আমেরিকা

নিউইয়র্কে রিয়েল এস্টেট এজেন্ট সারোয়ার কর্তৃক কন্ঠশিল্পী প্রমি তাজকে যৌন হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

বুধবার, অক্টোবর ১৫, ২০২৫, ১২:৪৬ রাত সর্বশেষ আপডেট: রবিবার, নভেম্বর ১৬, ২০২৫, ৪:২৮ অপরাহ্ন
নিউইয়র্কে রিয়েল এস্টেট এজেন্ট সারোয়ার কর্তৃক কন্ঠশিল্পী প্রমি তাজকে যৌন হয়রানির অভিযোগ

নিউইয়র্কে রিয়েল এস্টেট এজেন্ট সারোওয়ার খান বাবু কর্তৃক জনপ্রিয় কন্ঠশিল্পী প্রমি তাজকে যৌন হয়রানীর অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রমি রিয়েল এস্টেট এজেন্ট সারোওয়ার খানের বিরুদ্ধে এনওয়াইপিডি পুলিশে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সারোওয়ারকে আটকের চেষ্টা করছে।

মঙ্গলবার দুপুর ১ টার দিকে জ‍্যামাইকার ১৮৯-১০ হিলসাইড ‍অ‍্যাভিনিউর এক্সিট রিয়েলটর অফিসে এ ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই সারোওয়ারকে চাকরিচ্যুত করেছে এক্সিট রিয়েলটর। বিষয়টি রাতে প্রকাশ্যে আসার পর কমিউনিটিতে ব্যাপক আলোড়ন ও সমালোচনার সৃষ্টি হয়েছে। 


এ বিষয়ে কন্ঠশিল্পী প্রমি টাইম টেলিভিশনের সাথে আলাপকালে জানান, ১৮৯-১০ হিলসাইড অ‍্যাভিউনিতে অবস্থিত এক্সিট রিয়েলটরের অফিসে কাজ করেন। সারোয়ার খান বাবুও এই অফিসে রিয়েল এস্টেট এজেন্ট হিসেবে দায়িত্বরত। মঙ্গলবার দুপুর ১ টার দিকে সারোওয়ার খান বাবু  অফিসে কাজের কথা বলে তার ডেকে নিয়ে যান। 


প্রমি বলেন, আমি তার রুমে ঢুকার পর সারোওয়ার দরজা আটকে দেন এবং আমার হাত ধরে টেনে জোরপূর্বক তার দিকে টেনে নেয়ার চেষ্টা করেন এবং আমাকে চুমু দেয়ার চেষ্টা করেন এবং অশালীনভাবে হয়রানীর চেষ্টা করেন। পরে আমি তাঁর হাত থেকে ছুটে রুম থেকে বেরিয়ে আসি এবং ঘটনাটি সাথে সাথে অফিসের ম‍্যানেজারকে বলি। ঘটনা শুনে ম্যানেজের তাৎক্ষণিক তাঁকে চাকুরিচ‍্যুত করেন ও তখন ৯১১ এ কল দিয়ে পুলিশ ডাকা হয়। 


প্রমি আরো বলেন, খবর পেয়ে পুলিশ অফিসে পৌঁছালে তখন সারোওয়ার সেখান থেকে পালিয়ে যায়। এজন‍্য পুলিশ তাকে আটক করতে পারেনি। এ বিষয়ে আমি পুলিশের কাছে লিখিত অভিযোগ দিয়েছি । পুলিশ তাকে গ্রেপ্তার করতে খুঁজছে ।
তিনি আরো বলেন,’ আমি নিউইয়র্কে দীর্ঘ ১ যুগ ধরে কন্ঠশিল্পী হিসেবে পারফর্ম করছি । এছাড়া আমি এনওয়াই পিডি পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করছি। এবং পার্ট টাইম জব হিসেবে এক্সিট রিয়েলটরেও কর্মরত আছি । আমি চাই তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণ করা হোক । কারণ আমাদের কমিউনিটিতে এরকম অপকর্ম যাতে কেউ করার সাহস না পায় ভবিষ্যতে ।

আমেরিকা এর আরো খবর

ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা!

ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা!

১ সপ্তাহ আগে
আমেরিকা
ময়লার সঙ্গে সুচ-সিরিঞ্জ ফেললেই ২৫০ ডলার জরিমানা: নিউইয়র্কবাসীকে সতর্কবার্তা

ময়লার সঙ্গে সুচ-সিরিঞ্জ ফেললেই ২৫০ ডলার জরিমানা: নিউইয়র্কবাসীকে সতর্কবার্তা

২ সপ্তাহ আগে
আমেরিকা
শুধু চীনা ‘গুপ্তচর’ নয়, অধীনস্থ আরেক নারী কর্মকর্তার সঙ্গেও প্রেম ছিল এনভিডিয়া সিইওর

শুধু চীনা ‘গুপ্তচর’ নয়, অধীনস্থ আরেক নারী কর্মকর্তার সঙ্গেও প্রেম ছিল এনভিডিয়া সিইওর

২ সপ্তাহ আগে
আমেরিকা
ব্রঙ্কসে ১১ বছর বয়সী শিশুকে অপহরণের চেষ্টা, সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ

ব্রঙ্কসে ১১ বছর বয়সী শিশুকে অপহরণের চেষ্টা, সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ

৩ সপ্তাহ আগে
আমেরিকা
নির্বাচনে ভরাডুবির পর ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে ‘দূরত্ব’ বাড়াচ্ছেন ভ্যান্স

নির্বাচনে ভরাডুবির পর ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে ‘দূরত্ব’ বাড়াচ্ছেন ভ্যান্স

৩ সপ্তাহ আগে
আমেরিকা
ট্রাম্প প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার গ্রেস মেংয়ের

ট্রাম্প প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার গ্রেস মেংয়ের

৩ সপ্তাহ আগে
আমেরিকা
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর প্রধান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এতে দেশটির সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্যের নিরাপত্তা নিয়ে...

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস মারা গেছেন।...

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে...

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?