আন্তর্জাতিক

সিরিয়ার সঙ্গে সৌদির প্রতিরক্ষা চুক্তি সই, ৪০.৩ কোটি ডলার ঋণের সমঝোতা

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬, ৭:০০ বিকাল
সিরিয়ার সঙ্গে সৌদির প্রতিরক্ষা চুক্তি সই, ৪০.৩ কোটি ডলার ঋণের সমঝোতা
ছবি: সংগৃহীত

সিরিয়ার সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরব। পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত দেশটির জ্বালানি, স্বাস্থ্য, আবাসন ও অবকাঠামো খাতের উন্নয়নে ৪০ কোটি ৩০ লাখ ডলারের বেশি সহজ শর্তে ঋণ দিতে সম্মত হয়েছে রিয়াদ।

বুধবার (৪ নভেম্বর) সৌদি রাজধানী রিয়াদে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ও সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের উপস্থিতিতে দুই দেশের মধ্যে এসব চুক্তি স্বাক্ষরিত হয়।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে স্বাক্ষরিত সহযোগিতা চুক্তিটি এবারের সমঝোতাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে চুক্তির বিস্তারিত শর্ত প্রকাশ করা হয়নি।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্টের অর্থায়নে ছয়টি চুক্তির আওতায় সিরিয়াকে ৪০ কোটি ৩০ লাখ ডলারের বেশি ঋণ দেওয়া হবে। এর মধ্যে স্বাস্থ্যসেবা কেন্দ্র পুনর্নির্মাণে ১০ কোটি, আবাসিক ভবন মেরামতে ৬ কোটি, বেসামরিক প্রতিরক্ষা ব্যবস্থায় ১০ কোটি ৫০ লাখ, আলেপ্পোর বিদ্যুৎকেন্দ্র পুনর্বাসনে ৯ কোটি এবং সুপেয় পানির ব্যবস্থা উন্নয়নে ৩ কোটি ডলার বরাদ্দ রয়েছে।

এ ছাড়া শিল্প, কৃষি ও পরিবেশ সুরক্ষায়ও দুই দেশের মধ্যে সহযোগিতার চুক্তি হয়েছে।

রিয়াদে বৈঠকে দুই নেতা মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা, সামরিক উত্তেজনা এবং আন্তর্জাতিক নৌ চলাচল নিয়েও আলোচনা করেন। বিশেষ করে লোহিত সাগর, বাব আল-মান্দেব ও হরমুজ প্রণালিতে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তারা।

উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদ সরকারের পতনের পর সিরিয়ার ক্ষমতায় আসেন আহমেদ আল-শারা। এরপর থেকে দেশটির পুনর্গঠন ও অর্থনৈতিক পুনরুদ্ধারে সৌদি আরব গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে ভূমিকা রাখছে।

সূত্র: সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)

টাইম ডেস্ক/এসএ

আন্তর্জাতিক এর আরো খবর

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

১ ঘন্টা আগে
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

২ ঘন্টা আগে
আন্তর্জাতিক
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

২ দিন আগে
আন্তর্জাতিক
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

৩ দিন আগে
আন্তর্জাতিক
সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

সর্বশেষ
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তদের বাবা-মাকেও গ্রেফতার...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

পুরুষের অণ্ডকোষ অপসারণ বা বন্ধ্যাকরণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক থাকতে পারে—এমন...

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায় বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে নির্মাণকাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন...