আন্তর্জাতিক

প্রায় সাড়ে ৪ ঘণ্টা স্থগিত থাকার পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল শুরু

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, নভেম্বর ১৪, ২০২৬, ৪:৫২ পূর্বাহ্ন সর্বশেষ আপডেট: শনিবার, নভেম্বর ১৪, ২০২৬, ৪:৫৩ পূর্বাহ্ন
প্রায় সাড়ে ৪ ঘণ্টা স্থগিত থাকার পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল শুরু

যুক্তরাষ্ট্রজুড়ে বিমান উড্ডয়নের ওপর জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় স্থগিতাদেশ বাতিলের ঘোষণা দেয় সংস্থাটি। এর ফলে কয়েক ঘণ্টার অচলাবস্থার পর আবারও বিমান চলাচল শুরুর সুযোগ তৈরি হয়েছে।

যোগাযোগব্যবস্থায় বড় ধরনের বিঘ্নের পর দেশজুড়ে বিমান উড্ডয়ন স্থগিত করা হয়েছিল। চার ঘণ্টার বেশি সময় ধরে চলা এ নিষেধাজ্ঞায় হাজার হাজার যাত্রী ভোগান্তিতে পড়েন।

ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, শুক্রবার যুক্তরাষ্ট্রে ৪ হাজার ৭০০টির বেশি ফ্লাইট বাতিল এবং ১০ হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে। শনিবারের জন্যও আগেই প্রায় ৭০০টি ফ্লাইট বাতিল করা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েক দিন সময় লাগতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

এদিকে, হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন জানিয়েছেন, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো অসৎ উদ্দেশ্যপ্রণোদিত হামলার ইঙ্গিত পাওয়া যায়নি। আপাতত ঘটনাটিকে টেলিযোগাযোগব্যবস্থার বিঘ্ন হিসেবে দেখা হচ্ছে। তবে কোনো সম্ভাবনাই পুরোপুরি উড়িয়ে দেওয়া হচ্ছে না।

টাইম ডেস্ক/এসএ

আন্তর্জাতিক এর আরো খবর

দেড় লক্ষাধিক কর্মী নেবে ইতালি, বাংলাদেশিরা আবেদন করবেন যেভাবে

৯ ঘন্টা আগে
আন্তর্জাতিক
অস্ট্রেলিয়ার দক্ষ অভিবাসনে ২০ হাজার আমন্ত্রণ, সুযোগ পাবেন বাংলাদেশিরাও

১৭ ঘন্টা আগে
আন্তর্জাতিক
ডিসেম্বরে শেখ হাসিনার প্রত্যাবর্তন,  মৃত্যুদণ্ড না দেওয়ার নিশ্চয়তা চান  ৬ ব্রিটিশ এমপি

১৮ ঘন্টা আগে
আন্তর্জাতিক
১৫০ বছর বাঁচতে চান পুতিন! প্রেসিডেন্টের ইচ্ছাপূরণে বাঁদরের রক্ত নিয়ে গবেষণায় রুশ বিজ্ঞানীরা

১৯ ঘন্টা আগে
আন্তর্জাতিক
জম্মু-কাশ্মীরে নিখোঁজ দুই ভারতীয় পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

২ দিন আগে
আন্তর্জাতিক
বিবাহবহির্ভূত সন্তান জন্ম,  সৌদি আরবে গৃহকর্মীকে ১০০ বেত্রাঘাতের সাজা

সর্বশেষ
দেড় লক্ষাধিক কর্মী নেবে ইতালি, বাংলাদেশিরা আবেদন করবেন যেভাবে

দেড় লক্ষাধিক কর্মী নেবে ইতালি, বাংলাদেশিরা আবেদন করবেন যেভাবে

 ২০২৭ সালে বিভিন্ন খাতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী নিয়োগ দেবে ইতালি। দেশটির ‘ডিক্রেতো ফ্লুসি’ কর্মসূচির আওতায়...

অস্ট্রেলিয়ার দক্ষ অভিবাসনে ২০ হাজার আমন্ত্রণ, সুযোগ পাবেন বাংলাদেশিরাও

অস্ট্রেলিয়ার স্কিল্ড ইন্ডিপেন্ডেন্ট ভিসা (সাবক্লাস ১৮৯) কর্মসূচির আওতায় ২০ হাজার...

অস্ট্রেলিয়ার দক্ষ অভিবাসনে ২০ হাজার আমন্ত্রণ, সুযোগ পাবেন বাংলাদেশিরাও

ডিসেম্বরে শেখ হাসিনার প্রত্যাবর্তন, মৃত্যুদণ্ড না দেওয়ার নিশ্চয়তা চান ৬ ব্রিটিশ এমপি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরলে তার মৃত্যুদণ্ড কার্যকর...

ডিসেম্বরে শেখ হাসিনার প্রত্যাবর্তন,  মৃত্যুদণ্ড না দেওয়ার নিশ্চয়তা চান  ৬ ব্রিটিশ এমপি

১৫০ বছর বাঁচতে চান পুতিন! প্রেসিডেন্টের ইচ্ছাপূরণে বাঁদরের রক্ত নিয়ে গবেষণায় রুশ বিজ্ঞানীরা

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘায়ু হওয়ার আকাঙ্ক্ষাকে ঘিরে রাশিয়ায় চলছে...

১৫০ বছর বাঁচতে চান পুতিন! প্রেসিডেন্টের ইচ্ছাপূরণে বাঁদরের রক্ত নিয়ে গবেষণায় রুশ বিজ্ঞানীরা

ময়লার সঙ্গে সুচ-সিরিঞ্জ ফেললেই ২৫০ ডলার জরিমানা: নিউইয়র্কবাসীকে সতর্কবার্তা

নিউইয়র্ক সিটিতে বাসাবাড়ির আবর্জনা ফেলার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে...

ময়লার সঙ্গে সুচ-সিরিঞ্জ ফেললেই ২৫০ ডলার জরিমানা: নিউইয়র্কবাসীকে সতর্কবার্তা

জম্মু-কাশ্মীরে নিখোঁজ দুই ভারতীয় পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

ভারতের জম্মু-কাশ্মীরের কিশতওয়ার জেলায় নিখোঁজ হওয়ার একদিন পর দুই পুলিশ...