আন্তর্জাতিক

ভারতের কাছ থেকে আরও ৬০টি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কিনছে ফিলিপাইন

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬, ৯:০৩ পূর্বাহ্ন সর্বশেষ আপডেট: শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬, ৯:০৩ পূর্বাহ্ন
ভারতের কাছ থেকে আরও ৬০টি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কিনছে ফিলিপাইন

 

দক্ষিণ চীন সাগরে চীনের সঙ্গে বিরোধের মধ্যে সামরিক সক্ষমতা বাড়াতে ভারতের কাছ থেকে আরও ৬০টি ব্রহ্মোস ক্রুজ ক্ষেপণাস্ত্র কেনার উদ্যোগ নিয়েছে ফিলিপাইন। প্রস্তাবিত চুক্তির মূল্য প্রায় ৮০ কোটি ডলার। এ বিষয়ে নয়াদিল্লি ও ম্যানিলার মধ্যে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম।

 

প্রস্তাবিত চুক্তির আওতায় প্রায় পাঁচটি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সংগ্রহ করতে পারে ফিলিপাইন। এতে মোট ৬০টি ক্ষেপণাস্ত্র থাকবে। দক্ষিণ চীন সাগরে নিজেদের উপকূলীয় প্রতিরক্ষা জোরদার করতেই এ উদ্যোগ নিয়েছে দেশটি।

 

ভারত ও ফিলিপাইনের মধ্যে এটি হবে ব্রহ্মোস নিয়ে দ্বিতীয় ক্রয়চুক্তি। এর আগে ২০২২ সালে ৩৭ কোটি ৫০ লাখ ডলারে তিনটি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ব্যাটারি কেনার চুক্তি করে ম্যানিলা। প্রতিটি ব্যাটারিতে একাধিক উৎক্ষেপণব্যবস্থা, রাডার ও কমান্ড সেন্টার থাকে।

 

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ফিলিপাইন নতুন করে প্রায় পাঁচটি ব্রহ্মোস ব্যবস্থা সংগ্রহে আগ্রহ দেখিয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আর্সেনিও আন্দোলোংও জানিয়েছেন, প্রেসিডেন্ট ফার্ডিনান্দ মার্কোস জুনিয়র আরও ক্ষেপণাস্ত্র কেনার আগ্রহ প্রকাশ করেছেন।

 

এ ছাড়া বুধবার দিল্লি ডিফেন্স ডায়ালগে ভার্চুয়ালি অংশ নিয়ে ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী গিলবার্তো তেওদোরো জানান, অতিরিক্ত ব্রহ্মোস ইউনিট সংগ্রহের প্রত্যাশা করছে ম্যানিলা। এ জন্য ভারতের কাছে নিজেদের চাহিদার তালিকাও জমা দিয়েছে দেশটি। ফিলিপাইনের প্রয়োজন অনুযায়ী ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় কিছু পরিবর্তনের বিষয়ও তালিকায় রয়েছে।

 

ব্রহ্মোস ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি একটি সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) এবং রাশিয়ার এনপিও মাশিনোস্ত্রয়েভিয়া এটি তৈরি করেছে। ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়ে প্রায় তিন থেকে চার গুণ দ্রুতগতিতে চলতে পারে। সংস্করণভেদে এর পাল্লা ও প্রযুক্তিগত সক্ষমতায় পার্থক্য রয়েছে।

 

প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানির বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করতে কাজ করছে ভারত। ইন্দোনেশিয়ার কাছে ব্রহ্মোস সরবরাহের ঘোষণা দিয়েছে দেশটি। পাশাপাশি ভিয়েতনামের সঙ্গেও এ ক্ষেপণাস্ত্র নিয়ে চুক্তি করেছে নয়াদিল্লি। আরও কয়েকটি দেশের সঙ্গে এ ব্যবস্থা বিক্রির বিষয়ে আলোচনা চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

টাইম ডেস্ক/জএইচ

আন্তর্জাতিক এর আরো খবর

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

১ ঘন্টা আগে
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

২ ঘন্টা আগে
আন্তর্জাতিক
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

২ দিন আগে
আন্তর্জাতিক
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

২ দিন আগে
আন্তর্জাতিক
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

৩ দিন আগে
আন্তর্জাতিক
সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

৩ দিন আগে
আন্তর্জাতিক
সর্বশেষ
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তদের বাবা-মাকেও গ্রেফতার...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

পুরুষের অণ্ডকোষ অপসারণ বা বন্ধ্যাকরণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক থাকতে পারে—এমন...

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায় বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে নির্মাণকাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন...

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায়  বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু