ইসরায়েলে নির্বাচন: প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আইজেনকোটের পক্ষে ৬০, নেতানিয়াহু ৪৬
অনলাইন ডেস্ক
ইসরায়েলে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটকে সুপারিশ করতে যাচ্ছে দেশটির আরবদের নেতৃত্বাধীন দুই দল 'জয়েন্ট লিস্ট' ও 'রাআম'।
রোববারের সাক্ষাৎকারে এ ইঙ্গিত দিয়ে জোটের এক জ্যেষ্ঠ নেতা জানান, আগামী বুধবার আনুষ্ঠানিক ফল গ্রহণের পর প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে বৈঠকে এই সমর্থন দেওয়া হতে পারে।
বর্তমান হিসাব অনুযায়ী, আরব দলগুলোর সমর্থনে আইজেনকোটের ঝুলিতে ৬০টির মতো সুপারিশ থাকার সম্ভাবনা রয়েছে, যা 'চেঞ্জ ব্লক' শরিকদের সমর্থনে আরও বাড়তে পারে।
বিপরীতে বেনিয়ামিন নেতানিয়াহু পেতে পারেন ৪৬টি সুপারিশ। এদিকে প্রেসিডেন্ট হারজগ কোনো ধরনের অনড় অবস্থান না নিয়ে, অচল অবস্থা ও নতুন নির্বাচন এড়াতে দলগুলোকে নমনীয় ও সৃজনশীল উপায়ে সরকার গঠনের আহ্বান জানিয়েছেন।
টাইম ডেস্ক/এসএ
আন্তর্জাতিক এর আরো খবর
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি
সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় হামে শিশুর মৃত্যু; চলতি বছর দেশজুড়ে প্রাণ গেল ১২ জনের