দীর্ঘ ১০ বছরের সম্পর্কের ইতি, বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের
বিনোদন ডেস্ক
সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং অভিনেত্রী ও গায়িকা শেহতাজ মনিরা হাশেম তাদের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। রোববার (৪ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শেহতাজ মনিরা বিষয়টি নিশ্চিত করেন।
রাত ১০টা ৪২ মিনিটে দেওয়া ওই পোস্টে শেহতাজ জানান, দীর্ঘ ১০ বছর একসঙ্গে পথ চলার পর পারস্পরিক সমঝোতা ও সৌহার্দ্যপূর্ণভাবে তারা নিজেদের বিবাহিত জীবনের পথ আলাদা করার সিদ্ধান্ত নিয়েছেন। এই ঘোষণার পর তাদের ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
প্রীতম ও শেহতাজের পরিচয় হয় ২০১৭ সালে। প্রীতমের জনপ্রিয় গান ‘জাদুকর’-এর মিউজিক ভিডিওতে একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের পরিচয় থেকে সম্পর্কের শুরু। এরপর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাদের মধ্যে, যা প্রায় পাঁচ বছর গোপন ছিল।
পরে ২০২২ সালের ২৯ অক্টোবর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি পাঁচ তারকা হোটেলে চা-বাগানের মনোরম পরিবেশে জাঁকজমকপূর্ণ আয়োজনে বিয়ে করেন তারা। বিয়ের চার বছর পর এবার সেই দাম্পত্য সম্পর্কের ইতি টানার ঘোষণা এলো তারকা এই জুটির পক্ষ থেকে।
বিনোদন এর আরো খবর
‘জীবনটা অন্যরকম হত!’ মাত্র ১৩ বছর বয়স থেকে রোগে আক্রান্ত নিক জোনাস, কী হয়েছে প্রিয়াঙ্কার বরের?
পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের, জানালেন নাটকীয়তার কারণও
জন্মদিনে মৌসুমী / ইসলামে যেহেতু জন্মদিন করার রীতি নেই, সেটা মেনে চলার চেষ্টা করি
ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ
তিন বছর অপেক্ষার পর যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী