ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে আইজেনকোটকে সমর্থন আরব জোটের, কোণঠাসা নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক
ইসরাইলের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে বিরোধী দলীয় নেতা গাদি আইজেনকোটকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে আরব নেতৃত্বাধীন রাজনৈতিক জোট জয়েন্ট লিস্ট। গত সপ্তাহের নির্বাচনের পর সরকার গঠনের প্রক্রিয়ায় বৃহস্পতিবার (৫ নভেম্বর) এ সিদ্ধান্তের কথা জানায় জোটটি।
জয়েন্ট লিস্ট জানিয়েছে, নতুন সরকার গঠনের দায়িত্ব আইজেনকোটকে দেওয়ার সুপারিশ করে প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের কাছে নিজেদের অবস্থান তুলে ধরবে তারা।
নির্বাচনে ইসরাইলের ১২০ আসনের পার্লামেন্টে আরব নেতৃত্বাধীন দলগুলো রেকর্ড ১৯টি আসন পেয়েছে। জয়েন্ট লিস্টের সমর্থন যুক্ত হওয়ায় আইজেনকোটের পক্ষে আইনপ্রণেতাদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭-তে, যা সংখ্যাগরিষ্ঠতার জন্য যথেষ্ট।
জোটটির দাবি, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আবার ক্ষমতায় ফেরা থেকে ঠেকাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আইজেনকোটকে সমর্থন জানানো সব আইনপ্রণেতা তার সরকারে যোগ দেবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।
সূত্র: আল জাজিরা, টাইমস অব ইসরাইল
টাইম ডেস্ক/এসএ
আন্তর্জাতিক এর আরো খবর
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি