আন্তর্জাতিক

ফ্লাইদুবাই হামলার পর ইসরায়েলে বিদেশি ফ্লাইটের নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ নেতানিয়াহুর

অনলাইন ডেস্ক

সোমবার, অক্টোবর ৫, ২০২৬, ৯:১৯ পূর্বাহ্ন
ফ্লাইদুবাই হামলার পর ইসরায়েলে বিদেশি ফ্লাইটের নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ নেতানিয়াহুর

দুবাই থেকে ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজে সহকারী পাইলটের হামলার ঘটনার পর দেশটিতে আসা আন্তর্জাতিক ফ্লাইটগুলোর নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

রোববার (৪ অক্টোবর) নেতানিয়াহুর কার্যালয় জানায়, জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান শ্মুয়েল বেন এজরাকে বিদেশি বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তার সব দিক খতিয়ে দেখতে একজন পরীক্ষক নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

গত বুধবার দুবাই থেকে তেলআবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে ওই ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ওমানের নাগরিক সহকারী পাইলট ভারতীয় ক্যাপ্টেনকে ছুরিকাঘাতের পর উড়োজাহাজটি বিধ্বস্ত করার চেষ্টা করেন। ইসরায়েলি সংবাদমাধ্যমের দাবি, তার উদ্দেশ্য ছিল উড়োজাহাজটি ইসরায়েলের ভূখণ্ডে বিধ্বস্ত করা।

ঘটনার পর দেশটির নিরাপত্তাব্যবস্থা নিয়ে তদন্তের দাবি জোরালো হয়েছে। বিশেষ করে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক না থাকা একটি দেশের নাগরিক কীভাবে তেলআবিবগামী ফ্লাইট পরিচালনার অনুমতি পেলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

তবে পরিবহনমন্ত্রী মিরি রেগেভ নিরাপত্তা ব্যর্থতার অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, বিদেশি এয়ারলাইনগুলোর ইসরায়েলগামী ফ্লাইটের নিরাপত্তা তদারকির দায়িত্ব মোসাদ ও শিন বেতের।

অন্যদিকে বিরোধীরা সরকারের অবস্থানের সমালোচনা করেছে। সাবেক পরিবহন মন্ত্রণালয়ের মহাপরিচালক কেরেন টার্নার নিরাপত্তা ব্যর্থতার জন্য রেগেভকে দায়ী করেছেন। বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ নেতানিয়াহুর ঘোষিত নিরাপত্তা পর্যালোচনাকে ‘ভুয়া তদন্ত’ বলে আখ্যা দিয়েছেন। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনে নেতানিয়াহুর অন্যতম প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটও পরিবহনমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন।

আন্তর্জাতিক এর আরো খবর

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

৫৫ মিনিট আগে
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

১ ঘন্টা আগে
আন্তর্জাতিক
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

২ দিন আগে
আন্তর্জাতিক
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

৩ দিন আগে
আন্তর্জাতিক
সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

সর্বশেষ
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তদের বাবা-মাকেও গ্রেফতার...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

পুরুষের অণ্ডকোষ অপসারণ বা বন্ধ্যাকরণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক থাকতে পারে—এমন...

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায় বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে নির্মাণকাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন...