ভারতীয় ভিসায় হঠাৎ পরিবর্তন, আবেদনকারীদের সেসব নির্দেশনা মানতেই হবে
অনলাইন ডেস্ক
ভারতীয় ভিসা আবেদনের নিয়মে নতুন বাধ্যবাধকতা যুক্ত করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। এখন থেকে বাংলাদেশি আবেদনকারীদের সব ধরনের ভিসার ক্ষেত্রেই নির্ধারিত ফরম্যাটে ‘ভিসা আন্ডারটেকিং ফরম’ বা অঙ্গীকারনামা জমা দিতে হবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) হাইকমিশনের ভিসা-সংক্রান্ত পোর্টালে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়। এতে বলা হয়েছে, নির্ধারিত ফরমটি ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করতে হবে। এরপর সেটি স্ক্যান করে অনলাইন ভিসা আবেদনের সঙ্গে NIC Visa Application Portal-এ আপলোড করতে হবে। নির্ধারিত ফরম্যাট ছাড়া অন্য কোনো ফর্ম গ্রহণ করা হবে না।
অঙ্গীকারনামায় আবেদনকারীর পাসপোর্ট অনুযায়ী পূর্ণ নাম, পাসপোর্ট নম্বর, জাতীয়তা, জন্মতারিখ ও ঢাকায় বর্তমান ঠিকানা উল্লেখ করতে হবে। পাশাপাশি ভারত সফরের উদ্দেশ্য—যেমন পর্যটন, ব্যবসা, চিকিৎসা বা সম্মেলন—স্পষ্টভাবে জানাতে হবে।
ফর্মে আবেদনকারীকে অঙ্গীকার করতে হবে, ভারত সফরের সময় ভিসায় উল্লেখ করা উদ্দেশ্যেই দেশটিতে অবস্থান করবেন এবং সফর শেষে নিজ দেশে ফিরে আসবেন। কোনোভাবেই ভিসার মেয়াদ অতিক্রম করে ভারতে থাকা যাবে না।
এ ছাড়া ভারতে অবস্থানকালে দেশটির আইন, বিধিবিধান ও সংস্কৃতি মেনে চলার এবং কোনো বেআইনি কর্মকাণ্ডে জড়িত না হওয়ার ঘোষণাও দিতে হবে। এসব শর্ত ভঙ্গ করলে ভিসা বাতিলসহ ভবিষ্যতে ভারতীয় ভিসা পাওয়ার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে ফর্মে উল্লেখ রয়েছে।
সবশেষে আবেদনকারীকে ফর্মে স্বাক্ষর, স্থান ও তারিখ দিতে হবে। অপ্রাপ্তবয়স্ক আবেদনকারীদের ক্ষেত্রে বাবা ও মা—উভয়ের স্বাক্ষর বাধ্যতামূলক।
নতুন নির্দেশনার ফলে ভারতীয় ভিসার আবেদন জমা দেওয়ার আগে নির্ধারিত অঙ্গীকারনামা সংগ্রহ, সঠিকভাবে পূরণ এবং স্ক্যান করে আপলোড করার বিষয়টি নিশ্চিত করতে হবে আবেদনকারীদের।
টাইম ডেস্ক/জএইচ
আন্তর্জাতিক এর আরো খবর
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি