কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ডে ৪ সেনা নিহত, আহত ৩৯
বাসস
কানাডার পশ্চিমাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৯ জন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) কর্মকর্তারা জানান, গত ১৭ অক্টোবর ঘাঁটির গ্রেনেড লঞ্চার প্রশিক্ষণ এলাকায় আগুনের সূত্রপাত হয়।
বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
কানাডীয় বাহিনীর সামরিক পুলিশ গ্রুপের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ভেনেসা হ্যানরাহান সাংবাদিকদের বলেন, গত ১৭ অক্টোবর নিয়মিত সামরিক প্রশিক্ষণ চলাকালে স্বয়ংক্রিয় গ্রেনেড লঞ্চার প্রশিক্ষণ এলাকায় আগুন লাগার খবর পাওয়া যায়।
হ্যানরাহান জানান, প্রশিক্ষণ এলাকার একটি স্থায়ী বিপজ্জনক অঞ্চলে আগুনের সূত্রপাত হওয়ায় অগ্নিনির্বাপণকর্মীরা সরাসরি সেখানে গিয়ে আগুন নেভাতে পারেননি। পরে বাতাসের দিক ও গতিবেগ পরিবর্তিত হওয়ায় আগুনের তীব্রতা বেড়ে যায়। একপর্যায়ে আগুনের শিখা আলবার্টা প্রদেশের ওয়েনরাইট সামরিক ঘাঁটির একটি প্রশিক্ষণ এলাকায় ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় চার সেনাসদস্য নিহত হন এবং ৩৯ জন আহত হন। আহতদের মধ্যে ২৭ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
ওয়েনরাইট ঘাঁটি কানাডীয় সশস্ত্র বাহিনীর পরিচালিত বৃহত্তম সামরিক ঘাঁটিগুলোর একটি। ন্যাটোভুক্ত বিভিন্ন দেশের সামরিক সদস্যদের অংশগ্রহণে সেখানে নিয়মিত প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়।
সূত্র: এএফপি
টাইম ডেস্ক/জএইচ
আমেরিকা এর আরো খবর
ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা!
ময়লার সঙ্গে সুচ-সিরিঞ্জ ফেললেই ২৫০ ডলার জরিমানা: নিউইয়র্কবাসীকে সতর্কবার্তা
শুধু চীনা ‘গুপ্তচর’ নয়, অধীনস্থ আরেক নারী কর্মকর্তার সঙ্গেও প্রেম ছিল এনভিডিয়া সিইওর
ব্রঙ্কসে ১১ বছর বয়সী শিশুকে অপহরণের চেষ্টা, সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ
নির্বাচনে ভরাডুবির পর ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে ‘দূরত্ব’ বাড়াচ্ছেন ভ্যান্স