আমেরিকা

আয়েশা তাহমিনা অধরা

নিউইয়র্কে সুরের মায়াজাল, ঝিলিক-ইমরান-কনার গানে মুগ্ধ শ্রোতা

মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬, ১:৫০ রাত সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬, ২:০১ অপরাহ্ন
নিউইয়র্কে সুরের মায়াজাল, ঝিলিক-ইমরান-কনার গানে মুগ্ধ শ্রোতা

বাংলা গান, সুর ও সংস্কৃতির আবেশে যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিদের মাতিয়ে তুলতে নিউইয়র্কের লং আইল্যান্ড সিটিতে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য মেগা মিউজিক্যাল শো ‘লাইভ ইন কনসার্ট: অ্যান আনফরগেটেবল মিউজিক্যাল নাইট’। শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ইভানজেল ক্রিশ্চিয়ান সেন্টার মিলনায়তনে বসেছিল সংগীতপ্রেমী প্রবাসীদের প্রাণের মিলনমেলা। প্রবাসী নারী সংগঠন ‘দ্য বিউটিফুল লেডিস অব ইউএসএ’-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কনসার্টে বাংলা গান ও সংস্কৃতির প্রতি প্রবাসীদের গভীর ভালোবাসারই প্রতিফলন ঘটেছে। 

 

জনপ্রিয় বাংলা গান ও মনোমুগ্ধকর পরিবেশনায় পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবের আমেজ। সন্ধ্যা ৬টায় মিলনায়তনের দরজা উন্মুক্ত করার পর থেকেই নিউইয়র্ক ও আশপাশের বিভিন্ন স্টেট থেকে আসতে শুরু করেন শত শত প্রবাসী বাঙালি। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দর্শকদের পদচারণায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। পরিবার-পরিজন, বন্ধু ও স্বজনদের সঙ্গে অনেকেই ছুটে আসেন প্রিয় শিল্পীদের সরাসরি পরিবেশনা উপভোগ করতে। বয়সের ভিন্নতা থাকলেও সংগীতের প্রতি ভালোবাসা সবাইকে এক কাতারে নিয়ে আসে। দর্শকদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল পরিণত হয় প্রবাসী বাঙালিদের এক মিলনমেলায়। কেউ এসেছেন প্রিয় শিল্পীর গান সরাসরি শুনতে, কেউবা দীর্ঘদিন পর পরিচিতজনদের সঙ্গে দেখা করতে। আবার অনেকের কাছে এই আয়োজন ছিল প্রবাসের ব্যস্ত জীবন থেকে কিছুটা সময় বের করে বাংলা গান ও সংস্কৃতির আবহে ফিরে যাওয়ার সুযোগ। ফলে অনুষ্ঠান শুরুর আগেই দর্শকদের মধ্যে তৈরি হয় ব্যাপক উৎসাহ ও প্রত্যাশা।

 

শুরুতেই মঞ্চে উঠে উপস্থিত অতিথি, শিল্পী ও দর্শক-শ্রোতাদের উষ্ণ অভ্যর্থনা জানান আয়োজনের মূল উদ্যোক্তা ‘দ্য বিউটিফুল লেডিস’-এর সিলভি আকন্দ ও নাদিয়া চৌধুরী। তাঁদের আন্তরিক স্বাগত বক্তব্যে উৎসবের আবহ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। এরপর সোনিয়া সিরাজের সাবলীল ও প্রাণবন্ত সঞ্চালনায় পর্দা ওঠে বহুল প্রতীক্ষিত মূল সাংস্কৃতিক পর্বের।

 

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল একই মঞ্চে বাংলাদেশের জনপ্রিয় তিন কণ্ঠশিল্পী—ঝিলিক, ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনার উপস্থিতি। তিনজনের স্বতন্ত্র গায়কি, কণ্ঠের বৈচিত্র্য ও নিজস্ব পরিবেশনা পুরো আয়োজনে যোগ করে আলাদা মাত্রা। একের পর এক গান পরিবেশনের সঙ্গে মিলনায়তনে বাড়তে থাকে উচ্ছ্বাস। করতালির শব্দ, আনন্দধ্বনি আর শিল্পীদের সঙ্গে শ্রোতাদের কণ্ঠ মেলানোর মুহূর্তে অনুষ্ঠানস্থল হয়ে ওঠে প্রাণচঞ্চল।

 

ইমরান মাহমুদুলের পরিবেশনা আগত দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া তৈরি করে। মঞ্চে ছিল তার ব্যান্ড আই কিংস্‌, যা পুরো পরিবেশনায় যোগ করে আলাদা মাত্রা। জনপ্রিয় গানগুলো পরিবেশনের সময় অনেক দর্শককে শিল্পীর সঙ্গে গলা মেলাতে দেখা যায়। প্রাণবন্ত মঞ্চ উপস্থিতি, সাবলীল পরিবেশনা ও আই কিংস্ -এর সংগীতায়োজনে ইমরান সহজেই দর্শকদের সঙ্গে তৈরি করে নেন সরাসরি যোগাযোগ। তার পরিবেশনার সময় করতালি ও উচ্ছ্বাসে পুরো মিলনায়তনে ছড়িয়ে পড়ে উৎসবের আবহ।

 

দিলশাদ নাহার কনার পরিবেশনায় ফুটে ওঠে ভিন্ন এক আবেগ ও সুরের আবেশ। শক্তিশালী কণ্ঠ ও অনন্য গায়কি দিয়ে তিনি শ্রোতাদের মুগ্ধ করেন। তার গান পরিবেশনের সময় দর্শকদের মনোযোগ ছিল মঞ্চের দিকে নিবদ্ধ। বাংলা গানের আবেগ ও সৌন্দর্য তার পরিবেশনার মধ্য দিয়ে নতুন করে অনুভব করেন উপস্থিত দর্শকেরা।

 

অন্যদিকে ঝিলিক তার স্বতন্ত্র কণ্ঠ ও প্রাণবন্ত পরিবেশনায় দর্শকদের মাতিয়ে রাখেন। তাঁর গানের সঙ্গে দর্শকেরাও কণ্ঠ মেলান এবং করতালিতে শিল্পীকে উৎসাহ দেন। মঞ্চে শিল্পীদের পারফরম্যান্সের সঙ্গে দর্শকদের প্রতিক্রিয়ার এই মেলবন্ধন পুরো কনসার্টকে করে তোলে আরও উপভোগ্য ও প্রাণবন্ত।

 

তিন শিল্পীর পরিবেশনার অন্যতম বিশেষ দিক ছিল তাদের গানের বৈচিত্র্য। ভিন্ন ভিন্ন স্বাদের গান, শিল্পীদের নিজস্ব পরিবেশনা এবং দর্শকদের স্বতঃস্ফূর্ত সাড়া মিলিয়ে পুরো অনুষ্ঠানজুড়ে বজায় ছিল উৎসবের আমেজ। একদিকে যেমন ছিল জনপ্রিয় গানের উচ্ছ্বাস, অন্যদিকে ছিল বাংলা সংগীতের আবেগ ও নস্টালজিয়া।

 

অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করে ‘ফিউশন ড্যান্স ট্রুপ ইউএসএ’ -এর মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা। কোরিওগ্রাফার রাসেল আহমেদের পরিকল্পনা ও নির্দেশনায় দলটির শিল্পীরা ছন্দ, গতি ও অভিব্যক্তির সমন্বয়ে মঞ্চে তুলে ধরেন নান্দনিক ও প্রাণবন্ত নৃত্য। সংগীতের সঙ্গে নিখুঁত তাল-সমন্বয় এবং দলগত উপস্থাপনায় দর্শকদের দৃষ্টি ছিল পুরোপুরি মঞ্চে।

 

‘লাইভ ইন কনসার্ট: অ্যান আনফরগেটেবল মিউজিক্যাল নাইট’ কনসার্টটির মূল স্পন্সর ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী এএএ সুপ্রিম প্রোপার্টি ম্যানেজমেন্টের সিইও মোহাম্মদ জাহিদ আলম। সহযোগিতায় ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স এলএলসি ও ড্রীম লোন ফর ড্রীম হোম। এছাড়াও সহযোগী প্রতিষ্ঠান ছিলো এনওয়াইএসডিসি, সোশ্যাল কেয়ার নেটওয়ার্ক এবং সোশ্যাল কেয়ার ফাউন্ডেশন।

 

অনুষ্ঠানটির আয়োজনে গুরুত্বপূর্ণ সহযোগী দেশী মিউজিত এন্ড এন্টারটেইনমেন্টের কর্ণধার জামান মনিরের পরিকল্পনা ও সমন্বয়ে দেশের জনপ্রিয় শিল্পীদের নিউইয়র্কের প্রবাসী দর্শকদের সামনে একই মঞ্চে উপস্থাপন করা হয়। তার আন্তরিক উদ্যোগ ও সহযোগিতায় আয়োজনটি পায় প্রাণবন্ত ও উৎসবমুখর রূপ। সাউন্ড ব্যবস্থাপনায় ছিলেন সাউন্ড গিয়ারের সায়েম। তার দক্ষ পরিচালনায় শিল্পীদের কণ্ঠ ও সংগীতের ভারসাম্য ছিল চমৎকার, যা পুরো আয়োজনের শ্রুতিমাধুর্য আরও বাড়িয়ে দেয়।

 

আয়োজনের মূল আয়োজক ‘দ্য বিউটিফুল লেডিস’-এর সিলভি আকন্দ ও নাদিয়া চৌধুরী জানান, আমরা বাংলাদেশের জনপ্রিয় শিল্পদের যথাযথ সম্মান জানিয়ে এবারের কনসার্ট আয়োজন করেছি। এবারের কনসার্টের তিনজন শিল্পীই দেশ-বিদেশে জনপ্রিয় এবং বাংলাদেশের পুরস্কার প্রাপ্ত। সফলভাবে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় উপস্থিত সকল দর্শক, কলাকুশলী এবং স্পন্সরদের প্রতি আন্তরিক ধন্যবাদ প্রকাশ করেন। প্রবাসে বাংলা সংস্কৃতি ছড়িয়ে দেওয়া এবং কমিউনিটিকে এক সুতোয় বাঁধার লক্ষ্যে এমন আয়োজন ভবিষ্যতে আরও বড় পরিসরে করার প্রতিশ্রুতি দেন তারা।

 

প্রবাসের মাটিতে দেশীয় সুর ও সংস্কৃতির এমন আয়োজন দর্শকদের ফিরিয়ে নেয় শেকড়ের কাছে। গান, আনন্দ আর উচ্ছ্বাসে সন্ধ্যা গড়িয়ে রাত হলেও মিলনায়তনজুড়ে ছিল প্রাণচাঞ্চল্য। দীর্ঘদিন পর এমন সংগীতসন্ধ্যায় একত্রিত হয়ে দর্শকরাও উপভোগ করেন এক স্মরণীয় ও আনন্দঘন রাত।

আমেরিকা এর আরো খবর

ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা!

ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা!

১ সপ্তাহ আগে
আমেরিকা
ময়লার সঙ্গে সুচ-সিরিঞ্জ ফেললেই ২৫০ ডলার জরিমানা: নিউইয়র্কবাসীকে সতর্কবার্তা

ময়লার সঙ্গে সুচ-সিরিঞ্জ ফেললেই ২৫০ ডলার জরিমানা: নিউইয়র্কবাসীকে সতর্কবার্তা

২ সপ্তাহ আগে
আমেরিকা
শুধু চীনা ‘গুপ্তচর’ নয়, অধীনস্থ আরেক নারী কর্মকর্তার সঙ্গেও প্রেম ছিল এনভিডিয়া সিইওর

শুধু চীনা ‘গুপ্তচর’ নয়, অধীনস্থ আরেক নারী কর্মকর্তার সঙ্গেও প্রেম ছিল এনভিডিয়া সিইওর

২ সপ্তাহ আগে
আমেরিকা
ব্রঙ্কসে ১১ বছর বয়সী শিশুকে অপহরণের চেষ্টা, সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ

ব্রঙ্কসে ১১ বছর বয়সী শিশুকে অপহরণের চেষ্টা, সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ

৩ সপ্তাহ আগে
আমেরিকা
নির্বাচনে ভরাডুবির পর ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে ‘দূরত্ব’ বাড়াচ্ছেন ভ্যান্স

নির্বাচনে ভরাডুবির পর ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে ‘দূরত্ব’ বাড়াচ্ছেন ভ্যান্স

৩ সপ্তাহ আগে
আমেরিকা
ট্রাম্প প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার গ্রেস মেংয়ের

ট্রাম্প প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার গ্রেস মেংয়ের

৩ সপ্তাহ আগে
আমেরিকা
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর প্রধান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এতে দেশটির সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্যের নিরাপত্তা নিয়ে...

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস মারা গেছেন।...

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে...

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?