আমেরিকা

বীর মুক্তিযোদ্ধা শেখ আখতারুল ইসলাম মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক

রবিবার, জানুয়ারী ৪, ২০২৬, ৭:০০ বিকাল সর্বশেষ আপডেট: বুধবার, জানুয়ারী ১৪, ২০২৬, ৭:২২ পূর্বাহ্ন
বীর মুক্তিযোদ্ধা শেখ আখতারুল ইসলাম মারা গেছেন

বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট আইনজীবী শেখ আখতারুল ইসলাম আর নেই। ক্যানসারে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ডে নিজের বাসভবনের কাছাকাছি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। আজ সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসা কেন্দ্রের এক সেবিকা ওষুধ দিতে গিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার এক কন্যা বৈবাহিক সূত্রে বর্তমানে কানাডায় বসবাস করছেন।

 

পারিবারিক সূত্রে জানা যায়, ২০১১ সাল থেকে পরিবারসহ নিউইয়র্কে বসবাস করলেও পেশাগত দায়িত্ব ও দেশের প্রতি গভীর টানের কারণে তিনি নিয়মিত বাংলাদেশে যাতায়াত করতেন।

 

শেখ আখতারুল ইসলাম সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। কর্মজীবনে তিনি শিক্ষকতা ও সরকারি চাকরির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে দীর্ঘদিন সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।

 

তিনি সংবিধান প্রণেতা ড. কামাল হোসেনসহ তার সমসাময়িক বহু বিশিষ্ট ব্যক্তিত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। পেশাগত জীবনের পাশাপাশি তিনি একজন লেখক হিসেবেও পরিচিত ছিলেন।

 

তার মৃত্যুতে কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আমেরিকা এর আরো খবর

ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা!

ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা!

১ সপ্তাহ আগে
আমেরিকা
ময়লার সঙ্গে সুচ-সিরিঞ্জ ফেললেই ২৫০ ডলার জরিমানা: নিউইয়র্কবাসীকে সতর্কবার্তা

ময়লার সঙ্গে সুচ-সিরিঞ্জ ফেললেই ২৫০ ডলার জরিমানা: নিউইয়র্কবাসীকে সতর্কবার্তা

২ সপ্তাহ আগে
আমেরিকা
শুধু চীনা ‘গুপ্তচর’ নয়, অধীনস্থ আরেক নারী কর্মকর্তার সঙ্গেও প্রেম ছিল এনভিডিয়া সিইওর

শুধু চীনা ‘গুপ্তচর’ নয়, অধীনস্থ আরেক নারী কর্মকর্তার সঙ্গেও প্রেম ছিল এনভিডিয়া সিইওর

২ সপ্তাহ আগে
আমেরিকা
ব্রঙ্কসে ১১ বছর বয়সী শিশুকে অপহরণের চেষ্টা, সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ

ব্রঙ্কসে ১১ বছর বয়সী শিশুকে অপহরণের চেষ্টা, সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ

৩ সপ্তাহ আগে
আমেরিকা
নির্বাচনে ভরাডুবির পর ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে ‘দূরত্ব’ বাড়াচ্ছেন ভ্যান্স

নির্বাচনে ভরাডুবির পর ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে ‘দূরত্ব’ বাড়াচ্ছেন ভ্যান্স

৩ সপ্তাহ আগে
আমেরিকা
ট্রাম্প প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার গ্রেস মেংয়ের

ট্রাম্প প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার গ্রেস মেংয়ের

৩ সপ্তাহ আগে
আমেরিকা
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর প্রধান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এতে দেশটির সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্যের নিরাপত্তা নিয়ে...

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস মারা গেছেন।...

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে...

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?