আমেরিকা

নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচন

আগাম ভোটে ব্যাপক সাড়া: জরীপে এগিয়ে মামদানী

মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫, ১২:০০ রাত সর্বশেষ আপডেট: সোমবার, নভেম্বর ২৪, ২০২৫, ২:২২ অপরাহ্ন
আগাম ভোটে ব্যাপক সাড়া: জরীপে এগিয়ে মামদানী

* বিজয়ী হলে মামদানীই হবেন প্রথম মুসলিম মেয়র
* হাকিম জেফ্রিসের সমর্থনে আরো আত্মবিশ্বাসী মামদানীর প্রচার শিবির
* শনিবার ও রবিবার আগাম ভোট দিয়েছেন মোট ১,৬৪,১৯০ জন

শাহ্ এ সুমন, নিউইয়র্ক: নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনের ভোটযুদ্ধ এখন চূড়ান্ত পর্যায়ে। ভোটের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে হাজার হাজার নিউইয়র্কার আগাম ভোটে অংশ নিচ্ছেন।
নিউইয়র্কবাসীরা দুই দিনে ভোট কেন্দ্রে ভিড় করেছেন। সিটির তথ্য অনুযায়ী, এই সংখ্যা চার বছর আগে থেকে পাঁচগুণ বেশি।


এদিকে শেষ মুহূর্তে নির্বাচনের সর্বশেষ জরিপে ৪৭ শতাংশ সমর্থন নিয়ে এগিয়ে আছেন তরুণ ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি। নির্বাচনে মূল প্রতিদন্ধী অ্যান্ড্রু কুওমো’র সাথে প্রতিদন্ধিতার পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এবং সিটির কর্পোরেটদের সাথে রাজণৈতিক প্রতিদন্ধিতার মাধ্যমে বিজয় ছিনিয়ে আনতে অনেকটাই অপ্রতিরোধ্য ও আত্মবিশ্বাসী মামদানী এমনটি মতামত বিশ্লেষকদের।
বিজয়ী হলে মামদানীই হবেন নিউইয়র্কের ইতিহাসে প্রথম কোন মুসলিম মেয়র।


এবারের নির্বাচনে অন্যান্য কমিউনিটির সাথে বাংলাদেশি কমিউনিটির ভোট ব্যাপক প্রভাব ফেলেছে। আর এজন্য বিশেষ করে মামদানীর পাশাপাশি কুওমোও বাংলাদেশি কমিউনিটির ভোটারদের আকৃষ্ট করতে একাধিক সমাবেশ ও সভা করেছেন। যদিও মামদানীর পক্ষে বাংলাদেশি কমিউনিটির ভোটারদের সমর্থন বেশি।
শেষ মুহূর্তে এসে মেয়র এরিক অ্যডামস নির্বাচন থেকে সরে দাঁড়ান। এখন মামদানীর প্রতিদন্ধী সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুওমো এবং রিপাবলিকান দলের প্রার্থী কার্টিস স্লিওয়া এ দুজন।


ভোট শুরুর আগে ২২ ও ২৩ অক্টোবর সর্বশেষ জরিপ হয়। সেখানে দেখা যায়, মামদানির পক্ষে সমর্থন ৪৭ শতাংশ। তিনি কুওমোর চেয়ে ১৮ পয়েন্টে এগিয়ে আছেন। কার্টিস স্লিওয়ার পক্ষে রয়েছে ১৬ শতাংশ সমর্থন।
অনেক আলোচনা সমালোচনার পর শুক্রবার মামদানীকে সমর্থন জানালেন ডেমোক্র্যোট শীর্ষ নেতা ও কংগ্রেসের মাইনোরিটি লিডার হাকিম জেফ্রিস। অপরদিকে এর আগেরদিন এরিক অ্যাডামস সমর্থন জানান কুওমোকে।  এরপর থেকে ভোটার ও প্রার্থীদের মধ্যে নির্বাচনী উত্তাপ আরো বাড়িয়ে দিয়েছে।


আগামী ২ নভেম্বর পর্যন্ত নিউইয়র্কবাসী আগাম ভোট দিতে পারবেন। মূল ভোট হবে ৪ নভেম্বর। সিটির পাঁচটি বরোতে শনিবার ও রবিবার মোট ১,৬৪,১৯০ জন ভোটার ভোট দেন, যা ২০২১ সালের প্রাথমিক দুই দিনের তুলনায় ব্যাপক বৃদ্ধি। সেই বছর প্রাথমিক ভোটে কেবল ৩১,১৭৬ জন ভোট দিয়েছিলেন, যখন পরবর্তীতে বিজয়ী হিসেবে নির্বাচিত হয়েছিলেন এরিক অ্যাডামস, রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে হারিয়ে। এর মধ্যে ম্যানহাটন ও ব্রুকলিনে প্রায় ৫০ হাজার করে ভোটার, কুইন্সে ৩৮ হাজারের বেশি, ব্রঙ্কসে ১৪ হাজার এবং স্ট্যাটেন আইল্যান্ডে প্রায় ১২ হাজার ভোটার আগাম ভোট দিয়েছেন।


এর আগে শীর্ষ ডেমোক্র্যাট নেতাদের একজন, ইউএস হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সংখ্যালঘু দলের নেতা হাকিম জেফ্রিস শুক্রবার নিউইয়র্ক টাইমস-এ দেয়া এক বিবৃতিতে বলেন, জোহরান মামদানি দীর্ঘদিন ধরে শহরের বসবাসযোগ্যতা সংকট মোকাবিলায় কাজ করে যাচ্ছেন এবং তিনি সব নিউইয়র্কবাসীর জন্য মেয়র হতে প্রতিশ্রুতিবদ্ধ এমনকি যারা তার প্রার্থিতাকে সমর্থন না-ও করেন। তিনি বলেন, এই মানসিকতার ভিত্তিতেই আমি মামদানিসহ পুরো সিটিজুড়ে ডেমোক্র্যাটিক প্রার্থীদের প্রতি সমর্থন জানাচ্ছি।


নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে নিয়ে বর্তমান মেয়র এরিক অ্যাডামসের মন্তব্যের জবাবে মামদানী বলেন, তিনি আমাকে সহিংস উগ্রপন্থীদের সাথে তুলনা করে বলেছেন যে আমাদের এ আন্দোলন গির্জা পোড়াতে চায় ও এসব সম্প্রদায় ধ্বংস করতে চায়। এটি তার সম্পূর্ণ মিথ্যাচার। তিনি বলেন, ‘আমি গর্বিত মুসলিম, গর্বিত নিউইয়র্কবাসী আর এই সিটির প্রতিটি মানুষ যেন সমান সম্মান পায়, সেটাই আমার লক্ষ্য।’
শনিবার প্রায় ৮০ হাজার মানুষ ভোটকেন্দ্রে গিয়েছিলেন, যা দেখে প্রার্থীরাও আরও সক্রিয় হয়ে উঠেছেন।


রবিবার মেয়র পদপ্রার্থী অ্যান্ড্রু কুয়োমো, কার্টিস স্লিওয়া ও জোহরান মামদানী— সবাই শেষ মুহূর্তে ভোটারদের মন জয় করতে মাঠে নেমেছেন। ডেমোক্র্যাট থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো বলেন, “নিউইয়র্কবাসী এমন একজন মেয়র চান, যিনি কাজ করতে পারেন, যিনি সাশ্রয়ী আবাসন গড়ে তুলবেন, নিরাপত্তা বাড়াবেন, গৃহহীনদের রাস্তায় থেকে সরিয়ে আনবেন এবং সিটিতে আবার গতি দেবেন।”


কুওমো কিউ গার্ডেনস হিলস লাইব্রেরির বাইরে ইহুদি সম্প্রদায়ের উদ্দেশে বলেন, “আমরা এমন এক মেয়র চাই, যিনি ইহুদি সম্প্রদায়কে রক্ষা করবেন আর আপনারা জানেন আমি কোথা থেকে এসেছি, কী নিয়ে দাঁড়িয়ে আছি।”
অন্যদিকে কুইন্সের আইনপ্রণেতা ও ডেমোক্র্যাটিক প্রাইমারির বিজয়ী জোহরান মামদানী রবিবার দিনভর ওয়াশিংটন হাইটস ও ব্রুকলিনে লাতিনো ডে অব অ্যাকশন উপলক্ষে প্রচারণা চালান।


তিনি বলেন, “এই নির্বাচনে জয়ের জন্য হাতে আছে মাত্র এক সপ্তাহ। কিন্তু এই জয় হবে একসাথে— মানুষের জয়। আমি শুনেছি অনেক নিউইয়র্কারের কাছ থেকে— কেউ দশমবার ভোট দিচ্ছেন, কেউ প্রথমবার সবাই একটাই কথা বলছেন, তারা এমন এক সিটি চান যেখানে থাকা যায়, বাঁচা যায়। এই আশাই আমাদের শক্তি দিচ্ছে।”


রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া দিনটি কাটিয়েছেন কুইন্সে, স্থানীয় ভোটারদের আগাম ভোটে অংশ নিতে আহ্বান জানিয়ে। তিনি বলেন, “কলেজ পয়েন্টের মানুষের পাশে আমি সবসময় ছিলাম, আছি এবং থাকব।”
আবাসন ও অপরাধ নিয়ে ভোটারদের আগ্রহ তুঙ্গে
স্লিওয়া বলেন, “আমার দুই প্রতিদ্বন্দ্বীর পরিকল্পনায় সাশ্রয়ী বাসস্থান পেতে পাঁচ বা দশ বছর লেগে যাবে। কিন্তু আমার পরিকল্পনা এখনই বাস্তবায়নযোগ্য- সিটির নিয়ন্ত্রণাধীন ৬ হাজার ফাঁকা এনওয়াইসিএইচএ অ্যাপার্টমেন্ট অবিলম্বে বরাদ্দ করা যেতে পারে।”


কুওমো বলেন, “সিটিতে সাশ্রয়ী আবাসনের তীব্র সংকট রয়েছে। এর একমাত্র সমাধান হলো আরও বেশি বাসস্থান তৈরি করা। আমি ৫ লাখ নতুন ইউনিট নির্মাণ করব।” অপরাধ ও নিরাপত্তা ইস্যুতেও দুই প্রার্থীর বক্তব্য মুখোমুখি।
কুওমোর দাবি, “সিটির নিরাপত্তা ফিরিয়ে আনতে আরও ৫ হাজার পুলিশ নিয়োগ করতে হবে, যার মধ্যে ১,৫০০ জনকে সাবওয়েতে মোতায়েন করা হবে।”


অন্যদিকে স্লিওয়া নিজেকে “আইন-শৃঙ্খলা প্রার্থী” হিসেবে দাবি করে বলেন, “দুই বিতর্কেই পরিষ্কার হয়েছে— কুওমো ও মামদানী দুজনেই এমন আইন সমর্থন করেছেন যা সিটির অপরাধের সংকট তৈরি করেছে যেমন ‘নো ক্যাশ বেল’, ‘রেইজ দ্য এজ’, রাইকার্স আইল্যান্ড বন্ধের সিদ্ধান্ত।”


ভোটারদের সাথেই মনোযোগ আমার: মামদানী 

আত্মবিশ্বাসী মামদানী বলেন, “আমি আসলে অন্য প্রার্থীদের চেয়ে নিউইয়র্কারদের কথা বেশি শুনছি। যেখানেই যাচ্ছি— রাস্তায়, ট্রেনে, সাইকেলে— শুনছি মানুষ ইতিমধ্যেই ভোট দিয়েছেন। এই উৎসাহই আমাকে ও আমার প্রচারণাকে আশাবাদী করে তুলছে।”
 

আমেরিকা এর আরো খবর

ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা!

ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা!

১ সপ্তাহ আগে
আমেরিকা
ময়লার সঙ্গে সুচ-সিরিঞ্জ ফেললেই ২৫০ ডলার জরিমানা: নিউইয়র্কবাসীকে সতর্কবার্তা

ময়লার সঙ্গে সুচ-সিরিঞ্জ ফেললেই ২৫০ ডলার জরিমানা: নিউইয়র্কবাসীকে সতর্কবার্তা

২ সপ্তাহ আগে
আমেরিকা
শুধু চীনা ‘গুপ্তচর’ নয়, অধীনস্থ আরেক নারী কর্মকর্তার সঙ্গেও প্রেম ছিল এনভিডিয়া সিইওর

শুধু চীনা ‘গুপ্তচর’ নয়, অধীনস্থ আরেক নারী কর্মকর্তার সঙ্গেও প্রেম ছিল এনভিডিয়া সিইওর

২ সপ্তাহ আগে
আমেরিকা
ব্রঙ্কসে ১১ বছর বয়সী শিশুকে অপহরণের চেষ্টা, সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ

ব্রঙ্কসে ১১ বছর বয়সী শিশুকে অপহরণের চেষ্টা, সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ

৩ সপ্তাহ আগে
আমেরিকা
নির্বাচনে ভরাডুবির পর ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে ‘দূরত্ব’ বাড়াচ্ছেন ভ্যান্স

নির্বাচনে ভরাডুবির পর ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে ‘দূরত্ব’ বাড়াচ্ছেন ভ্যান্স

৩ সপ্তাহ আগে
আমেরিকা
ট্রাম্প প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার গ্রেস মেংয়ের

ট্রাম্প প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার গ্রেস মেংয়ের

৩ সপ্তাহ আগে
আমেরিকা
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর প্রধান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এতে দেশটির সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্যের নিরাপত্তা নিয়ে...

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস মারা গেছেন।...

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে...

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?