৬০ হাজার দৌড়বিদ, ২০ লাখ দর্শক—উৎসবমুখর নিউইয়র্ক সিটি ম্যারাথন
টাইম টিভি ডেস্ক
উৎসবের আমেজ, দর্শকদের করতালি আর হাজারো দৌড়বিদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রীড়া আয়োজন ‘নিউইয়র্ক সিটি ম্যারাথন’। এবারের প্রতিযোগিতায় অংশ নেন প্রায় ৬০ হাজার দৌড়বিদ। ২৬ দশমিক ২ মাইলের দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা অতিক্রম করেন নিউইয়র্ক সিটির পাঁচটি বরো।
দৌড়বিদদের অনেকেই জানিয়েছেন, পুরো পথজুড়ে প্রায় ২০ লাখ দর্শকের উচ্ছ্বাস ও উৎসাহ তাদের ফিনিশিং লাইন পর্যন্ত পৌঁছাতে বড় অনুপ্রেরণা জুগিয়েছে।
নিউ জার্সির র্যান্ডলফ থেকে মেগান বাটনসকে উৎসাহ দিতে এসেছিলেন তার পরিবারের ১১ সদস্য। দুই ঘণ্টারও বেশি সময় অপেক্ষার পর প্ল্যাকার্ড, ছবি ও কাউবেল হাতে তাকে অভ্যর্থনা জানান তারা। মেগানের বোন মিশেল তিরন্দোলা জানান, দীর্ঘদিন নিউইয়র্কে বসবাস করা মেগানের কাছে ম্যারাথনের দিনটি ছিল সবচেয়ে প্রিয়।
এদিকে মায়ের প্রতি ভালোবাসা জানিয়ে সাত বছর বয়সী মেয়ে এমি বাটনস বলে, সে বিশ্বাস করে তার মা এই দৌড় সম্পন্ন করতে পারবেন। ফ্লোরাল পার্ক থেকে আসা ড্যানিয়েল মেনজের পরিবারও তাকে উৎসাহ দিতে অপেক্ষা করছিল। তবে ৩৩ বছর বয়সী এই দৌড়বিদ ফিনিশিং লাইনের দিকে এগিয়ে যাওয়ার সময় পরিবারের সদস্যদের চোখ এড়িয়ে যান।
অন্যদিকে, ইকুয়েডরের দৌড়বিদ সোনিয়া সালিনাস পুরো ম্যারাথনজুড়ে ভিডিও কলের মাধ্যমে মায়ের সঙ্গে যোগাযোগ রাখেন। মায়ের উদ্দেশে দৌড়টি উৎসর্গ করেন তিনি। স্বামী ও দুই মেয়েকে সঙ্গে নিয়ে অংশ নেন এই আয়োজনে।
দৌড় শেষে বিভিন্ন স্থানে শুরু হয় উদ্যাপন। ওয়েস্ট ব্যাংক ক্যাফেতে সংবর্ধনা দেওয়া হয় দুই ম্যারাথন দৌড়বিদকে। তাদের একজন পিক্স ইলেভেনের নিউজ ডিরেক্টর বেন ডবসন। এটি ছিল তার সপ্তম ম্যারাথন এবং প্রথম নিউইয়র্ক সিটি ম্যারাথন। চার ঘণ্টা ১৫ মিনিটে দৌড় শেষ করেন তিনি, যা তার দ্বিতীয় সেরা সময়।
ডবসন জানান, হাঁটুতে সামান্য ব্যথা থাকলেও নিজের পারফরম্যান্সে তিনি সন্তুষ্ট। নিউইয়র্কের পাঁচটি বরো ঘুরে দৌড়ানোর অভিজ্ঞতাকে তিনি দারুণ বলে উল্লেখ করেন। অন্যদিকে, ১০টি ম্যারাথন সম্পন্ন করা জেসন স্যান্ডলার বলেন, দর্শকদের বিপুল উৎসাহ ও উদ্দীপনাই তাকে এই প্রতিযোগিতায় অংশ নিতে অনুপ্রাণিত করেছে।
ম্যারাথনটি আনুষ্ঠানিকভাবে রাত ১০টায় শেষ হওয়ার কথা থাকলেও কয়েকজন দৌড়বিদ দীর্ঘ পথ পাড়ি দিয়ে ভোররাত পর্যন্ত দৌড় অব্যাহত রাখেন।
টাইম ডেস্ক/এইচএইচ
আমেরিকা এর আরো খবর
ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা!
ময়লার সঙ্গে সুচ-সিরিঞ্জ ফেললেই ২৫০ ডলার জরিমানা: নিউইয়র্কবাসীকে সতর্কবার্তা
শুধু চীনা ‘গুপ্তচর’ নয়, অধীনস্থ আরেক নারী কর্মকর্তার সঙ্গেও প্রেম ছিল এনভিডিয়া সিইওর
ব্রঙ্কসে ১১ বছর বয়সী শিশুকে অপহরণের চেষ্টা, সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ
নির্বাচনে ভরাডুবির পর ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে ‘দূরত্ব’ বাড়াচ্ছেন ভ্যান্স