আমেরিকা

বাড়িতে ট্রাম্প প্রশাসনের তল্লাশির পর ইলহান বললেন, ‘আমি চুপ থাকব না’

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, অক্টোবর ১৪, ২০২৬, ৩:৪৭ রাত সর্বশেষ আপডেট: রবিবার, অক্টোবর ১৮, ২০২৬, ৩:১৯ অপরাহ্ন
বাড়িতে ট্রাম্প প্রশাসনের তল্লাশির পর ইলহান বললেন, ‘আমি চুপ থাকব না’
ইলহান ওমর । ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে তল্লাশি চালিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। সোমবার ভোরে আদালতের অনুমোদিত পরোয়ানার ভিত্তিতে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগ।

 

বিচার বিভাগের এক মুখপাত্র জানান, হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনসের (এইচএসআই) তদন্তকারীরা চলমান একটি কেন্দ্রীয় ফৌজদারি তদন্তের অংশ হিসেবে তল্লাশি চালিয়েছেন। তবে তদন্তের বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

 

নিজের বাড়িতে তল্লাশির ঘটনাকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘রাজনৈতিক ভয়ভীতি প্রদর্শন প্রচারণার’ অংশ বলে অভিযোগ করেছেন ইলহান ওমর। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে লক্ষ্যবস্তু করতে ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থাকে ব্যবহার করা হচ্ছে। তবে তিনি চুপ থাকবেন না বলেও জানান।

 

জবাবে ট্রাম্প ইলহানকে ‘একজন ভয়ংকর ব্যক্তি’ বলে অভিহিত করেন। তবে তাঁর বাড়িতে তল্লাশির ঘটনায় নিজের সম্পৃক্ততা অস্বীকার করেন তিনি।

 

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের কয়েক সপ্তাহ আগে এ তল্লাশির ঘটনা ঘটল। মিনেসোটায় আগাম ভোটও শুরু হয়েছে। অঙ্গরাজ্যের সেক্রেটারি অব স্টেটের তথ্য অনুযায়ী, ইতিমধ্যে ১ লাখ ২৭ হাজারের বেশি ভোটার ভোট দিয়েছেন। ইলহান ওমরও নিজের আসনে পুনর্নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

এ ঘটনায় প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা তল্লাশির ঘটনাকে ‘গভীরভাবে উদ্বেগজনক’ বলে অভিহিত করেছেন। তবে চলমান তদন্তের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ না হওয়ায় তল্লাশির কারণ এখনো স্পষ্ট নয়।

আমেরিকা এর আরো খবর

ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা!

ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা!

১ সপ্তাহ আগে
আমেরিকা
ময়লার সঙ্গে সুচ-সিরিঞ্জ ফেললেই ২৫০ ডলার জরিমানা: নিউইয়র্কবাসীকে সতর্কবার্তা

ময়লার সঙ্গে সুচ-সিরিঞ্জ ফেললেই ২৫০ ডলার জরিমানা: নিউইয়র্কবাসীকে সতর্কবার্তা

২ সপ্তাহ আগে
আমেরিকা
শুধু চীনা ‘গুপ্তচর’ নয়, অধীনস্থ আরেক নারী কর্মকর্তার সঙ্গেও প্রেম ছিল এনভিডিয়া সিইওর

শুধু চীনা ‘গুপ্তচর’ নয়, অধীনস্থ আরেক নারী কর্মকর্তার সঙ্গেও প্রেম ছিল এনভিডিয়া সিইওর

২ সপ্তাহ আগে
আমেরিকা
ব্রঙ্কসে ১১ বছর বয়সী শিশুকে অপহরণের চেষ্টা, সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ

ব্রঙ্কসে ১১ বছর বয়সী শিশুকে অপহরণের চেষ্টা, সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ

৩ সপ্তাহ আগে
আমেরিকা
নির্বাচনে ভরাডুবির পর ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে ‘দূরত্ব’ বাড়াচ্ছেন ভ্যান্স

নির্বাচনে ভরাডুবির পর ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে ‘দূরত্ব’ বাড়াচ্ছেন ভ্যান্স

৩ সপ্তাহ আগে
আমেরিকা
ট্রাম্প প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার গ্রেস মেংয়ের

ট্রাম্প প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার গ্রেস মেংয়ের

৩ সপ্তাহ আগে
আমেরিকা
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর প্রধান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এতে দেশটির সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্যের নিরাপত্তা নিয়ে...

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস মারা গেছেন।...

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে...

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?