বাংলাদেশ

নতুন বাংলাদেশের প্রত্যয়ে

জুলাইতে হবে জনাকাঙ্খিত ‘জুলাই সনদ’

মঙ্গলবার, জুন ১৭, ২০২৫, ৪:৪৩ অপরাহ্ন সর্বশেষ আপডেট: রবিবার, জুন ২২, ২০২৫, ২:৪৮ অপরাহ্ন
জুলাইতে হবে জনাকাঙ্খিত ‘জুলাই সনদ’

জুলাই মাসে ‘জুলাই সনদ’ তৈরি করা যেতে পারে বলে জানান জাতীয় ঐক্যমত্য কমিশনের ভাইস-চেয়ারম্যান আলী রিয়াজ। তিনি বলেন, “জাতীয় ঐকমত্য কমিশন সংকল্পবদ্ধ যে জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ তৈরি করতে পারবো”। মঙ্গলবার (১৭ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দল এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের মধ্যে দ্বিতীয় পর্যায়ের আলোচনার শুরুতে তিনি এই মন্তব্য করেন।

 

আলী রিয়াজ বলেন,” সব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হবে না। কিন্তু সবাইকেই ছাড় দেওয়ার মনোভাব নিয়ে আলোচনা চালিয়ে যেতে হবে।“

 

 

যদিও ঈদের আগে ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হয়েছিল, কমিশন মঙ্গলবার দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মূল আলোচনা শুরু করেছে।

 

বিএনপি-এনসিপি সহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে দ্বিতীয় ধাপের আলোচনা চলছে। আলোচনার মূল বিষয়গুলির মধ্যে রয়েছে,

- সংবিধানের ৭০নং অনুচ্ছেদ,

- সংসদে নারী প্রতিনিধিত্ব,

- স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন,

- দ্বিকক্ষবিশিষ্ট সংসদ এবং 

- প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া।

 

ঐক্যমত্য কমিশন জানিয়েছে যে, আলোচনা আগামী তিন দিন ধরে চলবে। তারপরও আলোচনা অব্যাহত থাকবে। রাজনৈতিক দলগুলি একমত হলে কমিশন সপ্তাহান্তে, শনিবার আলোচনা করতে ইচ্ছুক।

 

মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক শুরু হয়েছে। বৈঠকটি ১৯ জুন পর্যন্ত চলবে।

 

বিএনপি, এনসিপি, ইসলামী আন্দোলন, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন সহ রাজনৈতিক দলের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন। তবে জামায়াতে ইসলামীর কোনও নেতাকে অংশগ্রহণ করতে দেখা যায়নি।

 

জানা গেছে যে, বৈঠকে প্রথম পর্যায়ের অসমাপ্ত আলোচনা এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে ঐক্যমত্য তৈরির উপর আলোকপাত করা হবে।

 

এর আগে, জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলির দ্বিতীয় পর্যায়ের প্রথম বৈঠক ৩ জুন অনুষ্ঠিত হয়েছিল। কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. আলী রিয়াজ সভায় সভাপতিত্ব করেন।

 

আরও পড়ুন- পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না, র‍্যাব পুনর্গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ এর আরো খবর

রাশেদ খানকে বদদোয়া দিলেন মুফতি আমির হামজা

রাশেদ খানকে বদদোয়া দিলেন মুফতি আমির হামজা

২ সপ্তাহ আগে
বাংলাদেশ
দেশের এলপিজির ৮৫ শতাংশই আসছে মার্কিন প্রতিষ্ঠান থেকে

দেশের এলপিজির ৮৫ শতাংশই আসছে মার্কিন প্রতিষ্ঠান থেকে

২ সপ্তাহ আগে
বাংলাদেশ
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ

বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ

২ সপ্তাহ আগে
বাংলাদেশ
বাংলাদেশ কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন

বাংলাদেশ কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন

২ সপ্তাহ আগে
বাংলাদেশ
এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা

এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা

২ সপ্তাহ আগে
বাংলাদেশ
আওয়ামী লীগ পুনর্বাসনের প্রকল্প নিয়েছে বিএনপি: নাহিদ

আওয়ামী লীগ পুনর্বাসনের প্রকল্প নিয়েছে বিএনপি: নাহিদ

২ সপ্তাহ আগে
বাংলাদেশ
সর্বশেষ
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তদের বাবা-মাকেও গ্রেফতার...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

পুরুষের অণ্ডকোষ অপসারণ বা বন্ধ্যাকরণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক থাকতে পারে—এমন...

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায় বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে নির্মাণকাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন...

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায়  বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু