আমেরিকা

নির্বাসন কাটিয়ে নিজ দেশ ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, অক্টোবর ২৬, ২০২৬, ৪:০৪ পূর্বাহ্ন
নির্বাসন কাটিয়ে নিজ দেশ ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
দেশে ফিরেছেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী ও শান্তিতে নোবেল বিজয়ী মারিয়া কোরিনা মাচাদো।

১০ মাসেরও বেশি সময় নির্বাসনে থাকার পর নিজ দেশ ভেনেজুয়েলায় ফিরেছেন বিরোধীদলীয় নেত্রী ও শান্তিতে নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদো। তবে তার প্রত্যাবর্তন এমন এক রাজনৈতিক পরিস্থিতিতে ঘটেছে, যা তার অনুপস্থিতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকার কারণে নতুন রূপ পেয়েছে।

 

রোববার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) মাচাদো লেখেন, ‘আমি ফিরে এসেছি। আপনাদের সঙ্গে আছি।’ এর কিছুক্ষণ পর বিরোধী দলের অন্য সদস্যরা বিস্তারিত না জানিয়ে তার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেন।

 

মাচাদোর প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন বর্তমানে নির্বাসনে থাকা ভেনেজুয়েলার সাবেক বিরোধী প্রেসিডেন্ট পদপ্রার্থী এডমান্ডো গঞ্জালেজ উরুতিয়া। তিনি বলেন, ‘ভেনেজুয়েলাবাসীর জন্য আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আমাদের সার্বভৌম কণ্ঠস্বর আবার ফিরে এসেছে এই প্রক্রিয়ার নেতৃত্ব ও নির্দেশনার জন্য!’ শিগগিরই নিজেও দেশে ফিরবেন বলে জানান তিনি।

 

রোববার লারা রাজ্যের সান্তা রোসা চার্চে অনুসারীদের সঙ্গে মাচাদোর সাক্ষাতের কয়েকটি ছবি প্রকাশ করে বিরোধী দল। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বারকুইসিমেটো শহরে শত শত সমর্থক তার গাড়ি ঘিরে ধরেন। ভেনেজুয়েলার জাতীয় পতাকা হাতে তারা ‘মুক্তি, মুক্তি’ স্লোগান দেন। গাড়ির ছাদে উঠে সমর্থকদের উদ্দেশে হাত নাড়ান মাচাদো। এ সময় অনেকে তার সঙ্গে জাতীয় সংগীতেও কণ্ঠ মেলান।

 

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মাচাদোর দেশে ফেরার বিষয়ে তিনি বিস্তারিত জানেন না। তবে তার নিরাপত্তা নিয়ে আশাবাদী তিনি। সিএনএনের প্রতিনিধি জুলিয়া বেনব্রুক মাচাদোর অবস্থান সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমি এই বিষয়ে কিছু জানি না, তবে তিনি অত্যন্ত ভদ্র একজন নারী। তিনি আমাকে তার নোবেল পুরস্কারটি উপহার দিয়েছেন, তাই আমি অন্য কিছু বলি কী করে? আমি আশা করি তিনি নিরাপদে আছেন।’

 

গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রামের স্বীকৃতি হিসেবে নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করতে গত ডিসেম্বরে নরওয়ে যান মাচাদো। এরপর আর দেশে ফিরতে পারেননি তিনি। তার দেশ ছাড়ার এক মাস পর যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরপর থেকে গণতান্ত্রিক রূপান্তর ও রাজনৈতিক সমঝোতার লক্ষ্যে ওয়াশিংটন ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ শুরু করে।

 

তবে এই আলোচনায় কয়েকজন প্রভাবশালী বিরোধী নেতা অংশ নিলেও মাচাদো ও গঞ্জালেজ উরুতিয়াকে বাইরে রাখা হয়। সরকারের সঙ্গে বিরোধী জোটের আলোচনার নেতৃত্ব দেওয়া দিনোরা ফিগুয়েরা জানান, মাদুরোর পতন এবং চলমান সমঝোতা আলোচনার ফলেই মাচাদো দেশে ফিরতে পেরেছেন।

 

ফিগুয়েরার বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ভেনেজুয়েলার রাজনীতির সব পক্ষের স্বাধীনতা ও অধিকারের প্রতি সম্মান বজায় থাকবে বলে যুক্তরাষ্ট্র আশা করে। একই সঙ্গে তিনি বলেন, সব রাজনৈতিক ব্যক্তিত্বের উচিত চলমান আলোচনাকে সমর্থন করা। তার মতে, গত ৩০ বছরের মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করে দীর্ঘস্থায়ী গণতন্ত্র প্রতিষ্ঠার সবচেয়ে বড় সুযোগ এখন ভেনেজুয়েলার সামনে।

 

টাইম ডেস্ক/এসএ

 

আমেরিকা এর আরো খবর

ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা!

ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা!

৬ দিন আগে
আমেরিকা
ময়লার সঙ্গে সুচ-সিরিঞ্জ ফেললেই ২৫০ ডলার জরিমানা: নিউইয়র্কবাসীকে সতর্কবার্তা

ময়লার সঙ্গে সুচ-সিরিঞ্জ ফেললেই ২৫০ ডলার জরিমানা: নিউইয়র্কবাসীকে সতর্কবার্তা

১ সপ্তাহ আগে
আমেরিকা
শুধু চীনা ‘গুপ্তচর’ নয়, অধীনস্থ আরেক নারী কর্মকর্তার সঙ্গেও প্রেম ছিল এনভিডিয়া সিইওর

শুধু চীনা ‘গুপ্তচর’ নয়, অধীনস্থ আরেক নারী কর্মকর্তার সঙ্গেও প্রেম ছিল এনভিডিয়া সিইওর

১ সপ্তাহ আগে
আমেরিকা
ব্রঙ্কসে ১১ বছর বয়সী শিশুকে অপহরণের চেষ্টা, সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ

ব্রঙ্কসে ১১ বছর বয়সী শিশুকে অপহরণের চেষ্টা, সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ

২ সপ্তাহ আগে
আমেরিকা
নির্বাচনে ভরাডুবির পর ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে ‘দূরত্ব’ বাড়াচ্ছেন ভ্যান্স

নির্বাচনে ভরাডুবির পর ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে ‘দূরত্ব’ বাড়াচ্ছেন ভ্যান্স

২ সপ্তাহ আগে
আমেরিকা
ট্রাম্প প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার গ্রেস মেংয়ের

ট্রাম্প প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার গ্রেস মেংয়ের

৩ সপ্তাহ আগে
আমেরিকা
সর্বশেষ
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের (এসইউজেএফ) ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি ঘোষণা...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

পুরুষের অণ্ডকোষ অপসারণ বা বন্ধ্যাকরণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক থাকতে পারে—এমন...

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায় বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে নির্মাণকাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন...

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায়  বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু

কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

আফ্রিকার বিপুল খনিজ সম্পদের নিয়ন্ত্রণ ও সরবরাহ নিশ্চিত করতে প্রতিযোগিতায়...

কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

ঢাকা ২৩ নভেম্বর ২০২৬: দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে...

সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম