সিটিজুড়ে বরফ জমাট বেধে প্রায় দুই সপ্তাহ চরম দুর্ভোগে পরিণত হয়েছিল। বিশেষ করে ৫ বরোর আবাসিক ও বাণিজ্যিক এলাকায় জমাট বাঁধা অপসারণ করতে অনেকটাই ব্যর্থ হয় স্যানিটেশন বিভাগ। এতে করে সড়কের পার্কিং ব্যবস্থা চরমভাব ব্যহত হয়।
গত বৃহস্পতিবার পার্কিরুল কার্যকর হলেও ফের তুষারপাতে আবারো সিটির পার্কিং ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হতে পারে।
তবে নতুন করে আসন্ন ঝড়কে ঘিরে সিটি প্রশাসন ইতোমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে। তুষার অপসারণের সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে এবং জরুরি পরিষেবাগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পাশাপাশি খাদ্য, ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী মজুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, ঝড়ের গতিপ্রকৃতি দ্রুত পরিবর্তিত হতে পারে, তাই সর্বশেষ আবহাওয়া আপডেটের দিকে নজর রাখা জরুরি। শীত মৌসুমের এই ধারাবাহিক তুষারঝড় নিউইয়র্ক সিটির স্বাভাবিক জীবনযাত্রায় আবারও বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আমেরিকা এর আরো খবর
ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা!
ময়লার সঙ্গে সুচ-সিরিঞ্জ ফেললেই ২৫০ ডলার জরিমানা: নিউইয়র্কবাসীকে সতর্কবার্তা
শুধু চীনা ‘গুপ্তচর’ নয়, অধীনস্থ আরেক নারী কর্মকর্তার সঙ্গেও প্রেম ছিল এনভিডিয়া সিইওর
ব্রঙ্কসে ১১ বছর বয়সী শিশুকে অপহরণের চেষ্টা, সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ
নির্বাচনে ভরাডুবির পর ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে ‘দূরত্ব’ বাড়াচ্ছেন ভ্যান্স