আমেরিকা

ধনীদের ভিসায় দারুন খবর

যুক্তরাষ্ট্রে গোল্ডেন ভিসার আবেদন শুরু, যেভাবে পাবেন ‘ট্রাম্প কার্ড’

বৃহস্পতিবার, জুন ১২, ২০২৫, ২:৫৭ অপরাহ্ন সর্বশেষ আপডেট: মঙ্গলবার, জুন ১৭, ২০২৫, ৪:২২ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রে গোল্ডেন ভিসার আবেদন শুরু, যেভাবে পাবেন ‘ট্রাম্প কার্ড’

ট্রাম্প প্রশাসন ইউএস গোল্ডেন ভিসার জন্য আবেদন গ্রহণ শুরু করেছে। 'ট্রাম্প কার্ড' নামে একটি বিশেষ ভিসা কার্ড পাঁচ মিলিয়ন ডলারে (৫০ লক্ষ  ডলারে) কেনা যাবে। ট্রাম্প প্রশাসন গোল্ডেন ভিসার জন্য আবেদন গ্রহণের জন্য একটি নতুন ওয়েবসাইটও চালু করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই বুধবার নতুন ওয়েবসাইটটি চালু এবং আবেদন গ্রহণ শুরু করার ঘোষণা দিয়েছেন।

 

নতুন ওয়েবসাইটটির নাম https://www.visum-usa.com/ আবেদনকারীদের তাদের ইমেল ঠিকানা দিয়ে আবেদন করতে হবে। আবেদনকারীকে অবশ্যই উল্লেখ করতে হবে যে, তারা কোন অঞ্চল থেকে এসেছেন এবং তারা ব্যক্তি বা ব্যবসায়িক সত্তা হিসেবে আবেদন করছেন কিনা। 

 

নতুন ওয়েবসাইট সম্পর্কে তার নিজস্ব Truth Social-এ একটি পোস্টে ট্রাম্প লিখেছেন, 'বিশ্বের সেরা দেশ এবং বাজারে কীভাবে প্রবেশ করবেন তা জানতে হাজার হাজার মানুষ ফোন করছেন। সেই দেশটি হল যুক্তরাষ্ট্র। অপেক্ষার অবসান ঘটেছে এখন।'

 

ট্রাম্প গত ফেব্রুয়ারিতে এই বিশেষ ভিসার কথা উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন যে, বিশ্বের ধনী ব্যক্তিরা অর্থের বিনিময়ে যুক্তরাষ্ট্রে বসবাস, ব্যবসা এবং ধীরে ধীরে নাগরিকত্ব পাওয়ার সুযোগ পাবেন। 'মাত্র' পাঁচ মিলিয়ন ডলারে একটি সোনার কার্ড কিনে তারা এই সুযোগ পাবে।

 

এরপর এপ্রিলে, ট্রাম্প সাংবাদিকদের এয়ার ফোর্স ওয়ানে একটি নমুনা ভিসা দেখান। সোনালী রঙের কার্ডটিতে ট্রাম্পের নিজের ছবি রয়েছে।

 

ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন যে, নতুন কার্ডটি বিদ্যমান ইবি-৫  অভিবাসী বিনিয়োগকারী প্রোগ্রামকে প্রতিস্থাপন করবে। যেসব অভিবাসী কমপক্ষে ১০ দশমিক ৫ লাখ ডলার, অথবা অর্থনৈতিকভাবে দুর্বল অঞ্চলে ৮ লাখ ডলার বিনিয়োগ করেন তাদেরকে EB-5 প্রোগ্রামের আওতায় যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেওয়া হয়।

 

ট্রাম্প কার্ডের জন্য $৫ মিলিয়নের বেশি অন্য কোনও যোগ্যতা আছে কিনা তা স্পষ্ট নয়। তবে, প্রশাসন জানিয়েছে যে, আবেদনকারীদের একটি যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

 

বর্তমান অভিবাসন আইনের অধীনে, বৈধ স্থায়ী বাসিন্দারা পাঁচ বছর পর নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। এই ক্ষেত্রে, শর্ত হল তাদের মৌলিক ইংরেজি দক্ষতা থাকতে হবে, ভালো চরিত্রের হতে হবে এবং মার্কিন সংবিধানের নীতি ও আদর্শ মেনে চলতে হবে।

 

আরও পড়ুন- বিয়ে বা সন্তান ধারণ: সুযোগ করে দিতে পারে যুক্তরাষ্ট্রে উন্নত বসবাসের

আমেরিকা এর আরো খবর

ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা!

ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা!

১ সপ্তাহ আগে
আমেরিকা
ময়লার সঙ্গে সুচ-সিরিঞ্জ ফেললেই ২৫০ ডলার জরিমানা: নিউইয়র্কবাসীকে সতর্কবার্তা

ময়লার সঙ্গে সুচ-সিরিঞ্জ ফেললেই ২৫০ ডলার জরিমানা: নিউইয়র্কবাসীকে সতর্কবার্তা

২ সপ্তাহ আগে
আমেরিকা
শুধু চীনা ‘গুপ্তচর’ নয়, অধীনস্থ আরেক নারী কর্মকর্তার সঙ্গেও প্রেম ছিল এনভিডিয়া সিইওর

শুধু চীনা ‘গুপ্তচর’ নয়, অধীনস্থ আরেক নারী কর্মকর্তার সঙ্গেও প্রেম ছিল এনভিডিয়া সিইওর

২ সপ্তাহ আগে
আমেরিকা
ব্রঙ্কসে ১১ বছর বয়সী শিশুকে অপহরণের চেষ্টা, সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ

ব্রঙ্কসে ১১ বছর বয়সী শিশুকে অপহরণের চেষ্টা, সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ

৩ সপ্তাহ আগে
আমেরিকা
নির্বাচনে ভরাডুবির পর ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে ‘দূরত্ব’ বাড়াচ্ছেন ভ্যান্স

নির্বাচনে ভরাডুবির পর ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে ‘দূরত্ব’ বাড়াচ্ছেন ভ্যান্স

৩ সপ্তাহ আগে
আমেরিকা
ট্রাম্প প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার গ্রেস মেংয়ের

ট্রাম্প প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার গ্রেস মেংয়ের

৩ সপ্তাহ আগে
আমেরিকা
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর প্রধান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এতে দেশটির সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্যের নিরাপত্তা নিয়ে...

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস মারা গেছেন।...

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে...

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?