২২ ঘণ্টায় পৃথিবীকে ১৪ বার প্রদক্ষিণ
মহাকাশ থেকে ফেরা স্টারশিপ রকেটকে শূন্যে লুফে নিল স্পেসএক্স, গড়ল ইতিহাস
অনলাইন ডেস্ক
মহাকাশ অভিযানে নতুন মাইলফলক অর্জন করেছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স। মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে আসা পূর্ণাঙ্গ স্টারশিপ মহাকাশযানকে অবতরণের আগেই বিশাল দুটি যান্ত্রিক বাহুর সাহায্যে শূন্যে ধরে ফেলেছে প্রতিষ্ঠানটি। শনিবার (১৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের টেক্সাসের স্টারবেজ উৎক্ষেপণকেন্দ্রে এ ঘটনা ঘটে।
স্পেসএক্সের এ প্রযুক্তি সফলভাবে ব্যবহার করা গেলে মহাকাশ অভিযানের ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে। একই রকেট ও মহাকাশযান বারবার ব্যবহারের সুযোগ তৈরি হবে। ফলে নতুন যান তৈরির খরচ ছাড়াই ঘন ঘন মহাকাশ অভিযান পরিচালনা করা যাবে।
যেভাবে ধরা হলো স্টারশিপ
স্টারশিপের ১৫তম পরীক্ষামূলক উড্ডয়নে মহাকাশযানটি পৃথিবীকে ১৪ বার প্রদক্ষিণ করে। প্রায় ২২ ঘণ্টার এ যাত্রায় স্টারলিংকের জন্য ২৬টি স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করে এটি।
পৃথিবীতে ফেরার সময় টেক্সাসের স্টারবেজ উৎক্ষেপণকেন্দ্রের ২ নম্বর উৎক্ষেপণ মঞ্চে স্থাপিত দুটি বিশাল যান্ত্রিক বাহু মহাকাশযানটিকে ধরে ফেলে। স্পেসএক্স বাহু দুটির নাম দিয়েছে ‘চপস্টিক আর্মস’। এর আগে প্রতিষ্ঠানটি তিনবার রকেটের বুস্টার অংশ এভাবে ধরে ফেললেও পূর্ণাঙ্গ মহাকাশযান ধরার ঘটনা ছিল নতুন সাফল্য।
ভবিষ্যৎ মহাকাশ অভিযানে প্রভাব
বিশেষজ্ঞদের মতে, এ সাফল্য স্টারশিপকে পুনর্ব্যবহারযোগ্য মহাকাশযান হিসেবে গড়ে তোলার পরিকল্পনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি। তবে প্রযুক্তিটির কার্যকারিতা নিশ্চিত করতে আরও সফল পরীক্ষা প্রয়োজন।
এদিকে, নাসার আর্টেমিস অভিযানে চাঁদে নভোচারী অবতরণের জন্য স্টারশিপ ব্যবহারের পরিকল্পনা রয়েছে। স্পেসএক্সের এ সাফল্যকে প্রায় জাদুর মতো বলে বর্ণনা করেছেন নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান।
টাইম ডেস্ক/এসএ
আন্তর্জাতিক এর আরো খবর
দেড় লক্ষাধিক কর্মী নেবে ইতালি, বাংলাদেশিরা আবেদন করবেন যেভাবে
অস্ট্রেলিয়ার দক্ষ অভিবাসনে ২০ হাজার আমন্ত্রণ, সুযোগ পাবেন বাংলাদেশিরাও
ডিসেম্বরে শেখ হাসিনার প্রত্যাবর্তন, মৃত্যুদণ্ড না দেওয়ার নিশ্চয়তা চান ৬ ব্রিটিশ এমপি
১৫০ বছর বাঁচতে চান পুতিন! প্রেসিডেন্টের ইচ্ছাপূরণে বাঁদরের রক্ত নিয়ে গবেষণায় রুশ বিজ্ঞানীরা
প্রায় সাড়ে ৪ ঘণ্টা স্থগিত থাকার পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল শুরু