আন্তর্জাতিক

ফ্রান্সে ২২০ স্থানে বিক্ষোভ, মোতায়েন ৭০ হাজার নিরাপত্তাকর্মী

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬, ৭:০৬ বিকাল
ফ্রান্সে ২২০ স্থানে বিক্ষোভ, মোতায়েন ৭০ হাজার নিরাপত্তাকর্মী
ছবি: সংগৃহীত

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, নিম্ন মজুরি ও সরকারি সেবার মান নিয়ে ফ্রান্সজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। শ্রমিক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রমিক সংগঠনের অংশগ্রহণে চলমান আন্দোলন ঘিরে দেশজুড়ে নিরাপত্তা জোরদার করেছে সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে ২২০টি বিক্ষোভ কর্মসূচি ঘিরে ৭০ হাজার পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গত সেপ্টেম্বরের শেষ দিকে শিক্ষা খাতে বরাদ্দ সংকট ও বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্য দিয়ে আন্দোলনের সূচনা হয়। পরে দ্রব্যমূল্য বৃদ্ধি, নিম্ন মজুরি ও সরকারি সেবার মান নিয়ে অসন্তোষ যুক্ত হয়ে তা বৃহত্তর আন্দোলনে রূপ নেয়।

 

গত ১৭ অক্টোবরের দেশব্যাপী বিক্ষোভে বিভিন্ন স্থানে সংঘর্ষ ও লুটপাটের ঘটনা ঘটে। পরিস্থিতির পুনরাবৃত্তি ঠেকাতে এবার আগাম নিরাপত্তাব্যবস্থা নিয়েছে প্রশাসন।

 

এদিকে বিক্ষোভকারীদের অসন্তোষ কমাতে ন্যূনতম মজুরি বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে সরকার। বর্তমানে দেশটিতে মাসিক নিট ন্যূনতম মজুরি ১ হাজার ৪৭৮ ইউরো। তবে শ্রমিক সংগঠন সিএফডিটি মাসে অন্তত ১০০ ইউরো মজুরি বাড়ানোর দাবি জানিয়েছে।

 

শিক্ষা খাতের সংকট মোকাবিলায় প্রায় তিন হাজার প্রশিক্ষিত শিক্ষক নিয়োগ, শ্রেণিকক্ষে শিক্ষার্থীর সংখ্যা কমানো এবং বিদ্যালয় সংস্কারে ৪০০ কোটি ইউরো ঋণ দেওয়ার পরিকল্পনাও ঘোষণা করেছে সরকার। তবে এসব উদ্যোগে আন্দোলনকারীদের অসন্তোষ কমেনি। আগামী শনিবার নতুন করে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন শ্রমিক সংগঠন।

 

চলমান অস্থিরতার প্রভাব পড়েছে ফ্রান্সের অর্থনীতিতেও। গত অক্টোবরে দেশটির ভোক্তা আস্থা ২০১৩ সালের জুনের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। একই সঙ্গে ব্যবসায়ীদের আস্থা কমেছে এবং সরকারি বাজেট নিয়ে রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে।

 

ফ্রান্সের বাইরে জার্মানি, ইতালি, স্পেন ও পর্তুগালেও জীবনযাত্রার ব্যয়, শিক্ষা ও আবাসন সংকট নিয়ে বিক্ষোভ চলছে। আগামী ২০ থেকে ২২ নভেম্বর ইউরোপজুড়ে নতুন কর্মসূচির ডাক দিয়েছে কয়েকটি শ্রমিক ও আবাসন অধিকার সংগঠন।

 

বিশ্লেষকদের মতে, চলমান আন্দোলন ফ্রান্সের অর্থনীতি ও আগামী ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও প্রভাব ফেলতে পারে। দীর্ঘদিনের অর্থনৈতিক চাপ ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে সরকার পরিস্থিতি কীভাবে সামাল দেয়, এখন সেটিই বড় প্রশ্ন।

 

সূত্র: রয়টার্স

 

টাইম ডেস্ক/এসএ

 

আন্তর্জাতিক এর আরো খবর

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

১ ঘন্টা আগে
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

২ ঘন্টা আগে
আন্তর্জাতিক
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

২ দিন আগে
আন্তর্জাতিক
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

২ দিন আগে
আন্তর্জাতিক
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

৩ দিন আগে
আন্তর্জাতিক
সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

৩ দিন আগে
আন্তর্জাতিক
সর্বশেষ
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তদের বাবা-মাকেও গ্রেফতার...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

পুরুষের অণ্ডকোষ অপসারণ বা বন্ধ্যাকরণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক থাকতে পারে—এমন...

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায় বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে নির্মাণকাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন...

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায়  বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু