বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের জর্জিয়া-টেনেসির সীমান্তবর্তী এলাকা
অনলাইন ডেস্ক
আকস্মিক বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের জর্জিয়া ও টেনেসি অঙ্গরাজ্যের সীমান্তবর্তী এলাকা। টানা ভারী বৃষ্টিতে বৃহস্পতিবার (৫ নভেম্বর) পানির নিচে তলিয়ে যায় জনপদ, সড়ক ও ঘরবাড়ি। কোথাও কোথাও বন্যার পানির উচ্চতা ছয় থেকে সাত ফুট পর্যন্ত পৌঁছায়।
পানিবন্দি মানুষদের উদ্ধারে নৌকা ও আকাশপথে অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। এর মধ্যে বজ্রপাতের কারণে একাধিক স্থাপনায় আগুন লাগায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
বন্যাকবলিত এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ ও উঁচু স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেয় আবহাওয়া দপ্তর। পরিস্থিতি মোকাবিলায় জর্জিয়ার চারটি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেন গভর্নর।
বিকেলের দিকে বন্যার পানি কমতে শুরু করলে অনেক বাসিন্দা ঘরে ফিরতে থাকেন। তবে ফিরে দেখেন, রাস্তাজুড়ে ছড়িয়ে রয়েছে ভেসে আসা আবর্জনা ও ধ্বংসস্তূপ। পানিতে তলিয়ে দোকানপাটের মালামালও নষ্ট হয়েছে।
টাইম ডেস্ক/জএইচ
আন্তর্জাতিক এর আরো খবর
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি