‘ইরানকে হয়তো ধ্বংস করে দেওয়া হবে, শিগগিরই জানতে পারবেন’—হুঁশিয়ারি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রয়োজনে ইরানের ‘বাকি অংশও ধ্বংস’ করতে হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে অভিযান আরও এগিয়ে নেওয়া হবে কি না, তা নিয়ে যুক্তরাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে। এর লক্ষ্য হবে এমন পরিস্থিতির অবসান ঘটানো, যাতে ভবিষ্যতে একই ধরনের সংকট আর তৈরি না হয়। এ বিষয়ে শিগগিরই বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে দেশটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উল্লেখ করে ট্রাম্প দাবি করেন, পরিস্থিতি কাটিয়ে উঠতে ইরানের অন্তত ২৫ বছর সময় লাগতে পারে।
এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে প্রস্তাব পাঠানোর খবর নিয়েও প্রশ্ন করা হয় ট্রাম্পকে। এ বিষয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইরান কিছুই করতে পারবে না।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতের এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি। ট্রাম্পের সর্বশেষ বক্তব্যে সংঘাত আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
টাইম ডেস্ক/এসএ
আন্তর্জাতিক এর আরো খবর
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি