বিনোদন

জন্মদিনে মৌসুমী

ইসলামে যেহেতু জন্মদিন করার রীতি নেই, সেটা মেনে চলার চেষ্টা করি

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬, ৪:১৮ অপরাহ্ন
ইসলামে যেহেতু জন্মদিন করার রীতি নেই, সেটা মেনে চলার চেষ্টা করি
ছবি: সংগৃহীত

আজ ৩ নভেম্বর ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা ও ‘প্রিয়দর্শিনী’খ্যাত মৌসুমীর জন্মদিন। বিশেষ এই দিনে তিনি রয়েছেন যুক্তরাষ্ট্রে। প্রায় তিন বছর ধরে প্রবাসজীবন কাটাচ্ছেন এই অভিনেত্রী। দেশে না থাকলেও জন্মদিন ঘিরে ভক্ত-অনুরাগীদের উৎসাহ-উদ্দীপনায় কমতি নেই। ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে ফ্যান ক্লাবের উদ্যোগে দিনটি উদযাপন করা হচ্ছে। পাশাপাশি স্বামী চিত্রনায়ক ওমরসানীর পক্ষ থেকেও রয়েছে বিশেষ চমক ও দোয়ার আয়োজন।

 

যুক্তরাষ্ট্রে যেভাবে কাটছে মৌসুমীর জন্মদিন: নিজের জন্মদিন প্রসঙ্গে মৌসুমী জানান, এবার বড় কোনো পরিকল্পনা বা জাঁকজমকপূর্ণ আয়োজন নেই। মা, মেয়ে ও বোনদের সঙ্গে যুক্তরাষ্ট্রেই ঘরোয়া পরিবেশে সময় কাটানোর পরিকল্পনা করেছেন তিনি। নিজেদের মতো করে খাওয়া-দাওয়া ও আড্ডাতেই কাটবে বিশেষ দিনটি।

 

মৌসুমী বলেন, ‘ঢাকায় থাকলে হয়তো একটু ভিন্ন কিছুর আয়োজন হতো। তাছাড়া ইসলামে যেহেতু জন্মদিনে জাঁকজমকপূর্ণ কিছু করার কোনো রীতি নেই, তাই এই সময়ে এসে সেটা আরও একটু মেনে চলার চেষ্টা করি। তবে এটা ভেবে ভালো লাগে যে, ঢাকায় সানী নানান কিছু করে, আর আমার ফ্যান ক্লাব থেকে দেশজুড়েই ভক্তরা অনেক আয়োজন করে। সেসব আমি দূর থেকে উপভোগ করি, বেশ ভালোই লাগে।’

 

ছোটবেলার স্মৃতিচারণা করে এই অভিনেত্রী বলেন, ‘ছোটবেলায় আব্বু আমার জন্মদিনে এতিমখানায় খাওয়া-দাওয়ার আয়োজন করতেন এবং সমাজের সুবিধাবঞ্চিত অসহায় মানুষদের সহযোগিতা করতেন। তবে বাসায় বড় কোনো উৎসবের প্রতি তাঁর অনাগ্রহ ছিল। অন্যদিকে আম্মু অনেক রান্নাবান্না করতেন এবং আত্মীয়স্বজনদের ডেকে খাওয়াতে ভালোবাসতেন। সেই দিনগুলো ও সময়গুলো আমি খুব মিস করি।’

 

দেশে ওমরসানী ও ফ্যান ক্লাবের বিশেষ আয়োজন: খোঁজ নিয়ে জানা গেছে, মৌসুমীর জন্মদিন উপলক্ষে রাজধানীর ফার্মগেটে ‘মৌসুমী ফ্যান ক্লাবের’ উদ্যোগে বিশেষ আয়োজন করা হয়েছে।

স্ত্রীর জন্মদিন নিয়ে চিত্রনায়ক ওমরসানী বলেন, ‘আমার স্ত্রী এবং আমার মেয়ে আমাকে অনুরোধ করেছে যেন আমার ও পরিবারের পক্ষ থেকে বিশেষ দোয়ার ব্যবস্থা করা হয়। এর পাশাপাশি আমি আরও একটা বিশেষ কাজ করছি, যা কাউকে জানাতে চাই না। কারণ আমি প্রচারের জন্য এটি করছি না, মন থেকেই করছি। আর ফ্যান ক্লাব থেকে যা আয়োজন করা হচ্ছে, সেখানে আমি শুধু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকব। ব্যস, এতটুকুই!’

 

সোনালি দিনের স্মৃতি ও বর্ণাঢ্য ক্যারিয়ার: ১৯৯৩ সালে প্রয়াত নির্মাতা সোহানুর রহমান সোহানের ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন মৌসুমী। এর আগে বিভিন্ন বিজ্ঞাপনে মডেল হিসেবেও কাজ করেছেন তিনি। প্রথম সিনেমাতেই তাঁর বিপরীতে অভিনয় করেন অমর নায়ক সালমান শাহ। পরে সালমান শাহর সঙ্গে ‘অন্তরে অন্তরে’, ‘দেনমোহর’ ও ‘স্নেহ’ সিনেমায় অভিনয় করেন তিনি।

 

ওমরসানীর বিপরীতেও অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান মৌসুমী। এই জুটির উল্লেখযোগ্য ও দর্শকপ্রিয় সিনেমার মধ্যে রয়েছে ‘দোলা’, ‘আত্মঅহংকার’, ‘লজ্জা’, ‘বাপের টাকা’, ‘হারানো প্রেম’, ‘প্রথম প্রেম’, ‘স্নেহের বাঁধন’, ‘ফাঁসির আসামি’, ‘মুক্তির সংগ্রাম’, ‘কথা দাও’, ‘ক্ষুধা’ ও ‘রঙিন রঙ্গবাজ’।

 

টাইম ডেস্ক/এসএ

 

বিনোদন এর আরো খবর

‘জীবনটা অন্যরকম হত!’  মাত্র ১৩ বছর বয়স থেকে রোগে  আক্রান্ত নিক জোনাস, কী হয়েছে প্রিয়াঙ্কার বরের?

‘জীবনটা অন্যরকম হত!’ মাত্র ১৩ বছর বয়স থেকে রোগে আক্রান্ত নিক জোনাস, কী হয়েছে প্রিয়াঙ্কার বরের?

২ সপ্তাহ আগে
বিনোদন
পারশার সঙ্গে বিয়ের কথা  স্বীকার আসাদ নূরের, জানালেন  নাটকীয়তার কারণও

পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের, জানালেন নাটকীয়তার কারণও

২ সপ্তাহ আগে
বিনোদন
ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ

ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ

১ মাস আগে
বিনোদন
তিন বছর অপেক্ষার পর যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী

তিন বছর অপেক্ষার পর যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী

১ মাস আগে
বিনোদন
মৌসুমীকে নিয়ে অপপ্রচার, সংবাদ সম্মেলন ঢেকেছেন ওমর সানী

মৌসুমীকে নিয়ে অপপ্রচার, সংবাদ সম্মেলন ঢেকেছেন ওমর সানী

১ মাস আগে
বিনোদন
সংসার ভাঙার গুঞ্জন সাবিলা নূরের!

সংসার ভাঙার গুঞ্জন সাবিলা নূরের!

১ মাস আগে
বিনোদন
সর্বশেষ
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের (এসইউজেএফ) ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি ঘোষণা...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

পুরুষের অণ্ডকোষ অপসারণ বা বন্ধ্যাকরণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক থাকতে পারে—এমন...

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায় বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে নির্মাণকাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন...

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায়  বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু

কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

আফ্রিকার বিপুল খনিজ সম্পদের নিয়ন্ত্রণ ও সরবরাহ নিশ্চিত করতে প্রতিযোগিতায়...

কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

ঢাকা ২৩ নভেম্বর ২০২৬: দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে...

সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম