আন্তর্জাতিক

১৫০ বছর বাঁচতে চান পুতিন! প্রেসিডেন্টের ইচ্ছাপূরণে বাঁদরের রক্ত নিয়ে গবেষণায় রুশ বিজ্ঞানীরা

অনলাইন ডেস্ক

শনিবার, নভেম্বর ১৪, ২০২৬, ৫:১৪ পূর্বাহ্ন
১৫০ বছর বাঁচতে চান পুতিন! প্রেসিডেন্টের ইচ্ছাপূরণে বাঁদরের রক্ত নিয়ে গবেষণায় রুশ বিজ্ঞানীরা
ছবি: সংগৃহীত

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘায়ু হওয়ার আকাঙ্ক্ষাকে ঘিরে রাশিয়ায় চলছে বিশেষ গবেষণা। মানুষের আয়ু বাড়ানোর উপায় খুঁজতে হাজারো বানরের রক্ত, মস্তিষ্ক ও অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ পরীক্ষা করছেন দেশটির বিজ্ঞানীরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৮০ বছর বয়সী বিজ্ঞানী মিখাইল কোভালচুকের নেতৃত্বে এ গবেষণা চলছে। এর অন্যতম কেন্দ্র রাষ্ট্রীয় কুরচাতভ ইনস্টিটিউট। সেখানে ২২ প্রজাতির সাত হাজারের বেশি বানর রয়েছে। বয়স্ক বানরদের শারীরিক ও জৈবিক পরিবর্তন পর্যবেক্ষণ করে বার্ধক্যের কারণ অনুসন্ধান করছেন গবেষকেরা।

গবেষণায় রক্তের জৈব-রাসায়নিক বিশ্লেষণ, শারীরিক গঠন ও রক্তনালি পরীক্ষা এবং মস্তিষ্কের স্ক্যান করা হচ্ছে। পাশাপাশি অস্বাভাবিক দীর্ঘজীবী বানরদের রক্তের নমুনা নিয়ে বিশেষ ব্যাংকও তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, পুতিনের মেয়ে মারিয়া ভরোনৎসোভাও বার্ধক্য মোকাবিলা ও দীর্ঘায়ু নিয়ে গবেষণার উদ্যোগে যুক্ত। এ ছাড়া জীবন্ত টিস্যুর থ্রিডি প্রিন্টিং, জেনোট্রান্সপ্লান্টেশন এবং বার্ধক্য বিলম্বিত করার ওষুধ তৈরির কাজও এগিয়ে নিচ্ছেন রুশ বিজ্ঞানীরা।

এর আগে চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে আলোচনায় মানুষের ১৫০ বছর পর্যন্ত বেঁচে থাকার সম্ভাবনা নিয়ে কথা বলতে শোনা যায় পুতিনকে। তবে এসব গবেষণার মাধ্যমে মানুষের আয়ু কতটা বাড়ানো সম্ভব হবে, তা এখনো নিশ্চিত নয়।

টাইম ডেস্ক/এসএ

আন্তর্জাতিক এর আরো খবর

দেড় লক্ষাধিক কর্মী নেবে ইতালি, বাংলাদেশিরা আবেদন করবেন যেভাবে

৯ ঘন্টা আগে
আন্তর্জাতিক
অস্ট্রেলিয়ার দক্ষ অভিবাসনে ২০ হাজার আমন্ত্রণ, সুযোগ পাবেন বাংলাদেশিরাও

১৭ ঘন্টা আগে
আন্তর্জাতিক
ডিসেম্বরে শেখ হাসিনার প্রত্যাবর্তন,  মৃত্যুদণ্ড না দেওয়ার নিশ্চয়তা চান  ৬ ব্রিটিশ এমপি

১৮ ঘন্টা আগে
আন্তর্জাতিক
প্রায় সাড়ে ৪ ঘণ্টা স্থগিত থাকার পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল শুরু

১৯ ঘন্টা আগে
আন্তর্জাতিক
জম্মু-কাশ্মীরে নিখোঁজ দুই ভারতীয় পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

২ দিন আগে
আন্তর্জাতিক
বিবাহবহির্ভূত সন্তান জন্ম,  সৌদি আরবে গৃহকর্মীকে ১০০ বেত্রাঘাতের সাজা

সর্বশেষ
দেড় লক্ষাধিক কর্মী নেবে ইতালি, বাংলাদেশিরা আবেদন করবেন যেভাবে

দেড় লক্ষাধিক কর্মী নেবে ইতালি, বাংলাদেশিরা আবেদন করবেন যেভাবে

 ২০২৭ সালে বিভিন্ন খাতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী নিয়োগ দেবে ইতালি। দেশটির ‘ডিক্রেতো ফ্লুসি’ কর্মসূচির আওতায়...

অস্ট্রেলিয়ার দক্ষ অভিবাসনে ২০ হাজার আমন্ত্রণ, সুযোগ পাবেন বাংলাদেশিরাও

অস্ট্রেলিয়ার স্কিল্ড ইন্ডিপেন্ডেন্ট ভিসা (সাবক্লাস ১৮৯) কর্মসূচির আওতায় ২০ হাজার...

অস্ট্রেলিয়ার দক্ষ অভিবাসনে ২০ হাজার আমন্ত্রণ, সুযোগ পাবেন বাংলাদেশিরাও

ডিসেম্বরে শেখ হাসিনার প্রত্যাবর্তন, মৃত্যুদণ্ড না দেওয়ার নিশ্চয়তা চান ৬ ব্রিটিশ এমপি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরলে তার মৃত্যুদণ্ড কার্যকর...

ডিসেম্বরে শেখ হাসিনার প্রত্যাবর্তন,  মৃত্যুদণ্ড না দেওয়ার নিশ্চয়তা চান  ৬ ব্রিটিশ এমপি

প্রায় সাড়ে ৪ ঘণ্টা স্থগিত থাকার পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল শুরু

যুক্তরাষ্ট্রজুড়ে বিমান উড্ডয়নের ওপর জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ফেডারেল...

প্রায় সাড়ে ৪ ঘণ্টা স্থগিত থাকার পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল শুরু

ময়লার সঙ্গে সুচ-সিরিঞ্জ ফেললেই ২৫০ ডলার জরিমানা: নিউইয়র্কবাসীকে সতর্কবার্তা

নিউইয়র্ক সিটিতে বাসাবাড়ির আবর্জনা ফেলার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে...

ময়লার সঙ্গে সুচ-সিরিঞ্জ ফেললেই ২৫০ ডলার জরিমানা: নিউইয়র্কবাসীকে সতর্কবার্তা

জম্মু-কাশ্মীরে নিখোঁজ দুই ভারতীয় পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

ভারতের জম্মু-কাশ্মীরের কিশতওয়ার জেলায় নিখোঁজ হওয়ার একদিন পর দুই পুলিশ...